এক্সপ্লোর

Coochbehar Accident : কোচবিহারে ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মর্মান্তিক পরিণতি

পুলিশ সূত্রে খবর, গাড়িটি চিলকিরহাটের কাছে রাস্তার পাশে ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গাড়িতে চার যাত্রীর মৃত্যু হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল চার জনের। এদিন ভোররাতে চান্দামারি থেকে দেওয়ানহাটে যাচ্ছিল একটি ছোট চারচাকা গাড়ি। পুলিশ সূত্রে খবর, গাড়িটি চিলকিরহাটের কাছে রাস্তার পাশে ডোবায় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। গাড়িতে চার যাত্রীর মৃত্যু হয়। সূত্রের খবর, চান্দামারিতে ঘুরতে গেছিলেন দেওয়ানহাটির ৫ বাসিন্দা।                   

বরাত জোরে বাঁচলেন একজনই       
পুলিশ সূত্রে খবর,  একমাত্র এক মহিলা যাত্রী কোনওক্রমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মৃত ব্যক্তিরা হলেন ধনঞ্জয় বর্মন, অমিত দাস, সঞ্জয় দাস এবং পার্থ দাস। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থেকে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করে পুলিশ। কিন্তু ততক্ষণে সব শেষ। চারটি মৃতদেহ উদ্ধার করে কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে নিয়ে যায় পুলিশ।

কেন দুর্ঘটনা      
ঘটনায় থমথমে গোটা এলাকা। কীভাবে ঘটল দুর্ঘটনা, হঠাৎ গাড়িটি পড়ে গেল কীভাবে, ড্রাইভার কি ঘুমিয়ে পড়েছিলেন, নাকি গতির বলি হলেন চার জন, উত্তর খুঁজছে পুলিশ। প্রাথমিক ভাবে কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের ধারণা, বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়েছিল গাড়িটি। ময়নাতদন্তের জন্য দেহ নিয়ে আসা হয়েছে এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে।

কলকাতায়  ২ দিন আগেই পিক আপ ভ্যানে দুর্ঘটনা
ঠিক তিন দিন আগেই, কলকাতার কেষ্টপুর-VIP রোডে বেপরোয়া পণ্যবাহী পিক আপ ভ্যান  নিয়ন্ত্রণ হারিয়ে পরপর ৩টি বাইকে ধাক্কা মারে। এক বাইক আরোহী পিক আপ ভ্যানের তলায় ঢুকে যান। তাঁকে বার করে স্থানীয়রাই হাসপাতালে নিয়ে যান। সকাল সোয়া ৯টা নাগাদ কেষ্টপুর-VIP রোডে দুর্ঘটনা ঘটে। বাগুইআটি থানা পিক আপ ভ্যানের চালককে আটক করে । 

ইন্দৌরেও ভয়াবহ দুর্ঘটনা 

মধ্যপ্রদেশের ইন্দৌরে ট্রাকের চাকায় পিষে মৃত্যু হয় ৩ জনের। তাদের মধ্যে একটি শিশুও রয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। তাদের মধ্যে এক ব্যক্তির অবস্থা সঙ্কটজনক। সোমবার সন্ধ্যায় ইন্দোরের এয়ারপোর্ট রোডে ঘটে এই অঘটন।

সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হাড়হিম করা সেই ভিডিও ফুটেজ। পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধেবেলায়, ইন্দোরের বিমানবন্দর রোডে প্রথমে ব্যস্ত রাস্তায় ঢুকে পড়ে ওই ট্রাকটি। একাধিক পথচারী সহ যানবাহনে পরপর ধাক্কা মারে ট্রাকটি। এরপরই, ট্রাকের চাকায় আগুন লেগে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, মত্ত অবস্থায় ছিলেন ঘাতক ট্রাকের চালক। 

 

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
'আমার যাবার সময় হল...', ইন্দ্রনীল গ্রেফতার হতেই মমতার নাম করে গান ধরলেন মুখ্যমন্ত্রী, কী জানালেন ?
West Bengal News Live: নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
নিউটাউনে অ্যাপ বাইকে স্ত্রী, পিছনে স্বামীর গাড়ির ধাক্কা, দুজনের অবস্থা আশঙ্কাজনক, লাইভ আপডেট
Cancer treatment: সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
সুপ্রিম কোর্টের ভর্ৎসনা, ৭০ শতাংশ পর্যন্ত দাম কমছে ক্যানসারের ওষুধের! কবে থেকে কার্যকর হবে?
RG Kar Hospital: ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল
ফের গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যালের পর কাঠগড়ায় আর জি কর হাসপাতাল

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget