এক্সপ্লোর

Coochbehar News: পদে ফিরে দলেই সমালোচনার মুখে কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি

দ্বিতীয়বার কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েই ঐক্যের বার্তা দিয়েছিলেন পার্থপ্রতিম রায়। কিন্তু এবার তাঁর ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন তুফানগঞ্জের স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: দ্বিতীয়বারের জন্য কোচবিহারের তৃণমূল (TMC) জেলা সভাপতি পদে ফিরে দলেই সমালোচনার মুখে পড়লেন পার্থপ্রতিম রায়। স্থানীয় নেতৃত্বকে অন্ধকারে রেখে কর্মিসভা করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল জেলা সভাপতি। কটাক্ষ করেছে বিজেপি।

দ্বিতীয়বার কোচবিহার জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব পেয়েই ঐক্যের বার্তা দিয়েছিলেন পার্থপ্রতিম রায়। কিন্তু এবার তাঁর ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন তুফানগঞ্জের স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ। কোচ রাজার তালুকে ফের প্রকাশ্যে তৃণমূলের অন্দরের বিরোধ।  বৃহস্পতিবার জেলা সভাপতির একটি সভাকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত। জেলা সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, “নিজেদের মধ্যে যুযুধান পক্ষ না রেখে, বেশি করে দলের ঐক্যবদ্ধ চেহারা ফুটিয়ে তুলতে হবে। সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী।‘’

অন্দরন ফুলবাড়ি ২ নম্বর অঞ্চলের তৃণমূল সভাপতি দুলাল চক্রবর্তীর অভিযোগ, তাঁকে অন্ধকারে রেখেই এলাকার কর্মীদের নিয়ে সভা করেন দলের জেলা সভাপতি। তিনি বলেন,  “আমাকে অন্ধকারে রেখে গতকাল এলাকায় সভা করেন পার্থপ্রতিম রায়। ওই সভায় বিজেপির সঙ্গে হাত মেলানো তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন। এধরনের ঘটনায় দলের অন্দরে সংঘাত আরও বাড়বে।‘’ অন্দরন ফুলবাড়ি ২ নম্বর পঞ্চায়েতের তৃণমূল নেতা ও প্রাক্তন উপপ্রধান মহম্মদ আশার আলি বলেন, “অঞ্চল সভাপতি বা আমি বর্ষীয়ান নেতা, আমাদের জানানো হয়নি। কিছু বিজেপির লোককে নিয়ে মিটিং করলেন।‘’

তৃণমূল নেতা-কর্মীদের একাংশের অভিযোগের প্রেক্ষিতে, পাল্টা যুক্তি দিয়েছেন দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি বলেন, “বিষয়টা সেরকম নয়। ওখানে ব্লক সভাপতির নেতৃত্বে সবাই উপস্থিত ছিলেন। নির্ধারিত কোনও কর্মসূচি ছিল না। সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলাম। সদ্য সভাপতি হয়েছি। কিছু অতি উৎসাহী কর্মী পার্টি অফিসে এসে শুভেচ্ছা জানিয়েছে। যারা এসব বলছেন, না বুঝেই বলছেন।‘’

কোচবিহারে তৃণমূলে সংঘাত অব্যাহত, কটাক্ষ করেছে বিজেপি। কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, “পার্থবাবু রবিবাবুর বাড়িতে গিয়েছিলেন ঐক্যের বার্তা দিতে। এখন তাঁর দলের লোকেরাই অভিয়োগ করেছেন। এটাই তৃণমূলের কালচার। বিজেপিতে এসব নেই।‘’ দলের অন্দরের সংঘাত মেটাতে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি কী কৌশল অবলম্বন করেন, সেটাই এখন দেখার।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
Behala Bus Accident: দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
দুই বাসের প্রবল রেষারেষি, মাঝে পড়ে ব্যক্তির মৃত্যু, বেহালায় ফের মর্মান্তিক দুর্ঘটনা
News Live: কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
কেন্দ্রীয় সরকারের 'ভব্য রসায়ন স্কিমে' কেমিক্যাল পার্ক তৈরির জন্য মুখ্যমন্ত্রীকে প্রস্তাব
Saugata Roy Meets Amit Shah: টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?
টেবিলে জে পি নাড্ডা, অমিত শাহ, পাশে সৌগত রায়; আরও খালি হবে 'কালীঘাট তৃণমূল'?

ভিডিও

Birbhum News: দুটি আলমারিতে থরে থরে সাজানো টাকা, সোনার বাট, সোনার বিস্কুট, কি নেই? এই ধনকুবের কে?
Birbhum News : বীরভূমে টাকার পাহাড়! কোথা থেকে এল এই বিপুল সম্পত্তি? নেপথ্যে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব?
Abhishek Banerjee: কোথায় অভিষেকের PA ? উধাও রহস্যের মধ্যেই আরেক মামলায় নোটিস পুলিশের
Suvendu Adhikari: গুরু পূর্ণিমা উপলক্ষে বেলুড় মঠে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Birhbum News: বীরভূমের মহম্মদ বাজারের পাথর ব্যবসায়ী আত্মীয়ের বাড়িতে মিলল যকের ধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget