এক্সপ্লোর

Coochbehar: নেত্রীর সামনেই বচসা, মঞ্চে যুযুধান দুই তৃণমূল নেতা

Coochbehar News: গোটা ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান চলছিল। সেখানে মঞ্চের উপরেই তুমুল বচসা তৃণমূলের দুই নেতার মধ্যে। যখন এই ঘটনা ঘটছে তখন মঞ্চের উপরেই বসে যুব তৃণমূলের সভানেত্রী। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে ধুন্ধুমার। সূত্রের খবর, এমন ঘটনায় প্রবল বিড়ম্বনায় জেলা তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব।   

একের পর এক..
পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, মুর্শিদাবাদের বড়ঞার পর এবার কোচবিহারের মাথাভাঙা। ভগবানপুরে বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা। মুর্শিদাবাদে বড়ঞায় বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছিলেন দলের কয়েকজন। এবার মাথাভাঙায় মঞ্চে দুই তৃণমূল নেতার মধ্যে প্রকাশ্যে বচসা হল। এদিকে সব ঠিক থাকলে বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট হওয়ার কথা। তার আগে ফের তৃণমূলের বিজয়া সম্মিলনীতে সামনে এসে পড়ল দলের কোন্দলের ঘটনা। বিজয়া সম্মিলনীর মঞ্চেই বচসায় জড়ালেন দুই তৃণমূল নেতা।

মঞ্চে ধুন্ধুমার: 
মঞ্চের উপরেই এক নেতার দিকে তেড়ে গেলেন আর এক নেতা। পরিস্থিতি এমন দিকে গড়ায় যে সামাল দিতে নামতে হয় কর্মীদেরই। তাঁরাই দলের নেতাকে নামিয়ে নিয়ে যান মঞ্চ থেকে। আর গোটাটাই ঘটল যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের সামনে। মঙ্গলবার মাথাভাঙায় তৃণমূলের বিজয়া সম্মিলনীতে বক্তৃতা দিচ্ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ। সেসময় তিনি তৃণমূলের প্রাক্তন ব্লক সহ সভাপতি নজরুল হক সম্পর্কে একটি উক্তি করেন। তারপরেই শুরু হয়ে যায় ঝামেলা। এরপরেই আব্দুল জলিলের দিকে তেড়ে যান। তারপরেই বচসায় জড়িয়ে পড়েন ওই দুই তৃণমূল নেতা। সেসময়, মঞ্চে উপস্থিত হন যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ। তাঁর সামনেই চলে ওই দুই নেতার বচসা। তারপরে পরিস্থিতি সামাল দেন কর্মীরাই। যুব তৃণমূলের সভানেত্রীর সামনেই এমন ঘটনা ঘটায় কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি অভিজিত্‍ দে ভৌমিক বলেন, 'এরকম হয়ে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।'

বিজেপির কটাক্ষ:
এমন ঘটনায় তৃণমূলকে নিশানা করে প্রবল কটাক্ষ করেছেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়।

কয়েকদিন আগে মুর্শিদাবাদের বড়ঞায় বিজয়া সম্মিলনীর মঞ্চে নাম না করে দলেরই বিধায়ককে নিশানা করেন যুব তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরেও তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ধুন্ধুমার কাণ্ড বাধে। এবার কোচবিহারে একই ঘটনা। পঞ্চায়েত ভোটের আগে এমন ঘটনায় কী অস্বস্তি বাড়ছে তৃণমূলের অন্দরে?

আরও পড়ুন: শিক্ষক নিয়োগ থেকে কয়লা-গরু পাচার! একের পর এক দুর্নীতির প্রভাব কি পঞ্চায়েত ভোটে?

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget