এক্সপ্লোর

Kolkata Corona News: বাড়িতে বসেই করোনা পরীক্ষা! তথ্য নিয়ে সমস্যায় পুরসভা

অনেকেই ব়্যাপিট অ্যান্টিজেন টেস্ট করে নিচ্ছেন কিট কিনে। ফলে করোনা পজিটিভ হলেও সেই তথ্য পৌঁছচ্ছে না পুরসভার কাছে।  তাই নয়া নির্দেশিকা জারি করেছে পুরসভা।

কলকাতা: বাড়িতে বসেই করোনা পরীক্ষা (Covid Test) করছেন অনেকে। আর তাতেই তথ্য নিয়ে সমস্যায় পড়েছে পুরসভা (Kolkata Municipality Corporation)। অনেকেই ব়্যাপিট অ্যান্টিজেন (Rapid Antigen Test) টেস্ট করে নিচ্ছেন কিট কিনে। ফলে করোনা পজিটিভ (Covid Positive) হলেও সেই তথ্য পৌঁছচ্ছে না পুরসভার কাছে।  তাই নয়া নির্দেশিকা জারি করেছে পুরসভা (Kolkata Municipality Corporation)।

‘বাড়িতে টেস্ট কিটে পজিটিভ হলেও আরটিপিসিআর (RTPCR) টেস্টের পরামর্শ দেওয়া হচ্ছে। আরটিপিসিআর (RTPCR) টেস্টের জন্য কাল থেকেই প্রচার শুরু করবে পুরসভা। নয়া নির্দেশিকায় বলা হয়েছে কেউ পজিটিভ হলে জানানোর দায়িত্ব নিতে হবে আবাসন কর্তৃপক্ষকে। বৃহস্পতিবার ১০ নম্বর বরো অফিসে পুরসভা ও কলকাতা পুলিশের বৈঠকে হয়। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, জানানো হয়েছে নজরদারিতে থাকবে কলকাতা পুলিশ-পুরসভার যৌথ দল। 

আরও পড়ুন: KMC News: উন্নয়নমূলক কাজের সময়-সারণী প্রকাশ করবে পুরসভা, অগ্রগতির হালহকিকত দেখতে পাবেন নাগরিকরাও

এ প্রসঙ্গে উল্লেখ্য, এবার ওষুধের দোকানেও মিলতে পারে করোনার ভ্যাকসিন। ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড, কোভ্যাক্সিন। স্বাস্থ্য মন্ত্রকের কাছে সুপারিশ কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটির, সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে। 

বুধবার দেশের কেন্দ্রীয় ওষুধ কর্তৃপক্ষের একটি বিশেষজ্ঞ কমিটি কিছু শর্ত সাপেক্ষে অ্যান্টি-কোভিড ভ্যাকসিন - কোভিশিল্ড এবং কোভ্যাক্সিনকে নিয়মিত বিপণনের অনুমোদন দেওয়ার সুপারিশ করেছে। বর্তমানে দেশে জরুরি ভিত্তিতে এসব ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন রয়েছে।

সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (SII) এবং ভারত বায়োটেক তাদের কোভিড ভ্যাকসিনগুলিকে নিয়মিত বিপণনের অনুমোদন চেয়ে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)-এর কাছে আবেদন জমা দিয়েছে। তবে এই কেন্দ্রীয় কমিটির আগে সিরামের ডিরেক্টর প্রকাশ কুমার সিংহ ডিসিজিআই-এর কাছে এই বিষয়ে একটি আবেদন করেছিলেন। এর জন্য DCGI পুনে-ভিত্তিক সংস্থার কাছ থেকে আরও ডেটা এবং নথি চেয়েছিল। 

কয়েক সপ্তাহ আগে DCGI-তে পাঠানো একটি আবেদনে, হায়দ্রাবাদ-ভিত্তিক ভারত বায়োটেকের তরফে একই বয়ান জমা পড়ে বলে সরকারি সূত্রে খবর। ডিরেক্টর ভি কৃষ্ণ মোহন কোভ্যাক্সিনের জন্য সেই অনুমোদন চেয়েছিলেন। আর এদিন সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) এর COVID-19-এর বিষয় বিশেষজ্ঞ কমিটি (SEC) সিরাম এবং ভারত বায়োটেকের আবেদনগুলি পর্যালোচনা করেছে। সেই মতোই শর্ত সাপেক্ষে অনুমোদন চেয়েছে স্বাস্থ্য মন্ত্রকের কাছে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Amit Shah : দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
Sandip Ghosh : লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা
লড়তে পারেন বর্তমান সরকারের সঙ্গেও! সন্দীপ ঘোষের জামিন হতেই বিস্ফোরক অভয়ার বাবা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget