এক্সপ্লোর

'Didir Doot': সিতাইয়ে ক্ষোভের মুখে 'দিদির দূত' তৃণমূল বিধায়ক

Coochbehar: 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে 'দিদির দূত' হিসেবে গিয়ে প্রায় রোজই গ্রামবাসীদের হাজারো প্রশ্ন আর ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা। একই ছবি সিতাইয়েও।

শুভেন্দু ভট্টাচার্য ও তুহিন অধিকারী: জেলায় জেলায় ক্ষোভের মুখে 'দিদির দূত' (Didir Doot)। এই কর্মসূচিতে গিয়ে এবার প্রশ্নের মুখে পড়লেন সিতাইয়ের (Sitai) তৃণমূল বিধায়ক (TMC) জগদীশ বর্মা বাসুনিয়া। ২০১১ সালের পর থেকে কাজ হয়নি, অভিযোগ স্থানীয় বাসিন্দাদের (Local People)। দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস দিয়েছেন বিধায়ক। অন্যদিকে, সোমবার বাঁকুড়ায় ক্ষোভের মুখে পড়েন কোতুলপুরের বিজেপি বিধায়কও (BJP)।

ক্ষোভের মুখে 'দিদির দূত'

'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে 'দিদির দূত' হিসেবে গিয়ে প্রায় রোজই গ্রামবাসীদের হাজারো প্রশ্ন আর ক্ষোভের মুখে পড়ছেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়করা। মঙ্গলবার রাস্তার সংস্কার থেকে পানীয় জল নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়লেন কোচবিহারের সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া। কেউ বললেন, 'আমরা রাস্তা পাকা চাই আর ড্রেন পাকা চাই। তাহলে ভোট পাইবে।' কেউ বিধায়কের সামনেই অভিযোগ করলেন, '২০১১-তে আসছে, আর আজকে ২০২৩। আর মধ্যে দেখা নাই।' তখন এই ব্যক্তিকে থামিয়ে দেন সিতাইয়ের এক যুব তৃণমূল নেতা। তা নিয়ে আবার সাফাইও দিয়েছেন যুব তৃণমূল নেতা। সিতাইয়ের যুব তৃণমূল নেতা ইয়ানুস হোসেন বলেন, 'ও যে রাস্তার কথা বলছে, সেটা ঠিকই আছে। আমরা তো বিধায়ককে বলছি।'

বাসিন্দা, বড় আটিয়াবাড়ির বাসিন্দা আবুল মিঞাঁর অভিযোগ, '২০১১ সালের আগে কাজ হয়েছিল, তারপর আর হয়নি। বলে পুজোর পর হবে। কিন্তু হয়নি, বিধায়ককে বললাম, বলল হবে। দেখি কবে হয়।'

পানীয় জলের সমস্যা নিয়েও প্রশ্নের মুখে পড়তে হয় তৃণমূল বিধায়ককে। এক বাসিন্দা অভিযোগ, 'এটা মনে করো অনেক অনেক ভিতরে ভিতরে পানীয় জল এসে গেছে। কিন্তু আমাদের এদিকে, পানীয় জল নেই।'

তৃণমূল সাংসদ আবু তাহের খান থেকে শতাব্দী রায়, কুণাল ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে বীরবাহা হাঁসদা, বিশ্বজিৎ দাস, দেবাংশু ভট্টাচার্য থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, জেলায় জেলায় অনুন্নয়নের অভিযোগে ক্ষোভ-বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূলের দিদির দূতরা। এই পরিস্থিতিতে, মঙ্গলবার ক্ষোভের মুখে পড়ে সিতাইয়ের তৃণমূল বিধায়কের সাফাই, কেন্দ্র টাকা না দেওয়াতেই সব কাজ করা সম্ভব হচ্ছে না। 

আরও পড়ুন: East Midnapore: চলবে মেরামতির কাজ, বুধবার নন্দকুমার-দিঘা জাতীয় সড়ক বন্ধ ৬ ঘণ্টা

সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়ার দাবি, '২০১১ সালে তো আমি দাঁড়াইনি। আমি তো ২০১৬ সালে দাঁড়িয়েছি। ২০১১ সালে কেশব রায় ছিল কংগ্রেস, তার কথা বলছে। আমি তো প্রত্যেকটা এলাকায় যাই। কেন্দ্র টাকা দিচ্ছে না। লোকসভার বাইরে, ভিতরে আমাদের লোকেরা প্রতিবাদ করছে। ' 

ক্ষোভের মুখে 'দিদির দূত' জগদীশ বর্মা বাসুনিয়া, ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। আর তৃণমূল বিধায়ক ক্ষোভের মুখে পড়ায় যখন কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি, তখন, গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েছেন বাঁকুড়ার কোতুলপুরের বিজেপি বিধায়কও। সোমবার চায়ে পে চর্চার পাশাপাশি, জনসংযোগে নামেন বিধায়ক হরকালী প্রতিহার। সেইসময় রাস্তা সারানোর দাবিতে বিজেপি বিধায়কের কাছে ক্ষোভ উগরে দেন স্থানীয় টোটো চালকরা। বিজেপি বিধায়ক ক্ষোভের নেপথ্যে তৃণমূলের হাত দেখলেও, তা অস্বীকার করেছে শাসক দল। 

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
যাদবপুরে কেন এত অশান্তি ? কোর্টের রায়ের পরেও কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি ? এক্সক্লুসিভ সাক্ষাৎকারে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
যাদবপুরের ABVP বনাম SFI সংঘর্ষ, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, কী জানাল আদালত?
Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার

ভিডিও

Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র
Chaos in Jadavpur University : রণক্ষেত্র যাদবপুর, ডিম-বোতল ছুড়ে মারার অভিযোগ SFI সমর্থকদের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget