এক্সপ্লোর

Coochbehar: আদালতের নির্দেশে প্রেমিকার চাকরি যেতেই বিয়েতে 'না' বরের; ধর্নায় পাত্রী, অবশেষে রাজি পাত্র

SSC Teacher Jobs: এসএসসি দুর্নীতিকাণ্ডে চাকরি গিয়েছে তরুণীর। আর এরপরই জানা যায় ওই তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন যুবক।

শুভেন্দু ভট্টাচার্য, কোচচিহার: আদালতের (Calcutta Highcourt) রায়ে চাকরি গিয়েছে তরুণীর। হারিয়েছেন শিক্ষিকার (Teacher) পদ। আর এরপরই বিয়ে করতে বেঁকে বসেন হবু পাত্র। এরপরই হবু বরের বাড়িতে ধর্নায় বসে ছিলেন মাথাভাঙ্গার প্রাথমিক স্কুলের শিক্ষিকা নিবেদিতা দেব। এমন ঘটনা ঘটেছে কোচবিহারে (Coochbihar)।                   

কী ঘটনা? 

কোচবিহার জেলার মাথাভাঙা মহকুমার বাসিন্দা নিবেদিতা দেব ছিলেন পেশায় শিক্ষিকা (Teacher)। যদিও এসএসসি (SSC) দুর্নীতিকাণ্ডে (Scam) চাকরি গিয়েছে তরুণীর। আর এরপরই জানা যায় ওই তরুণীকে এড়িয়ে চলতে শুরু করেন যুবক। তাঁদের বিয়ের কথা হয়েছিল আগেই। তবে সূত্রের খবর, আদালতের নির্দেশে তরুণীর চাকরি যাওয়াতেই বিয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন হবু বর। 

এদিকে প্রেমিকের এই সিদ্ধান্তে প্রাথমিকভাবে মাথায় আকাশ ভাঙার মতো পরিস্থিতি তৈরি হয়। এরপরই নিবেদিতা সোমবার রাত থেকে হবু বরের বাড়ির সামনে গিয়ে ধর্নায় বসেন। এরপর তিন দিন ধর্না চলার পর অবশেষে ছেলে রাজি হয় বিয়ে করতে, এমনটাই খবর।                

অবশেষে দুই বাড়ির এবং স্থানীয়দের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে তারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। মেয়ের বাড়ির লোক এসে ছেলেকে আশীর্বাদ করে যায়, এমনটাই জানা গিয়েছে। আজ রেজিস্ট্রি হয়েছে যুগলের, বিয়ে হবে ৮ জুলাই, এমনটাই খবর। 

আরও পড়ুন, 'খালি খাতাতেও চাকরি', কত টাকা ? SSC’র নিয়োগ-দুর্নীতি মামলায় বিস্ফোরক ভাইরাল অডিও!

প্রসঙ্গত, এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক জনের চাকরি গিয়েছে। এই মামলার শুনানিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি ভাইরাল অডিও ক্লিপ শুনিয়েছিলেন চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম। সেই অডিও ক্লিপটি এবিপি আনন্দ-র ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে শোনানো হয়। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে দেখেনি এবিপি আনন্দ। তবে অনুষ্ঠানে জানান, আদালতে তিনি বলেছিলেন এটি একটি মাল্টি-লেয়ারড স্ক্যাম, আদালতের ভাষায় এটি যা গণদুর্নীতি। আইনজীবীর দাবি, এটি কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি। এতে হয়ত জেলা প্রশাসন, হেড মাস্টার থেকে পাড়ার দালাল সকলেই জড়িত। নইলে লকডাউনের মধ্যে একজন নিয়োগ পান কীভাবে। 

 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
BJP News: ‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
‘শমীক ভট্টাচার্যও তো…’, নেতাজীকে নিয়ে কুরুচিকর মন্তব্যে নতুন যুক্তি বিজেপি সাংসদ অনন্ত মহারাজের, বললেন, ‘আমাকে অ্যারেস্ট করবে?’
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য়, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget