এক্সপ্লোর

Nishith Pramanik: 'অভিষেক কোচবিহারে যেখানে যেখানে গিয়েছেন, সেখানেই তৃণমূলে ভাঙন ধরাব' চ্যালেঞ্জ নিশীথের

নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে গতকাল বিজেপিতে যোগ দিলেন গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩ পঞ্চায়েত সদস্য, সিতাই পঞ্চায়েত সমিতির এক সদস্য-সহ প্রায় ৫০০ তৃণমূল কর্মী।

কোচবিহার: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রার এক সপ্তাহের মধ্যে সিতাইয়ের গোসানিমারিতে তৃণমূলে ভাঙন। নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে গতকাল বিজেপিতে যোগ দিলেন গোসানিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ৩ পঞ্চায়েত সদস্য, সিতাই পঞ্চায়েত সমিতির এক সদস্য-সহ প্রায় ৫০০ তৃণমূল কর্মী। ২৫ এপ্রিল গোসানিমারিতে অভিষেকের সভাস্থল থেকে দেড়শো মিটার দূরে বিজেপির যোগদান কর্মসূচি ছিল। অভিষেক কোচবিহারে যেখানে যেখানে গিয়েছেন, সেখানেই তৃণমূলে ভাঙন ধরাব, চ্যালেঞ্জ ছোড়েন নিশীথ প্রামাণিক। সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার কটাক্ষ, পঞ্চায়েত ভোটে টিকিট পাবে না বুঝেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। 

অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনাতেও তৃণমূলে ভাঙন। মগরাহাটে তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক-সহ ৫০০ জন কর্মী সমর্থক। প্রথম দিন থেকে দলে থাকলেও, গুরুত্ব না পাওয়ার অভিযোগ। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল! সাগরদিঘি উপনির্বাচনের প্রসঙ্গ তুলে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী।

পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে সিপিএম-কংগ্রেসে যোগদানের হিড়িক অব্যাহত! কোচবিহার, মালদা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনার পর এবার দক্ষিণ ২৪ পরগনা!

মঙ্গলবার তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত, মগরাহাটের কলসে শাসকদল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন মগরাহাট পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং মগরাহাটে তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক খয়রুল হক লস্কর-সহ ৫০০-রও বেশি কর্মী সমর্থক। 

এ দিন সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। সংখ্যালঘু অধ্যুষিত এবং তৃণমূলের শক্ত ঘাঁটিতে এহেন দলবদল কেন? দলবদলকারী তৃণমূল নেতা ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতির অভিযোগ, দলে আদি নেতাদের কোনও গুরুত্ব দেওয়া হচ্ছে না। 

নাম না করে খয়রুল হক লস্করের নিশানায় মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক নমিতা সাহা। কংগ্রেসে যোগদানকারী তৃণমূলের প্রাক্তন ব্লক সাধারণ সম্পাদক খয়রুল হক লস্করের কথায়, একনায়কতন্ত্র চালাচ্ছেন এক নেত্রী। প্রথম থেকে ছিলাম। কোনও গুরুত্ব দিত না। উচ্চ নেতৃত্বকে জানিয়েছি। কোনও কাজ হয়। একটা সময় কংগ্রেস করতাম। আবার কংগ্রেসে ফিরে এলাম। কোনও প্রভাব পড়বে না, দাবি তৃণমূল বিধায়কের। দলে কোনও প্রভাব পড়বে না।

সুন্দরবন সাংগঠনিক জেলার যুব তৃণমূল সভাপতি বাপি হালদারের কথায়, দুর্নীতির অভিযোগ ছিল। টিকিট পাবে না, জেনে দলত্যাগ করেছে। ওখানকার সব আসনেই আমরা বিপুল ভোটে জিতব। 

উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, গত এক মাসে বিভিন্ন জেলায় তৃণমূল ছেড়ে বাম- কংগ্রেসে যোগদান করতে কার্যত হিড়িক পড়ে গিয়েছে!এই পরিস্থিতিতে সংখ্যালঘু অধ্যুষিত মগরাহাটে তৃণমূলের এই ভাঙনে সাগরদিঘি উপনির্বাচনে বাম কংগ্রেসের জয়ের প্রসঙ্গ তুলে আক্রমণ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

প্রদেশ কংগ্রেস সভাপতি  অধীর চৌধুরীর কথায়, সারা রাজ্য জুড়ে সাগরদিঘি নির্বাচনের পর মানুষ বিশ্বাস করেছে তৃণমূল হারতে পারে। আগে সভা করতে যেতাম। এখন যোগদান সবা করতে যেতে হচ্ছে। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই দলবদলের কোনও প্রভাব পড়ে কিনা, সেটাই এখন দেখার।

সেরা শিরোনাম

TMC News: আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
আগ্নেয়াস্ত্র সমেত গ্রেফতার বনগাঁ উত্তরের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস
West Bengal News Live Updates: উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
উপনির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল, আগামী বছর ফেব্রুয়ারির আগে EVM-এ দেখা যাবে না প্রতীক
Annapurna Yojana : 'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
'পুজোর আগে আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে যে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...
Nandigram By Election 2026 : নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'
নন্দীগ্রামে কংগ্রেসের প্রচার গাড়িতে হামলার অভিযোগ, 'দায়ভার বিজেপি নিতে পারবে না'

ভিডিও

TET Protest: নিয়োগের দাবিতে আন্দোলনে ২০২২ সালের টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ
Chaos in SRFTI: SRFTI-এ তুলকালাম, পুলিশ, ABGP, পড়ুয়াদের ৩টি আলাদা FIR দায়ের
TMC Logo Contro: উপ নির্বাচনের পর পুরভোটেও থাকছে না জোড়াফুল
UPI Merchant Payment News: ২০০০ টাকার ওপর UPI লেনদেনে চার্জ লাগবে শূন্য দশমিক ৪ শতাংশ, জানাল NPCI
TMC News: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget