এক্সপ্লোর

Coochbehar : অধিগ্রহণের ভাবনা, কোচবিহারে ক্যান্সার সেন্টার পরিদর্শন রাজ্য সরকারের নিযুক্ত বিশেষ দলের

TMC government starts Cancer Centre acquisition : ১৯৮৯ সালে ২০ বিঘা জমির ওপর তৈরি হয়েছিল কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টার। উদ্বোধন করেন তত্‍কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : বাম আমলে তৈরি হওয়া একটি ক্যান্সার সেন্টার অধিগ্রহণের ভাবনা তৃণমূল সরকারের। সেন্টারটিকে কোচবিহার MJN মেডিক্যাল কলেজ-হাসপাতালের ক্যান্সার বিভাগের অধীনে আনার পরিকল্পনা রয়েছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই ক্যান্সার সেন্টারটি পরিদর্শন করে রাজ্য সরকারের নিযুক্ত বিশেষ দল।

রিজিওনাল ক্যান্সার সেন্টার। কম খরচে, ক্যান্সারের চিকিত্‍সার জন্য, বাম আমলে কোচবিহারে তৈরি হয়েছিল এই প্রতিষ্ঠান। কিন্তু, বর্তমানে অর্থাভাবে ধুঁকছিল সেটি। এই অবস্থায় সেন্টারটিকে অধিগ্রহণ করার ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। মঙ্গলবার সেন্টারটি ঘুরে দেখে রাজ্য সরকারের নিযুক্ত একটি দল। খতিয়ে দেখে পরিকাঠামো। 

১৯৮৯ সালে ২০ বিঘা জমির ওপর তৈরি হয়েছিল কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টার। উদ্বোধন করেন তত্‍কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। সেন্টারটি একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হলেও, বেশ খানিকটা আর্থিক সাহায্য করত রাজ্য সরকার। সূত্রের খবর, বছরে ২৫ লক্ষ টাকা করে দেওয়া হত সরকারের তরফে। ক্যান্সার সনাক্ত হওয়া থেকে প্রাথমিক চিকিত্‍সা, কেমোথেরাপি... খুব কম খরচেই চিকিত্‍সা হয় এখানে।

তরাই-ডুয়ার্স... দূর দূরান্ত থেকে আসেন রোগীরা। কিন্তু গত কয়েক বছর ধরে, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে সেন্টারটি। রাজ্য সরকারের অনুদানের পরিমাণও কমে যায় বলে অভিযোগ। এই পরিস্থিতিতে সেন্টার অধিগ্রহণের দাবি ওঠে। সেইমতো, সেন্টারটিকে কোচবিহার MJN মেডিক্যাল কলেজ-হাসপাতালের ক্যান্সার বিভাগের অধীনে আনার পরিকল্পনা নেয় রাজ্য সরকার। MJN মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল রাজীব প্রসাদ বলেন,  টিম পাঠিয়েছে রাজ্য সরকার। চিকিত্‍সকরা রিপোর্ট দিলেই রাজ্য সরকার সিগন্যাল দেবে।

কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টারের পরিচালন সমিতির সভাপতি ও প্রাক্তন ফরওয়ার্ড ব্লক বিধায়ক দীপক সরকার বলেন, বাম আমলের মন্ত্রী, কমল গুহর প্রচেষ্টাতেই মূলত তৈরি হয় কম খরচে ক্যান্সার চিকিত্‍সার এই প্রতিষ্ঠান। রাজ্য সরকার আগে ২৫ লক্ষ অনুদান দিত। আগের বছর ৭ লক্ষ আসে। ২০১৯-এই অধিগ্রহণের জন্য বলি। রাজ্য সরকার সেই ইনিশিয়েটিভ নিচ্ছে।

রাজ্য সরকারের অধিগ্রহণের উদ্যোগে খুশি কোচবিহারবাসী। কোচবিহারের বাসিন্দা দেবব্রত চাকি বলেন, ক্যান্সারের সমস্যা আমরা বুঝি। আমার স্ত্রী তাতেই মারা গেছেন।

এখন রাজ্য সরকারের পরিদর্শক দলের রিপোর্টের ওপর নির্ভর করছে এই ক্যান্সার সেন্টারের ভবিষ্যত্‍। 

 

 

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Durga Puja: অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
অস্ত্র নয়, মা দুর্গার দশ হাতে পদ্মফুল! বিশ্বশান্তির বার্তা সোনাঝুরি জঙ্গলে
Kolkata News: সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
সকালে নিয়মমাফিক এসেছিলেন অফিসে, কিছু পরেই নিচের চত্বর থেকে উদ্ধার হল মহিলার নিথর দেহ
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget