এক্সপ্লোর

BJP: নজরে লোকসভা ভোট, তৃণমূলের দখলে থাকা সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে আসরে নামল বিজেপি

এবার ফের সামনে লোকসভা ভোট। বিজেপি মনে করছে, এরাজ্যের ৩০ শতাংশ মুসলিম ভোট নিজের দিকে টানতে না পারলে তৃণমূলকে টেক্কা দেওয়া সম্ভব নয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: নজরে লোকসভা ভোট। এবার তৃণমূলের দখলে থাকা সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে আসরে নামল বিজেপি। ৬দিন কোচবিহারে থেকে সংখ্যালঘু মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করে জনসংযোগে জোর দিলেন ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য। বিজেপি সব জায়গায় ভাগাভাগির রাজনীতি করে, কটাক্ষ করেছে তৃণমূল। 


২০১৯-এর লোকসভা ভোটে বিজেপি এরাজ্যে ভাল ফল করলেও তারপর থেকে একের পর এক ভোটে হারের মুখ দেখতে হয়েছে তাদের। এবার ফের সামনে লোকসভা ভোট। বিজেপি মনে করছে, এরাজ্যের ৩০ শতাংশ মুসলিম ভোট নিজের দিকে টানতে না পারলে তৃণমূলকে টেক্কা দেওয়া সম্ভব নয়। তাই এখন থেকেই সেদিকে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। যেমন ৬দিন কোচবিহারে থেকে সংখ্যালঘু মোর্চা নেতাদের সঙ্গে বৈঠক করে জনসংযোগে জোর দিলেন ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য মাফুজা খাতুন। 

২০১৯-এর লোকসভা ভোটে, রাজ্যের ১২৫টি সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের মধ্যে তৃণমূল ৯৩টি কেন্দ্রেই এগিয়ে ছিল। ১২টি সংখ্যালঘু প্রধান লোকসভার আসনের মধ্যে তৃণমূল ৭টিতে, কংগ্রেস ২টিতে এবং বিজেপি ১টিতে জয়ী হয়েছিল। কোচবিহারেও ২৯ শতাংশ সংখ্য়ালঘু ভোট তৃণমূলের দখলে ছিল।                                              

এই প্রেক্ষাপটে, এবার তৃণমূলের দখলে থাকা সংখ্য়ালঘু ভোটে ভাগ বসাতে আসরে নামল বিজেপি। ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের সদস্য মাফুজা খাতুন বলেন, 'তৃণমূল তো বিজেপিকে অ্য়ান্টি মুসলমান বলে প্রচার করছে। ওরা সংখ্যালঘু ভয় দেখিয়ে নিজেদের দিকে ভোট নেওয়ার চেষ্টা করছে। কিন্তু, বিজেপি কখনওই সংখ্যালঘু বিরোধী নয়। মোদি বলেচেন, সবকা সাথ সবকা বিকাশ। মুসলিমরা সেই তিমিরেই আছে। মাদ্রাসা নিয়োগ বন্ধ। কেন্দ্রের প্রকল্পের পয়সা খেয়ে নিচ্ছে। আমরা বোঝাতে পারছি।' 

আরও পড়ুন, 'ছাত্রও জুটবে না, বাদাম বেচতে হবে', সৌগতকে কটাক্ষ মদনের, অভিষেকের নারদ-মন্তব্যে টানাপোড়েন তৃণমূলে

তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় বলেন, 'বিজেপি সব জায়গায় ভাগাভাগির রাজনীতি করে। সংখ্যালঘু উপর পিরীত দেখানোর চেষ্টা করছে। তারা যে কতটা পাশে সবাই জানে। বিজেপির ধর্মান্ধতার রাজনীতির বিরুদ্ধে মানুষ ভোট দেবে।'  

সবমিলিয়ে, প্রশ্ন এখন জনসংযোগে শান দিয়ে কোচবিহারে সংখ্যালঘুদের মন জিততে পারবে গেরুয়া শিবির? উত্তর সময়ের গর্ভে।                 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
Annapurna Yojana: এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী
এক বাড়িতে একাধিক জন কি পাবেন অন্নপূর্ণা যোজনার ৩০০০টাকা ? কী জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget