এক্সপ্লোর

Coochbehar News: কোচবিহারে গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে, তৃণমূল নেতাকে গুলিবিদ্ধ করার অভিযোগ!

Coochbehar TMC BJP News: আচমকা একটি সময়ে কালো স্করপিও গাড়িতে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে।

কলকাতা: কোচবিহারে গুলিবিদ্ধ তৃণমূল নেতা, গ্রেফতার বিজেপি বিধায়কের ছেলে। রাস্তায় এখনও পড়ে আছে গুলির খোল। এই পথ দিয়ে বৃহস্পতিবার পার্টি অফিস থেকে বাড়ি ফিরছিলেন কোচবিহারের তৃণমূল নেতা। অভিযোগ, তখনই একেবারে ফিল্মি কায়দায় শ্যুট করা হয় তাঁকে।

তৃণমূলের দাবি, রাত ১০টা, সাড়ে ১০টা নাগাদ ঝিনাইডাঙার পার্টি অফিস থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা ও কোচবিহার ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজু দে। আচমকা একটি সময়ে কালো স্করপিও গাড়িতে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। তৃণমূল নেতার ডান কাঁধে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়েন তিনি। কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।                        

কোচবিহার ২ পঞ্চায়েত সমিতি তৃণমূল নেতা ও কর্মাধ্যক্ষ রাজু দে বলেন, বিজেপি বিধায়ক তাঁর ছেলে এবং তিনি বিভিন্ন সময়ে...এই হামলার কাজ করেছেন। বিধায়ক বলতে এটা আমাদের লজ্জা, একজন জন প্রতিনিধি...তিনি বন্দুকের রাজনীতি যেভাবে করছেন...এটা কোচবিহারের লোক কোনওভাবে মেনে নেবে না।'                          

এদিকে, কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায় বলেন, 'ভারতীয় জনতা পার্টি কোনও সন্ত্রাসের রাজনীতি, খুনের রাজনীতি করে না। ভারতীয় জনতা পার্টিকে ফাঁসাবে সেটা ওদের পরিকল্পনা। রাজনৈতিকভাবে বিজেপির বিরুদ্ধে লড়াই কোনও দিন পারবে না। গোষ্ঠী দ্বন্দ্বে মারামারি করছে।'                        

গুলি চালানোর ঘটনার কিছুক্ষণ পরেই ওই পথ দিয়ে একটি কালো স্করপিও গাড়ি যাওয়ার ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পুলিশ সূত্রে খবর, গাড়িটি বিধায়কের। কোচবিহার উত্তরের বিজেপি বিধায়ক সুকুমার রায়ের ছেলে দীপঙ্কর রায় ও তাঁর গাড়ি চালক উত্তম গুপ্তকে গ্রেফতার করেছে পুলিশ। স্করপিও গাড়িটিও আটক করা হয়েছে।                       

কোচবিহার পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন, 'আমরা দু'জনকে গ্রেফতার করেছি। আমরা একটি অভিযোগও পেয়েছি যেখানে ৪জনের নাম রয়েছে। তারমধ্যে দু'জনকে গ্রেফতার করেছি, বাকি দু'জনের খোঁজ চলছে। যে অভিযুক্ত গাড়িতে করে গিয়ে তারা গুলি চালিয়েছিল সেই গাড়িটাও আমরা বাজেয়াপ্ত করেছি।'                          

সেরা শিরোনাম

Prisoner Death: ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
ফের পুলিশ হেফাজতে বন্দির মৃত্যুর অভিযোগ, তুলকালাম দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের বাখরাহাটে
West Bengal News Live: ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
ইডেনে হবে এবার পুজো উদ্বোধন, মিলন মেলার অনুষ্ঠানে ঘোষণা শুভেন্দু অধিকারীর
CM Suvendu Adhikari:
" ভাতা বৃদ্ধি" নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কাদের 'পারিশ্রমিক' বাড়ছে ? কবে থেকে কার্যকর হবে ? পার্শ্ব শিক্ষকদের জন্যও বড় বার্তা
CM Suvendu Adhikari On Durga Puja 2026: দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”
দুর্গাপুজোয় ১ লক্ষ টাকা অনুদান, ঘোষণা মুখ্যমন্ত্রীর, “বড় বাজেট যাদের, আপনারা সরকারের অর্থনৈতিক সাহায্য নেবেন না..”

ভিডিও

ED Raid News: সংস্থার অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন জায়গায় সন্দেহজনক লেনদেন, দাবি ED-র
Abhishek Banerjee: তদন্তে সহযোগিতার শর্তে সেবাশ্রয় মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ | TMC
Madan Mitra:
ED Raid News: নাদিমুল হকের মেয়ে ও জামাইয়ের বাড়িতে ED-র টিম | TMC | ABP Ananda
Samik Bhattacharya:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget