এক্সপ্লোর

Coochbehar: বিজেপির নতুন জেলা কমিটি ঘিরে উত্তেজনা, সোশাল মিডিয়ায় ক্ষোভপ্রকাশ দলের একাধিক নেতার

এবার নতুন করে কমিটিতে ২ জন অফিস সেক্রেটারি রাখা হয়েছে। কমিটিতে জয়েন্ট অফিস সেক্রেটারি হিসেবে তাঁর নাম থাকায় প্রাক্তন জেলা সম্পাদক ফেসবুকে পোস্ট করেন, আমি মুক্ত বিহঙ্গ।

কোচবিহার: এবার কোচবিহারে (Coocbehar) বিজেপির ()BJP নতুন জেলা কমিটি (BJP District Committee)  ঘিরে ক্ষোভ। প্রাক্তন জেলা সম্পাদক রাজু রায়কে জয়েন্ট অফিস সেক্রেটারি করায় ফেসবুকে তির্যক মন্তব্য বিজেপি (BJP) নেতার। নতুন কমিটি নিয়ে সোশাল মিডিয়ায় (Social Media) ক্ষোভপ্রকাশ দলের একাধিক নেতা, কর্মীর। গতকাল কোচবিহারে (Coochbehar) নতুন জেলা কমিটি ঘোষণা করেন বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়।

২৪ জনের কমিটিতে ৮ জন সহ সভাপতি, ৪ জন সাধারণ সম্পাদক এবং ৮ জন সম্পাদক রয়েছেন। এবার নতুন করে কমিটিতে ২ জন অফিস সেক্রেটারি রাখা হয়েছে। কমিটিতে জয়েন্ট অফিস সেক্রেটারি হিসেবে তাঁর নাম থাকায় প্রাক্তন জেলা সম্পাদক ফেসবুকে পোস্ট করেন, আমি মুক্ত বিহঙ্গ। তাঁর কটাক্ষ, নিজেদের দূরদর্শিতার প্রমাণ দিয়েছে নতুন কমিটি। বিজেপি নেতৃত্বের দাবি, সকলের সঙ্গে আলোচনা করেই কমিটি গঠন করা হয়েছে।

এর আগে আলিপুরদুয়ার (Alipurduar) নতুন জেলা কমিটি (BJP District Committee)  নিয়ে অস্বস্তিতে পড়ে বিজেপি।  ৭ মাস আগে দলত্যাগী নেতার নাম দেখা যায় বিজেপির নতুন জেলা কমিটিতে। আলিপুরদুয়ার জেলা বিজেপির নতুন কমিটিতে সহ-সভাপতি ভাস্কর দে-র (Bhaskar Dey) নাম থাকা নিয়ে বিতর্ক শুরু হয়। ওই নেতা বলেছেন, তিনি বেশ কয়েকমাস আগেই দল ছেড়েছিলেন। ভাস্কর দে বলেছেন,  গত  বছরের জুনে বিজেপি নেতৃত্বকে জানিয়ে দলত্যাগ করেছিলেন তিনি। তাঁর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে নতুন জেলা কমিটিতে তাঁর নাম রাখা হয়েছে। তবে এ ব্যাপারে গেরুয়া শিবির বলেছে, তাঁর দলত্যাগের বিষয়টি জানা ছিল না। এই ঘটনায় বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 

গত বছরের জুন মাসে বিভিন্ন অভিযোগে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি ত্যাগ করেছিলেন ভাস্কর দে । অথচ নব-ঘোষিত বিজেপি জেলা কমিটিতে দলত্যাগী ওই বিজেপি নেতার নাম থাকায় বিতর্ক দেখা দিয়েছে । ক্ষুব্ধ  দলত্যাগী নেতার আইনি নোটিশ পাঠানোর হুঁশিয়ারিও দিয়েছেন।

জানা গিয়েছে, সম্প্রতি আলিপুরদুয়ার জেলা বিজেপির নতুন কমিটি ঘোষিত হয়। দেখা যায়, জেলা সভাপতির স্বাক্ষরসহ জেলার সেই ২৫ জনের কমেটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন দলত্যাগী প্রাপ্তন বিজেপি নেতা ভাস্কর দে। ভাস্কর দে-র অভিযোগ, দার্জিলিং জেলা পর্যবেক্ষক থাকাকালীন গত ২২-শে জুন ২০২১ তিনি ই-মেল করে বিজেপির প্রাক্তন জেলা সভাপতিকে দলত্যাগের চিঠি পাঠিয়ে দিয়েছিলেন। পাশাপাশি প্রেস বিবৃতি বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেনও বলে দাবি তাঁর। বর্তমানে বিজেপির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই।  অথচ প্রায় সাত মাস পর হঠাৎ করেই নতুন জেলা কমিটিতে ফোন নম্বরসহ তার নাম থাকায় তিনি হতবাক এবং ক্ষুব্ধ। 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
Cooch Behar News: অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
অ্যাম্বুল্যান্সে করে মৃতদেহ নিয়ে আসতে গিয়েই প্রাণ হারালেন কোচবিহারের পাঁচজন
TMC News: তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
তৃণমূলের পরাজয়ে কষ্ট হয়নি, বরং তেড়ে ঘুমিয়েছেন, জানালেন ব্রাত্য বসু, আর কি রাজনীতি করবেন? দিলেন জবাব
TMC News: ‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু
‘যদি উল্টোটা বলি! উনি আমাকে কুপ্রস্তাব দিয়েছেন, আমি রাজি হইনি!’, মহিলার অভিযোগ নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু

ভিডিও

Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh
Abhishek Banerjee |
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২০.১১.২০২৬) পর্ব ২ | নভেম্বরেই মোদি-ক্যাবিনেটে রদবদল?
Abhishek Banerjee | “ফাঁসানোর চেষ্টা ব্যর্থ বলেই কি শাস্তি?”, পুলিশে রদবদল নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কী বলল বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget