এক্সপ্লোর

Coochbehar: কোচবিহারের সাগর দিঘিতে ভাসছে একাধিক কচ্ছপের মৃতদেহ

Coochbehar tortoise: দিঘির জলে ভাসছে বেশ কয়েকটি মৃত কচ্ছপ, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য জল দূষণের জেরেই এই ঘটনা। প্রশাসনের দিকে উদাসীনতার অভিযোগ তুলেছেন তাঁরা। সকালে স্থানীয় মানুষই প্রথম এমনটা দেখেন।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: কোচবিহারের সাগর দিঘিতে আজ সকালে একাধিক কচ্ছপের মৃতদেহ ভেসে উঠতে দেখে চাঞ্চল্য ছড়ায়।। আজ সকালে প্রাতঃভ্রমণ করতে আসা মানুষজন লক্ষ্য করেন, দিঘির জলে ভাসছে বেশ কয়েকটি মৃত কচ্ছপ, স্থানীয় বাসিন্দাদের বক্তব্য জল দূষণের জেরেই এই ঘটনা। প্রশাসনের দিকে উদাসীনতার অভিযোগ তুলেছেন তাঁরা।

এর আগে রবীন্দ্র সরোবরে ভেসে উঠেছিল মরা মাছ ও কচ্ছপ। দুশ্চিন্তায় পরিবেশপ্রেমীরা। এর আগে সরোবরে দূষণ মাপতে হাজির হয়েছিলেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরা। সংগ্রহ করেন নমুনা। ইতিমধ্যেই তা পরীক্ষাগারে পাঠানো হয়েছে বলে তাঁরা জানিয়েছেন। পরিবেশ আদালতের নির্দেশ, কেএমডিএ-র নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে, ছটপুজো উপলক্ষে রবীন্দ্র সরোবরে নেমে পুজো করেন বহু মানুষ। জলে ভাসতে দেখা যায় মাটির সরা, ফুল-মালা, প্লাস্টিক। জলে মেশে তেল-ঘি। পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কা প্রকাশ করেন পরিবেশপ্রেমীরা।

এর আগে, পশ্চিম মেদিনীপুরে লোকালয়ে হাজির হয়েছিল এক বিশালাকার কচ্ছপ। পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পৌরসভার অন্তর্গত সিলভার জুবলি স্কুলের ময়দান সংলগ্ন এলাকায় স্থানীয় লোকেরা একটি বড় কচ্ছপ দেখতে পেয়ে হিজলি বনদফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা পৌঁছে ওই কচ্ছপটি স্থানীয় লোকদের থেকে উদ্ধার করে।

জানা গিয়েছে, প্রায় সাত কিলো ওজনের কচ্ছপটি অত্যন্ত সাবধানতার সঙ্গে উদ্ধার করেছেন বনদফতরের কর্মীরা। এই কচ্ছপটিকে বলা হয় Soft Skin Tortoise।  কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে যায় হিজলি বনদফতরের কর্মীরা। অত্যাধিক বৃষ্টির কারণেই নদী হয়ে এলাকায় ঢুকে পড়েছিল এই কচ্ছপটি, এমনটাই অনুমান করছে বন দফতরের তরফ থেকে।

বৃষ্টির মধ্যেই খাস শহর কলকাতার রাস্তায় দেখা মিলেছিল কচ্ছপের। চারুমার্কেট থানা এলাকার ইন্দ্রানী পার্ক এলাকার রাস্তায় এই বড়সড় কচ্ছপটিকে ঘোরাফেরা করতে দেখে কিছুটা অবাকই হয়ে যায় স্থানীয় বাসিন্দারা। কচ্ছপটিকে উদ্ধার করা হয়। পরে ওজন যন্ত্রে তুলে দেখা যায়, কচ্ছপটির ওজন ১২ কেজি ৬০০।

 

সেরা শিরোনাম

West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
West Bengal News Live : গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
গড়িয়ার ঘটনায় ধৃত মা ও মেয়েকে নিয়ে পুনর্নির্মাণ, ঘটনাস্থলে ফরেন্সিক
Kolkata News : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে অবমাননাকর মন্তব্য পুলিশ ইনস্পেক্টরের, নেওয়া হল পদক্ষেপ
Abhishek Banerjee: অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ
অভিষেকের জন্মদিন পালন ঘিরে পুলিশের সঙ্গে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়, ধৃতদের নিয়ে এবার ঘটনার পুনর্নির্মাণে পুলিশ

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget