এক্সপ্লোর

Madan Mitra: 'ছাত্রও জুটবে না, বাদাম বেচতে হবে', সৌগতকে কটাক্ষ মদনের, অভিষেকের নারদ-মন্তব্যে টানাপোড়েন তৃণমূলে

Saugata Roy: শনিবার সংবাদমাধ্যমে সৌগতর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন মদন।

কলকাতা: নারদকাণ্ড নিয়ে কেন্দ্রীয় সংস্থাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূল (TMC) সাংসদের বার্তা ছিল, তাঁকে এবং দলের সকলকে গ্রেফতার করা হোক, কিন্তু শুরুটা হোক শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) দিয়ে, টিভিতে টাকা নিতে দেখা গিয়েছিল যাঁকে। অভিষেকের সেই মন্তব্য নিয়েই এবার টানাপোড়েন শুরু হল তৃণমূলে। অভিষেকের কথাতই সব হবে না বলে বিতর্ক উস্কে দিয়েছিলেন দলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় (Saugata Roy)। এবার সৌগতকে একহাত নিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। 

শনিবার সংবাদমাধ্যমে সৌগতর উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন মদন। বলেন, "আমাদের কিছু নেতা ভুলে যান, মমতা-অভিষেকের দেওয়া প্রতীকেই তাঁরা জিতেছেন। যত বড় নেতাই হোন না কেন, কাল প্রতীক কেড়ে নিলে, চোখে চশমা পরে আবার ছাত্র পড়াতে হবে, আইনস্টাইন কী বলেছিলেন, আর্কিমিডিস কী বলেছিলেন...ছাত্রও জুটবে না, তখন বেচতে হবে বাদাম। এই ধরনের মন্তব্যের অর্থ দলকে অপমান করা, অপদস্থ করা। এটা দলবিরোধী মন্তব্য। হিম্মত থাকলে বলে দিন, 'অভিষেক বললেই লড়ব নাকি? দলের প্রতীক ছাড়া লড়ব।' দেখুন বাজারে গুড় বিক্রি করতে হবে।"

এদিন অভিষেকের হয়েই সুর চড়ান মদন। বলেন, "অভিষেক বলেছে, আগে শুভেন্দুকে ধরো, তার পর আমাদের। অর্থাৎ যতই আমাদের হেনস্থা করো না কেন, শুভেন্দুকেও ধরা পড়তে হবে। আমাদের আর নতুন করে তেলে পোড়ানোর দরকার নেই। খ্যামটা নাচ আগেই হয়ে গিয়েছে। সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিতারদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আসেনি, কারণ সাংসদ ছিলেন ওঁরা। কমিটিও হয়েছিল সেই নিয়ে। সেখান থেকেও অনুমতি মেলেনি। হ্যাঁ, অভিষেক যদি বলত সকলের জামিন বাতিল করা হোক, তাহলে বোঝা যেত অন্য কিছু বলতে চাইছে। ও অনেক বড় খেলা খেলেছে।"

আরও পড়ুন: Sourav Ganguly: চেয়েছিলেন শিল্প হোক, তাই ফেরতও নেননি জমি, ‘দাদা’র উপর ভরসা করে ফের স্বপ্ন দেখছে শালবনি

সম্প্রতি নিয়োগের একটি মামলায় অভিষেককে আবারও তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেখান থেকে বেরিয়ে নারদকাণ্ডে নতুন করে কেন্দ্রীয় গোয়েন্দাদের সক্রিয়তা নিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলে, তিনি জানান, গোয়েন্দারা সকলকে গ্রেফতার করুন, তাঁর দলের সকলকে গ্রেফতার করুন, কিন্তু শুরুটা হোক শুভেন্দুকে দিয়ে। সেই নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমে সৌগত বলেন, " অভিষেক বললেই তো আর ধরবে না! পাঁচ বছর আগে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। তার পর আর এগোয়নি। আমি কী করব? অভিষেক যা ঠিক মনে করেছে, বলেছে। জিজ্ঞাসাবাদে আপত্তিজনক কিছু পেলে তবেই গ্রেফতার করবে। যেই বলুক না কেন, তাতে তো আর গ্রেফতার করে না সঙ্গে সঙ্গে!" সৌগতর এই মন্তব্যে বিতর্ক শুরু হতে সময় লাগেনি। আর সেই নিয়েই পাল্টা তাঁকে বিঁধেছেন মদন। 

অভিষেকের একটি মন্তব্য ঘিরে প্রকাশ্যে এই টানাপোড়েন নিয়ে তৃণমূলকে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিরোধীরা। রাজ্যে বিজেপি-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, "রাজতন্ত্রের যখন অবসান হয়, রাজার অনুগামী, রাজকর্মচারীদের মধ্যে শুরু হয় সংঘাত। উগ্র বাক্য বিনিময় থেকে খুন পর্যন্ত হয়। তৃণমূলে সৌগত কখন যে দলের সমালোচনা করেন, কখন আবার দলের হয়ে কথা বলেন, এসব দুর্বোধ্য বিষয় নিয়ে ক্লান্ত বাংলার মানুষ। আর মদন মিত্র রঙিন মানুষ। তিনি রসেবশে থাকেন। রাজনৈতিক ভাবে এখন ঘড়ির পেন্ডুলামের মতো অবস্থান। আসলে তৃণমূলের শেষের দিন আসতে আর দেরি নেই। তাই পরস্পরকে আক্রমণ করে চলেছেন।"

সিপিএম যদিও তৃণমূল এবং বিজেপিস দুই দলকেই বিঁঝেছে। দলের নেতা শমীক লাহিড়ি বলেন, "শুভেন্দু অধিকারী বিজেপি-তে গিয়ে গ্রেফতারি এড়িয়েছেন। আর তৃণমূলের অন্য নেতারা বিজেপি-র অন্য নেতাদের সঙ্গে বোঝাপড়া করে রয়েছেন। সারদা, নারদতদন্ত বিশ বাঁও জলে। বোঝা পড়া হয়ে রয়েছে। কেউ বিজেপি-তে যোগদান করে বাঁচছেন, কেউ দলে থেকেই বোঝাপড়া করছেন। এঁদের সবারই জেলে থাকার কথা।"

স্কুল-পুরসভা নিয়োগ থেকে গরু-কয়লা পাচার দুর্নীতি নিয়ে যখন তদন্ত চলছে, সেই আবহেই আচমকাই আবার শিরোনামে উঠে এসেছে, একদা রাজ্য়ে সাড়া ফেলে দেওয়া নারদাকাণ্ড। সম্প্রতি ফের ম্যাথু স্যামুয়েলকে নোটিস পাঠিয়েছে সিবিআই। তার আঁচ এসে পড়েছে রাজ্য রাজনীতিতেও। শাসক-বিরোধী পরস্পরকে আক্রমণ করে চলেছে। তার মধ্যেই তৃণমূলের অন্দরেও শুরু হয়েছে টানাপোড়েন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Suvendu Adhikari on Annapurna Yojana: কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?
কোনও মহিলা মাসে ১০ হাজার টাকার বেশি আয় করলে পাবেন না অন্নপূর্ণা যোজনার টাকা, কোন যোগ্যতামান থাকতেই হবে ৩০০০ টাকা পেতে?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget