এক্সপ্লোর

Coochbehar : "কোচবিহারে তৃণমূলের ভিত তৈরির কারিগর", উদয়নের প্রশস্তি 'পুরনো বন্ধু' রবীন্দ্রনাথকে ; শুরু জল্পনা

Coochbehar Politics : কোচবিহারে দুই তৃণমূল নেতার অম্লমধুর সম্পর্ক কারও অজানা নয়

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : ফেসবুকে কোচবিহারের (Coochbehar) তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সম্পর্কে প্রশস্তি দিনহাটার বিধায়ক উদয়ন গুহর (Udayan Guha)। তাহলে কি কাছাকাছি আসছেন দু’জনে ? শুরু হয়েছে জল্পনা। তবে এই ফেসবুক পোস্টকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের বর্তমান জেলা সভাপতি। আর এনিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহ। দু’জনই কোচবিহারের তৃণমূল নেতা। একজন তৃণমূলের রাজ্য সহ সভাপতি। অন্যজন রাজ্য সহ সভাপতির পাশাপাশি দিনহাটার তৃণমূল বিধায়কও। রবীন্দ্রনাথ ঘোষ তৃণমূলের জন্মলগ্ন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে। আর উদয়ন গুহ ২০১৫ সালে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। 

রবীন্দ্রনাথ-উদয়ন সম্পর্ক -

কোচবিহারে দুই তৃণমূল নেতার অম্লমধুর সম্পর্ক কারও অজানা নয়। এর আগে বহুবার, নাম না করে, একে অপরের দিকে তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন। কিন্তু, এবার কি কোচবিহারে এই দুই নেতার সমীকরণ বদলাতে চলেছে ? 

জল্পনা উস্কে, আচমকাই দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ফেসবুকে লিখেছেন, রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারে তৃণমূলের ভিত তৈরি করার কারিগর। কাজেই ওঁর সাথে লড়াই করার ক্ষমতা আমার নেই। কোচবিহারের প্রতিটি গ্রামে যদি একজন করেও ঘনিষ্ঠ কর্মী কারও থাকে, তাহলে তাঁর নাম রবি ঘোষ। ওঁকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমার নেই।

উদয়ন গুহ বলছেন, আমি তো কারও বদনাম করিনি। কারও দিকে চলে গেলাম তা তো নয়। রাজনীতিতে সব সম্ভব। রাজনীতিতে অনেক সময় মতবিরোধ হয়, কিন্তু তা তো চিরস্থায়ী নয়। 

এপ্রসঙ্গে রবীন্দ্রনাথ ঘোষ বলেন, উনি আমার পুরনো বন্ধু। দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। ওঁর মূল্যায়নকে সম্মান জানাই।

তবে, এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। তিনি বলেন, কী পোস্ট করেছেন দেখিনি। একটি পোস্টের বিভিন্ন অর্থ হতে পারে।

এদিকে এবিষয়ে কটাক্ষ করে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, সার্কাস চলছে। কখন কে আপন, কে পর বোঝা যায় না। পঞ্চায়েত ভোটের দিকে লক্ষ্য রেখেই হয়তো এমন মন্তব্য।

সবমিলিয়ে উদয়ন গুহর ফেসবুক পোস্টে রবীন্দ্রনাথ ঘোষের প্রশস্তি ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। 

 

সেরা শিরোনাম

Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget