এক্সপ্লোর

Corona Update: বর্ষশেষে ফের করোনা আতঙ্ক, মোকাবিলায় একাধিক পদক্ষেপ রাজ্যের

Covid19 Update: বর্ষবরণের আগে তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও।

কলকাতা: করোনা (Corona) সংক্রমণ নিয়ে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। সূত্রের খবর, কলকাতা ও জেলার হাসপাতালগুলিতে করোনা রোগীদের জন্য বেড নির্দিষ্ট করে রাখা, পজিটিভ রোগীর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানোর মতো বিষয়গুলিতে জোর দেওয়া হচ্ছে। বুধবার করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

ফের চোখ রাঙাচ্ছে করোনা: বছর শেষের আগে কেরলে হঠাৎ কোভিডের হানা। বর্ষবরণের আগে তা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে গোটা দেশের। এই পরিস্থিতিতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে একাধিক পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকারও। করোনার নতুন উপপ্রজাতি JN.1-এর হঠাৎ বাড়বাড়ন্ত নিয়ে বুধবার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।এই বৈঠকের পরে, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব।  সূত্রের খবর, ওই বৈঠকে,করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে বলা হয়েছে RT-PCR টেস্টে।পাশাপাশি করোনা পজিটিভ হলেই, রোগীর নমুনা যাতে জিনোম সিকোয়েন্সিংয়ে পাঠানো হয়, সেই ব্যাপারে, হাসপাতালগুলিকে নির্দেশিকা পাঠানোর কথা বলে হয়েছে বৈঠকে।

সূত্রের খবর, এদিন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে, করোনা মোকাবিলায় প্রত্যেকটি হাসপাতাল কতটা প্রস্তুত, তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।এই পরিস্থিতিতে, আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে, রাজ্য প্রশাসনও, প্রত্যেক জেলায়, হাসপাতালগুলিতে অন্তত কিছু বেড, কোভিড রোগীদের জন্য নির্দিষ্ট করে রাখার পরিকল্পনা করেছে। কলকাতায় বেলেঘাটা আইডি হাসপাতাল এবং এম আর বাঙুর হাসপাতালে ICU-সহ কিছু বেড কোভিড রোগীদের জন্য় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, কেরলে গত একদিনে ২৯২ জন আরও করোনা পজিটিভ হয়েছেন।মৃত্যু হয়েছে ৩ জনের।তামিলনাড়ুতে ১৩ এবং মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১১। এছাড়াও তেলঙ্গানা, পাঞ্জাব, দিল্লি, গোয়া এবং গুজরাত মিলিয়ে মোট, ৩৪১ জন করোনা আক্রান্ত হয়েছেন একদিনে। সবমিলিয়ে দেশে এই মুহূর্তে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার ৩১১। করোনা মোকাবিলায় প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে একজোট হয়ে, কাজ করার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kolkata Weather: অবাধ উত্তুরে হাওয়া, আজ কেমন কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
Annapurna Yojana : সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকায় টেকনিক্যাল সমস্যা হলে কার সাহায্য নেবেন ? যা জানিয়েছেন মুখ্যমন্ত্রী...
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget