এক্সপ্লোর

Coochbehar News : পুজোর বিসর্জন ধুন্ধুমার, তুফানগঞ্জে দুই পাড়ার ঝামেলায় পিটিয়ে খুন ! আহত বেশ কয়েকজন

Crime News : কে আগে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন করবে ? তা নিয়ে তুফানগঞ্জের মেসকোকা গ্রামে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা শুরু হয়।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে কোচবিহারের (Coochbehar) তুফানগঞ্জে দুই পাড়ার গন্ডগোলে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষের আরও ৪ জন। এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বক্সিরহাট থানার পুলিশ। 

খাস কলকাতার পর এবার কোচবিহার। ফের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে ধুন্ধুমার। উৎসবের আনন্দ শেষ হল রক্তারক্তিতে ! প্রাণ গেল আরও একজনের। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে কেন্দ্র করে কোচবিহারের তুফানগঞ্জে (Tufangung) দুই পাড়ার গন্ডগোলে একজনকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল। মৃত্যু হয়েছে বছর ৩৫-এর অনুপ ডাকুয়ার। সংঘর্ষে আহত হয়েছেন দু’পক্ষের আরও ৪ জন।

কে আগে জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন করবে ? তা নিয়ে তুফানগঞ্জের মেসকোকা গ্রামে দুই পাড়ার বাসিন্দাদের মধ্যে বচসা শুরু হয়। রবিবার তখন রাত ১১টা। অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে একে অন্যের ওপর ঝাঁপিয়ে পড়েন গ্রামবাসীরা। তখন বেধড়ক মারধর করা হয় অনুপ ডাকুয়াকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় তাঁর। 

মর্মান্তিক এই ঘটনা প্রসঙ্গে, কোচবিহারের পুলিশ সুপার জানিয়েছেন, কে আগে বিসর্জন করবে, তা নিয়ে ২ দল মত্ত যুবকের বচসা শুরু হয়। মারামারিতে ১ জনের মৃত্যু হয়। রবিবার রাতেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে চলছে তল্লাশি। অনুপ ডাকুয়াকে পুরনো কোনও শত্রুতার কারণে খুন করা হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, ঘটনা ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। তৃণমূলের তরফে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। অপরদিকে, গেরুয়া শিবিরের পক্ষে পাল্টা দাবি, রাজনৈতিক কোনও বিষয়ই নেই, আসলে প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতার ছবি সামনে বেরিয়ে এসেছে। 

শনিবার গভীর রাতে, জগদ্ধাত্রী পুজোর বিসর্জনে গান বাজানো নিয়ে ২ পক্ষের বচসায়, মারধরের প্রতিবাদ করায় প্রতিবাদীর গলায় কাঁচি ঢুকিয়ে খুনের অভিযোগ ওঠে কলকাতার চিংড়িঘাটায়। এবার সেই পুজোকে কেন্দ্র করেই আরেক খুনোখুনির অভিযোগ উঠল কোচবিহারের তুফানগঞ্জে। গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে।

                           

আরও পড়ুন- দার্জিলিংয়ের প্ল্যান ? এবার থেকে ঘুরতে গেলে গুণতে হবে কর !

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget