এক্সপ্লোর

Cooch Behar News : কোচবিহার তুফানগঞ্জে মূক ও বধির নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

Molestation Allegation : পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। বাকি দু'জনের খোঁজ চলছে।

শুভেন্দু ভট্টাচার্য, তুফানগঞ্জ (কোচবিহার) : কোচবিহারের (coochbehar) তুফানগঞ্জে (tufangung) মূক ও বধির (deaf and dumb) নাবালিকার (minor girl) শ্লীলতাহানির অভিযোগ (molestation)। ঘটনার পরে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। তিনজন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ (Police) ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে। বাকি দু'জনের খোঁজ চলছে।

ঠিক কী অভিযোগ

কোচবিহারের তুফানগঞ্জ থানা এলাকায় এক মূক ও বধির নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। পরিবারের অভিযোগ, গতকাল সন্ধেবেলা স্থানীয় এক আত্মীয়ের বাড়িতে মেয়েটি যাওয়ার সময় ঘটনাটি ঘটেছে। সন্ধে ছয়-সাড়ে ছ'টা নাগাদ নাবালিকা একা বাড়ি থেকে বিরেিয়ে কিছুটা এগোনোর পরই তার পিছু নেয় তিন যুবক। তারপর জোর করে ওই নাবালিকাকে তুলে নিয়ে একটি ফাঁকা মাঠে তার শ্লীলতাহানি করার অভিযোগ অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে। ঘটনার পরই নির্যাতিতার পরিবারের পক্ষে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়।

পুলিশের পদক্ষেপ

থানায় নির্যাতিতার পরিবারের পক্ষ তুফানগঞ্জ থানায় অভিযোগের পরই পুলিশ অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে খোঁজ শুরু করে। এদিন পুলিশ অভিযুক্তদের একজনকে গ্রেফতার করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে বাকি দু'জনের খোঁজও চলছে। গ্রেফতার হওয়া অভিযুক্ত যুবককে এদিন পুলিশের তরফে আদালতে তোলা হয়।

রাজ্যজুড়ে একাধিক অভিযোগ

হাঁসখালি, পিংলা থেকে বোলপুর রাজ্যের বিভিন্ন জায়গা থেকে একাধিক ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ উঠেছে গত কয়েকদিন ধরে। গতকাল রাতেই শান্তিনিকেতন (Shantiniketan)। চড়কমেলা থেকে ফেরার পথে আদিবাসী নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল পাঁচজনের বিরুদ্ধে। হাসপাতালে ভর্তি নির্যাতিতা। নির্যাতিতার গ্রামে যান বীরভূমের (Birbhum) পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, বোলপুরের এসডিপিও অভিষেক রায় ও শান্তিনিকেতন থানার (Shantiniketan Police Station) ওসি দেবাশিস পণ্ডিত। অভিযুক্তরা অধরা। ২ দিন আগেই বোলপুরে আদিবাসী নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ ওঠে। গ্রেফতার করা হয় চার অভিযুক্তকে।

আরও পড়ুন- বোলপুরের পর এবার শান্তিনিকেতন, নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee: প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
প্রবল জনরোষের মুখে অভিষেক, হাসপাতালে ভর্তির চেষ্টা ; ভর্তি রাখার মত চোট নয় জানিয়ে ছেড়ে দিল হাসপাতাল
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
'গুরুতর চোট নয়, সম্পূর্ণ সচেতন', অভিষেককে ভর্তির প্রয়োজন নেই, জানাল হাসপাতাল ; আমি স্তম্ভিত : মমতা
TMC News: দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
দুর্গাপুর স্টিল প্লান্ট এর জমিতে তৃণমূলের কার্যালয়, চলল বুলডোজার, গ্রেফতার ব্লক সভাপতি রাজীব ঘোষ
West Bengal News LIVE Updates: অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও
অভিষেককে নিয়ে বেলভিউয়ে মমতা, 'কোনও গুরুতর আঘাতের চিহ্ন নেই', জানিয়ে দিল বেলভিউও

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget