এক্সপ্লোর

Lakshmir Bhandar: ২ বছর  ধরে পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ! আজব ঘটনা কোচবিহারে

Coochbehar News : মাথাভাঙার কৃষকের অ্যাকাউন্টে গত ২ বছর  ধরে জমা পড়েছে মহিলাদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের টাকা।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : পুরুষ হয়েও পেয়ে চলেছেন লক্ষ্মীর ভাণ্ডার। তাও  প্রায় দু বছর ধরে  ! ভয়ঙ্কর এই অভিযোগ উঠল লক্ষ্মীর ভাণ্ডার ( Lakshmir Bhandar  ) প্রকল্প নিয়ে। মাথাভাঙ্গার পচা ঘর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনোরঞ্জন দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা করে ঢোকে। 

কোচবিহারের মাথাভাঙার এই কৃষকের অ্যাকাউন্টে গত ২ বছর  ধরে জমা পড়েছে মহিলাদের জন্য রাজ্য সরকারের প্রকল্পের টাকা। সম্প্রতি গ্রামীণ ব্যাঙ্কে পাসবুক আপডেট করাতে যান মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মনোরঞ্জন দে। তখনই বিষয়টি ধরা পড়ে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তাঁর অ্যাকাউন্টে কীভাবে জমা পড়েছে তা ভেবেই পাচ্ছেন না ওই কৃষক। টাকা ফেরত দিতে চেয়ে প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছেন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মাথাভাঙা ১ নম্বর ব্লকের বিডিও। 

একুশের বিধানসভা ভোটের আগে এই প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ক্ষমতায় এসে তা চালু করেন তিনি।  ২০২১ সালের ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে চালু হয় এই প্রকল্প। ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে আবেদন করতে পারেন। অনলাইনের পাশাপাশি, দুয়ারে সরকার প্রকল্পেও এজন্য আবেদন করা যায়। জেনারেল ক্যাটিগরির পরিবারের কর্ত্রীকে মাসিক ৫০০ টাকা এবং  তফসিলি জাতি ও উপজাতি পরিবারের কর্ত্রীকে প্রতি মাসে ১ হাজার টাকা করে দেওয়া হয় । অর্থাৎ, যোগ্য জেনারেল কাস্ট পরিবার বছরে ৬ হাজার টাকা ও SC, ST এবং OBC পরিবার বছরে ১২ হাজার টাকা করে পেয়ে থাকে। এই প্রকল্পের টাকা  সরাসরি উপভোক্তার অ্যাকাউন্টে চলে যায়। সেক্ষেত্রে কোনরকম চিন্তার বিষয় নেই। সুবিধাভোগী যখন ইচ্ছে তার টাকা তুলতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। ইচ্ছে করলে মাসিক তোলা যায়  কিংবা সেই টাকা জমা করে একবারে তোলা যায়। কিন্তু কোনওভাবেই পুরুষরা এই সুবিধে পেতে পারেন না। 

বাংলার প্রতিটি পরিবারের ন্যূনতম মাসিক আয় সুনিশ্চিত করতে, ২০২১ সালের ১৭ মার্চ নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উল্লেখ করে তৃণমূল কংগ্রেস। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ক্ষমতায় ফিরলে নতুন প্রকল্প শুরু করা হবে। বিপুল ভোটে রাজ্যে টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার ২ মাস পর লক্ষ্মীর ভাণ্ডারের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।   

এর আগে মাথাভাঙারই এক টোটোচালকের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ওঠা নিয়ে হইচই বেঁধেছিল। এবার আরও এক পুরুষের নাম মহিলাদের জন্য নির্ধারিত প্রকল্পে ওঠায় শুরু হল রাজনৈতিক তরজা। 

আরও পড়ুন :

হাজিরা দেবেন না অভিষেক, তদন্তে যেন নড়চড় না হয়, নির্দেশ বিচারপতি সিনহার, আজ তবে কী করবে ED?

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget