এক্সপ্লোর

Coochbehar : রবীন্দ্রনাথের ক্রমাগত আক্রমণের মুখে নরম জবাব বর্তমান জেলা সভাপতির, এড়ালেন দলীয় কোন্দলের কথাও

Coochbehar : গত পুরভোটে জয়ের পরও ২০২২-এর মার্চে গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে ফের পার্থপ্রতিম রায়কেই জেলা সভাপতির দায়িত্বে ফিরিয়ে আনা হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : আক্রমণের পাল্টা আক্রমণ নয়, বরং নরম জবাব। কোচবিহারের প্রাক্তন জেলা সভাপতির ক্রমাগত আক্রমণের মুখে নরম জবাব দিলেন বর্তমান জেলা সভাপতি। মানতে চাইলেন না দলীয় কোন্দলের কথাও।

তৃণমূলের বর্তমান বনাম প্রাক্তন জেলা সভাপতির বিরোধ ঘিরে সরগরম কোচবিহারের রাজনীতি। গত কয়েকদিন ধরেই চাঁছাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন রবীন্দ্রনাথ ঘোষ। নাম না করে কখনও গোখরো বলে খোঁচা, কখনও আবার বিশ্বাসঘাতক বলে কটাক্ষ।

গত পুরভোটে জয়ের পরও ২০২২-এর মার্চে গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে ফের পার্থপ্রতিম রায়কেই জেলা সভাপতির দায়িত্বে ফিরিয়ে আনা হয়। সেই প্রসঙ্গ টেনেই সম্প্রতি তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন, “কাকে কাকে ল্যাং মারেনি একটা লোক! আমাকে ল্যাং মারল! ঠিক আছে। মিহির দা-র সঙ্গে ল্যাংই মারল না, দল থেকে তাড়াল। তারপরে বিনয় বর্মন, তাঁর ঘাড়ে চেপে বসল। তাঁকে দল থেকে তাড়াল। বিনয়ের পরে কে আসল ? ও, উনি নিজেই আসলেন। ঠাকুর নিজেই বসলেন আসনে। গিরীনবাবু আসলেন। ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ। ভাল মনের মানুষ। সাদা মনের মানুষ। সবাইকে বিশ্বাস করে চলতে থাকলেন। এই চলতে গিয়ে কখন যে ফিতে কেটে দিয়েছে গিরীনদাও বুঝতে পারেনি, আমরাও বুঝতে পারিনি।

এর আগে গত ২৮ এপ্রিল রবীন্দ্রনাথ ঘোষ বলেছিলেন, একটা গোখরো সাপকে - তাকেও বিশ্বাস করা যায়। তাকে নিয়ে বিছানায় ঘুমিয়ে পড়া যায়। কিন্তু যার জন্য সুপারিশ করেছিলাম, তাকে আজ আর বিশ্বাস করা যায় না।

এর পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থপ্রতিম রায় বলেছিলেন, কেউ কেউ সভাপতির ডাকে মিছিলে না গিয়ে অন্য মিছিলে হাজির হয়েছে। আমি দলের জেলা সভাপতি মিটিং আহ্বান করেছি। আপনি ২-১ জন লোক নিয়ে চামচাগিরি করতে যাবেন, এটা হতে পারে না।

তবে এবার কার্যত কৌশলী নীরবতার পন্থা নিলেন তিনি। পার্থপ্রতিম রায় বললেন, আমি দলের কোনও বিষয়ে প্রকাশ্যে বলার কোনও পক্ষপাতী নই, জিমবাবু অত্যন্ত সজ্জন ভালো মানুষ। উনি যদি সরাসরি আমাকে বলতে পারতেন আমি বারবার তাঁকে ফোন করেছি। এটা সমস্যা নয়, এটা মিটে যাবে।
  
২০১৯-এর লোকসভা ভোটের আগে পর্যন্ত কোচবিহারে জেলা তৃণমূল সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। কিন্তু লোকসভা ভোটে কোচবিহারে তৃণমূল হেরে যাওয়ার পর, বিনয়কৃষ্ণ বর্মনকে জেলা সভাপতি করা হয়। সেইসময় পার্থপ্রতিম রায় ছিলেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি। ২০২০ সালে পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতি করে তৃণমূল। কিন্তু ২০২১-এর বিধানসভা ভোটে জেলায় খারাপ ফলের পর পার্থপ্রতিম রায়কে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেয় দল। গিরীন্দ্রনাথ বর্মনকে নতুন জেলা সভাপতি করা হয়। কিন্তু গত পুরভোটে জয়ের পর, মার্চ মাসে গিরীন্দ্রনাথ বর্মনকে সরিয়ে ফের পার্থপ্রতিম রায়কেই জেলা সভাপতির দায়িত্বে ফিরিয়ে আনা হয়। গত মাসে কোচবিহারে তৃণমূলের কোর কমিটি থেকে নাম বাদ পড়ে রবীন্দ্রনাথ ঘোষের। তার পর থেকেই কখনও সোশ্যাল মিডিয়া, কখনও বা প্রকাশ্য মঞ্চে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তিনি। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget