এক্সপ্লোর

Coromandel Train Accident: ভয়াবহ ট্রেন দুর্ঘটনার রেস কাটছে না, তার মধ্যেই অস্বস্তি বাড়াচ্ছে স্যোশাল মিডিয়ার একাধিক ভুয়ো খবর

ঘটনার তীব্রতা প্রভাবিত করেছে প্রায় সকলকেই। তার মধ্যেই স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক অস্বস্তিকর ছবি, ভিডিও এবং ভুয়ো খবর। যা কার্যত বিভ্রান্তি ছড়িয়েছে মানুষের মধ্যে। 

কলকাতা: ভারতের ইতিহাসে অন্যতম কালোদিন। শনিবার রাতে ওড়িশার বালেশ্বরে বীভৎস ট্রেন দুর্ঘটনা নাড়িয়ে দিয়েছে দেশবাসীকে। জীবন-মৃত্যুর মাঝামাঝি আটকে পড়ে বালেশ্বরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন যাত্রী তথা গোটা দেশ। বেঁচে ফিরলেও কেউই ভুলতে পারছেন না সেই বিভীষিকার রাত। শুধু যাত্রীরা নন।  ঘটনার তীব্রতা প্রভাবিত করেছে প্রায় সকলকেই। তার মধ্যেই স্যোশাল মিডিয়ায় ছড়িয়েছে একাধিক অস্বস্তিকর ছবি, ভিডিও এবং ভুয়ো খবর। যা কার্যত বিভ্রান্তি ছড়িয়েছে মানুষের মধ্যে। 

শুক্রবার বালেশ্বরে দুর্ঘটনার পর থেকেই ফেসবুকে ভাইরাল হয়েছে সারি সারি মৃতদেহের ছবি। যার আদৌ কোনও তথ্য সূত্র নেই। সে সব ছবি আদৌ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার ছবি কি না তারও কোনও নিশ্চয়তা নেই। ভিডিও দেখা গিয়েছে একাধিক। বহু পুরনো ছবি ভিডিও ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রামে। পাশাপাশি ছড়িয়েছে আরও ভুয়ো খবর। গতকাল সকাল থেকেই একটি পোস্ট ভাইরাল হয় ফেসবুকে। যেখানে লেখা হয়েছে বালেশ্বর থেকে যাত্রীদের ফিরিয়ে আনার একটি বাস পূর্ব মেদিনীপুরে উল্টে যায়। স্বাভাবিকভাবেই যা উত্তেজনা তৈরি করে সাধারণের মধ্যে। বলার অপেক্ষা রাখে না ঝড়ের গতিতে শেয়ার হয়েছে খবরটি। 

শেষ নয় এখানেই। হেল্পলাইন নম্বরের নামে দিনভর একাধিক ফোন নম্বরও ঘুরেছে ফেসবুকের দেওয়া দেওয়ালে। সব ভুয়ো না হলেও প্রায় ৩০ শতাংশেরই কোনও অস্তিত্বই নেই। নেটিজেনরা থেমে থাকেননি এখানেই রাজনৈতিক ইস্যুতেই নিয়েও চলছে বাকযুদ্ধ। আক্রমণ পাল্টা আক্রমণে কার্যত ফুটছে স্যোশাল মিডিয়া। শুধু কি তাই? রয়েছে আরও বিষয়! দুর্ঘটনার খবর সামনে আসতেই সাহায্য করতে চেয়ে রক্তদানের ইচ্ছে প্রকাশ করেছেন অনেকেই। স্যোশাল মিডিয়ার সেই পোস্টের কমেন্টেও ভুয়ো তথ্য দেওয়া হয়েছে বেশ কিছু জায়গায়। যেখানে রক্তদান করলে হয়ত আক্রান্তের  কাছে পৌঁছবে না।

শনিবার থেকে দিনভর স্যোশাল মিডিয়ায় চোখে পড়েছে নানান ভুয়ো খবর। উড়িষ্যায় আটকে পড়া অনেকেই ফেরার জন্য গাড়ি খুঁজছেন, সেই পোস্টেও মিসলিডিং কিছু তথ্য মিলেছে। লাইক, কমেন্ট, শেয়ার রিচ পেয়ে একাধিক ভুয়ো পেজের পোস্টও এই রেসে পিছিয়ে নেই। নেটিজেনদের আকর্ষমে মর্মান্তিক সব পন্থা অবলম্বন করেছেন তাঁরাও। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। তবে এই ভয়াবহ দুর্ঘটনার পরেই তাকে কেন্দ্র করে এমন ভুয়ো খবরে, পরিস্থিতি কার্যত গোদের ওপর বিষ ফোঁড়ার মতোই । 

একলহমায় সব শেষ, দুর্ঘটনাগ্রস্ত শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস, যশোবন্তপুর-হাওড়া এক্সপ্রেস ও একটি পন্যবাহী গাড়ির দুর্ঘটনা রাতারাতি বদলে দিয়েছে অনেকের জীবন। কেউ কাজ থেকে বাড়ি ফিরছিলেন। কেউ বাড়ি থেকে যাচ্ছিলেন কাজে। কিন্তু মাঝপথেই ওলট-পালট হয়ে গেল সব হিসেব। ধেয়ে এল মৃত্যুর হাতছানি। চারদিকে শুধু মৃতদেহ আর কান্নার রোল। সেই বিভিষিকার মধ্যেও, কোনও রকমে প্রাণ নিয়ে বাড়ি ফিরেছেন সুরজিৎ, অনুজা, সায়ন্তনীদের মতো কয়েকজন। ট্রমা রয়েছেই। এরই মধ্যে আর কোনও বিভ্রান্তিকর খবর বা তথ্য একেবারেই মানতে পারছেন না কেউ। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget