এক্সপ্লোর

Coromandel Express Accident: এখনও অনেকেই খোঁজ পাননি প্রিয়জনের, হাসপাতালের বেড থেকে মর্গ ঘুরে কাটছে নির্ঘুম রাত

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা, মইনুদ্দিন মোল্লা (২৯) কেরলে যাচ্ছিলেন শ্রমিকের কাজ করতে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি।

অনির্বাণ বিশ্বাস, সৌমেন চক্রবর্তী ও সুনীত হালদার, হাওড়া: মৃত্য়ুর মুখ থেকে ফিরে এসেছেন ঠিকই। কিন্তু ভুলতে পারছেন না মৃত্য়ু-ভয়। রাজ্য়ে ফিরেও আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে দুর্ঘটনায় জখম এই ব্য়ক্তিদের। অনেকেই শারীরিকভাবে মারাত্মক জখম। তবে, মনের আঘাত তার থেকে অনেক বেশি। 

এঁরা প্রত্য়েকেই মৃত্য়ুকে খুব কাছ থেকে দেখেছেন। একেবারেই মৃত্য়ুর দোরগোড়া থেকে ফিরে এসেছেন। এখনও ভুলতে পারছেন না ভয়ঙ্কর অভিজ্ঞতা! দুর্ঘটনায় কেউ শারীরিকভাবে ভয়ঙ্কর জখম হয়েছেন। কারও আবার মনের আঘাত মারাত্মক। 

অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসে ছিলেন, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর বাসিন্দা, মইনুদ্দিন মোল্লা (২৯) কেরলে যাচ্ছিলেন শ্রমিকের কাজ করতে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিনি। পাঁজর, মাথায় গভীর আঘাত লেগেছে।

ওড়িশাতে সেভাবে চিকিৎসা হয়নি, মেদিনীপুরে এসে পেয়েছে ভয়ঙ্করভাবে জখম বর্ধমান ও বোলপুরের আরও ২ পরিযায়ী শ্রমিক। ১ জন বিশাখাপত্তনম ও আরেকজন কেরলে রাজমিস্ত্রির কাজ করতেন। ভয়ঙ্কর দুর্ঘটনার স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে, বিহারের বাসিন্দা ১৯ বছরের অনীশ কুমারকেও। চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজ করতে যাচ্ছিলেন তিনি। তার মাঝেই ভয়ঙ্কর দুর্ঘটনা। সেই অন্ধকার রাতের কথা ভুলতে পারছেন না অনীশ।                                                  

ট্রেন দুর্ঘটনায় জখম অনীশ কুমারের কথায়, ঘন অন্ধকারের মধ্যে চিৎকার আর কান্নার রোল। অনীশ রক্তাক্ত অবস্থাতেই তার মোবাইল থেকে বাড়িতে বাবাকে ট্রেন দুর্ঘটনার খবর জানান। এরপরই মাথা থেকে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে সেখানে বেহুশ হয়ে পড়েছিলেন। এরই মধ্যে লুট হয়ে যায় পকেটে রাখা তিন হাজার টাকা এবং ৯০০০ টাকা দামের মোবাইল সেট। 

আহত অনীশ কুমারের বাবা বলছেন,  দুর্ঘটনার খবর পেয়ে ৩০ হাজার টাকা খরচ করে অ্যামবুল্য়ান্স নিয়ে বালেশ্বরে এসে উপস্থিত হন। কিন্তু ছেলেকে সেখানে না পেয়ে বাসে চেপে কটকে যান। সেখানকার হাসপাতালেই ছেলেকে খুঁজে পান। ছেলে অনিশের মাথা, কোমর , হাতে এবং পায়ে চোট আছে। 

অবশেষে ছেলেকে নিয়ে হাওড়া এসে পৌঁছেছেন অনীশের বাবা। মুখে স্বস্তির ছাপ। কিন্তু যাঁরা এখনও খোঁজ পাননি প্রিয়জনের? একের পর এক হাসপাতাল কিম্বা, ভুবনেশ্বর এইমস-এর এই মনিটরের দিকে চোখ রেখে খুঁজে চলেছেন প্রিয়জনের মুখ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Nadia News: ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
ফের রক্ত ঝরল বঙ্গে ! নদিয়ার নাকাশিপাড়ায় কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংসভাবে খুন
Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget