এক্সপ্লোর

Coochbehar: স্কুল থেকে ফেরার পথে অপহরণ, শ্লীলতাহানি! ১ সপ্তাহ লড়াই-এর পর মৃত্যু নির্যাতিতা নাবালিকার

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল নাবালিকা। আজ সকালে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

কোচবিহার: মণিপুর (Manipur) থেকে মালদা (Malda), নারী নির্যাতন ঘিরে দেশজুজড়ে তোলপাড়। তার মধ্যেই কোচবিহারে নির্যাতিতা নাবালিকার মৃত্যু হল। ১৮ জুলাই স্কুল থেকে ফেরার পথে নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ ওঠে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল নাবালিকা। আজ সকালে কোচবিহার (Cooch behar) এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত-সহ ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ। 

বাড়ছে অভিযোগের তালিকা: মণিপুর থেকে মালদা, মণিপুর (Manipur)-মালদা (Malda) -কোচবিহার (Cooch Behar) -কাকদ্বীপ (Kakdwio)। নারী নির্যাতনের অভিযোগের তালিকা বেড়েই চলেছে। এর মধ্যেই মৃত্যু হল কোচবিহারের নির্যাতিতা নাবালিকার! আর তা নিয়েও তুঙ্গে উঠল রাজনৈতিক সংঘাত।  হাসপাতালেই মুখোমুখি তৃণমূল-বিজেপি। চলল স্লোগান। দেহ আটকে বিক্ষোভ। হাতাহাতিতে জড়ালেন তৃণমূল ও বিজেপি কর্মীরা। 

অপহরণ করে ধর্ষণের অভিযোগ: গত ১৮ জুলাই স্কুল থেকে বেরনোর পরে ওই ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ তোলে পরিবার। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোরীর খোঁজ মেলে বেসরকারি হাসপাতালে। বুধবার কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ সপাতালে মৃত্যু হয় তাঁর। ধর্ষণের অভিযোগে ধৃতরা বিজেপি ও সিপিএমের বলে দাবি করে তৃণমূল। এনিয়ে হাসপাতাল চত্বরেই শুরু হয় তুমুল গন্ডগোল। 

বিজেপি নেতা রাহুল সিন্হার উদ্দেশ্যে গো ব্যাক স্লোগান দিতে শুরু করেন তৃণমূলের (tmc) কর্মী সমর্থকরা। হাসপাতালে নাবালিকার দেহ আটকে চলে বাগ্ বিতন্ডা। পরে পুলিশের হস্তক্ষেপে দেহ বের করা হলেও গন্ডগোল থামেনি। হাসপাতালের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে তৃণমূল-বিজেপি। অভিযোগ, নাবালিকার বাবাকে রীতিমতো টেনে হিঁচড়ে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তৃণমূলের কর্মীরা। ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই মূল অভিযুক্ত-সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুণ্ডিবাড়ি থানার পুলিশ। 

রিপোর্ট তলব: মালদার বামনগোলায় দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় আজ রিপোর্ট তলব করল জাতীয় মানবাধিকার কমিশন। জেলার পুলিশ সুপারকে দু-সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে রাজ্যের মুখ্যসচিব ও ডিজিপি-কেও। অন্যদিকে, এই ঘটনায় অব্যাহত রয়েছে রাজনৈতিক চাপানউতোর।            

আরও পড়ুন: CBI: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় শান্তিপুর পুরসভার আধিকারিকদের সিবিআই তলব

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

সেরা শিরোনাম

News Live Update : আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
আজ CJP-র 'যন্তরমন্তর চলো', কর্তব্যপথ লাগোয়া এলাকায় বন্ধ ইন্টারনেট, ১৬৩ ধারা জারি
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
Hurricane Simon : ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
ভয়ঙ্কর শক্তি নিয়ে এগোচ্ছে ঝড়, নিশানায় একাধিক পর্যটনকেন্দ্র, মৎস্যজীবীদের জন্য কালোপতাকা
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget