এক্সপ্লোর

Coochbehar: দুর্নীতির অভিযোগে  অনাস্থার  তিন মাস পর ফের সেই প্রধানেই আস্থা! তৃণমূলকে কটাক্ষ বিজেপির

রেহেনা সুলতানা। কোচবিহারের দিনহাটা দুনম্বর ব্লকের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এক সময় নিজেরই দলের সদস্যদের কাছে ছিলেন দুর্নীতিতে অভিযুক্ত। ৩ মাস পরেই পাল্টে গেল ছবিটা।


শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দুর্নীতির অভিযোগে যে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন তৃণমূল সদস্যরা, তিন মাস পর সেই প্রধানকেই পঞ্চায়েতের কাণ্ডারী হিসেবে মেনে নিলেন তাঁরা। কোচবিহারের নাজিরহাট এক নম্বর গ্রামপঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত সদস্যদের সাফাই, উন্নয়নের স্বার্থেই এই সিদ্ধান্ত। বিজেপির কটাক্ষ, কোন্দল ঢাকতে চাপ দিয়ে অনাস্থা বানচাল করিয়েছে তৃণমূল নেতৃত্ব।

রেহেনা সুলতানা। কোচবিহারের দিনহাটা দুনম্বর ব্লকের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এক সময় নিজেরই দলের সদস্যদের কাছে ছিলেন দুর্নীতিতে অভিযুক্ত। ৩ মাস পরেই পাল্টে গেল ছবিটা।সৌজন্যে, তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের অনাস্থা এবং তা থেকে পিছিয়ে আসার সিদ্ধান্ত। 

দুর্নীতির অভিযোগে রেহেনার বিরুদ্ধে অনাস্থা আনার ৩ মাস ৪ দিন পর তাঁকেই প্রধান হিসেবে মেনে নিলেন অনাস্থা আনা সদস্যরা। নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য কল্যাণ রায় বলেছেন, এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে সকলে মিলে একসঙ্গে কাজ করবার সিদ্ধান্ত নেওয়া হল। উনিই প্রধান থাকছেন।

নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান রেহেনা সুলতানা বলেছেন, 
আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। সেটা মিটে গিয়েছে। আজ আমরা সবাই মিলে বৈঠক করেছি সব পঞ্চায়েত সদস্যদের নিয়ে।  আমরা আগের মতো নাজিরহাট পঞ্চায়েতের উন্নয়ন করব। সেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১২ আসনের নাজিরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নিরঙ্কুশ। গত ১১ জুন প্রধান প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন ৯ জন তৃণমূল সদস্য। দুর্নীতির অভিযোগ এনে দিনহাটা ২ নম্বর ব্লকের বিডিওকে স্মারকলিপি দেওয়া হয়। 
কিন্তু কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বের তরফে দলীয় প্রধানের বিরুদ্ধে অনাস্থার তীব্র বিরোধিতা করা হয়। 

জেলা তৃণমূল সূত্রে খবর, দলের অন্দরের বিবাদ এড়াতে ১০ দিনের মধ্যে পদত্যাগ করতে বলা হয় প্রধানকে। কিন্তু তিনি পদত্যাগ করেননি। 

এই পরিস্থিতিতে কোচবিহার জেলায় দলের সাংগঠনিক রদবলের পর নতুন জেলা সভাপতি বিভিন্ন পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে অনাস্থা রুখতে তদন্ত কমিটি গঠন করেন। 

বুধবার পঞ্চায়েত অফিসে প্রধান এবং তাঁর বিরোধী তৃণমূল সদস্য সহ বারোজনকে নিয়ে বৈঠক হয়। সেখানে রেহেনাকেই প্রধান পদে সর্বসম্মতি ক্রমে মেনে নেওয়া হয়। 

এই ঘটনায় তীব্র কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার জেলা বিজেপির সম্পাদক রাজু রায় বলেছেন, অনাস্থা আনার মধ্যে দিয়েই প্রমাণিত হয়েছে প্রধান দুর্নীতি করেছেন। তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছে। তা ঢাকতেই তৃণমূল অনাস্থা প্রত্যাহার করাচ্ছে। সাধারণ মানুষ যা বোঝার বুঝতে পারছেন।
এরপরে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতে তৃণমূলের অনাস্থা আনার প্রবণতা কোচবিহারে কমে কি না, এখন সেটাই দেখার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Candidate List: বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
BJP Candidate List: বারবার প্রার্থী বদল, পঞ্চম তালিকায় আরও ৫ আসনে প্রার্থী ঘোষণা বিজেপির!
WB News Live Updates: 'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
'লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে..', কেন এমন মন্তব্য করলেন তৃণমূল সাংসদ?
WB Assembly Election 2026: একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা
একই কেন্দ্রে, একই প্রতীকে ২ প্রার্থী? জমা পড়ল মনোনয়নও, বিভ্রান্ত ভোটাররা
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Fact Check: এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
এবিপি আনন্দ ডিজিটালের নামে ভুয়ো 'কাস্টিং কল'-এর বিজ্ঞাপন সোশাল মিডিয়ায়, প্রলোভনে-ফাঁদে পা দেবেন না
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
GT vs RR: যশস্বী, জুড়েলের অর্ধশতরানে ভর করে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে বড় রান তুলল রাজস্থান রয়্যালস
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
অক্ষয় তৃতীয়া ২০২৬-এ গঠিত হচ্ছে দুর্লভ গজকেশরী যোগ, এই দিনে করা কাজগুলি বহুগুণে ফল দেবে!
Saptahik Rashifal: প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
প্রমোশনের সুযোগ, শেয়ার মার্কেটের বড় লাভ, ব্যবসায় টাকা প্রাপ্তি, এই ২ রাশির সাপ্তাহিক রাশিফলে দেবী লক্ষ্মীর নজর
Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচার সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
DC vs MI Match Highlights: বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
বিধ্বংসী সমীর রিজভি! অল্পের জন্য রক্ষা পেল সহবাগের রেকর্ড, মুখ থুবড়ে পড়ল মুম্বই
Bank Holidays: এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
এপ্রিলের প্রথম ১৫ দিনের মধ্যে ৭ দিনই বন্ধ ব্যাঙ্ক! জানেন কবে কবে সার্ভিস পাবেন না আপনার ব্রাঞ্চে?
Embed widget