এক্সপ্লোর

Coronavirus: বছর শুরুর আনন্দের মুখে ফের কোভিড-কাঁটা! ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা

Covid-19 Updates: গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন, মৃত্যু হয়েছে ৭ জনের।

ঝিলম করঞ্জাই, কলকাতা: বছর শুরুর আনন্দের মুখে ফের কোভিড (Covid)-কাঁটা! নতুন করে কলকাতা (Kolkata) ও সংলগ্ন এলাকায় খোঁজ মিলল করোনা (Coronavirus) আক্রান্তের। বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি ৩ কোভিড রোগীর মধ্যে ২ জন উত্তর কলকাতার, অপরজন বারাসতের বাসিন্দা। ভিড়ের মধ্যে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রুখতে মাস্ক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। এর মধ্যে ৩ জন কেরল, ২ জন কর্ণাটক, ১ জন ছত্তীসগঢ় ও সপ্তম জন তামিলনাড়ুর বাসিন্দা বলে জানা গেছে। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ৯৯৭।                                                                               

এর মধ্যেই বুধবার দিল্লিতে প্রথমবার এক আক্রান্তের শরীরে মিলেছে JN.1 ভাইরাস। গতকাল পর্যন্ত দেশে ১০৯ জনের শরীরে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের সন্ধান মিলেছে। WHO জানিয়েছে, গত এক মাসে, গোটা বিশ্বে করোনার দাপট বৃদ্ধি পেয়েছে ৫২ শতাংশ। 

উৎসবের মরসুম শুরু হয়ে গেছে। বর্ষশেষে ভিড় উপচে পড়তে শুরু করেছে রাস্তায়। ২০২০-তে বছরের শুরু থেকেই আছড়ে পড়েছিল করোনার প্রথম ওয়েভ। এবারও সামনে নতুন বছর। এই পরিস্থিতিতে সকলেই জানতে চাইছেন কোভিডের এই নতুন ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক? তার সংক্রামক বা মারণ ক্ষমতা কতটা?                                                         

আরও পড়ুন, নিজেকে ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান অভিষেক ? রাজ্য-রাজনীতিতে শোরগোল

এদিকে, সম্প্রতি রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় বসেন স্বাস্থ্যসচিব। সূত্রের খবর, ওই বৈঠকে, করোনা আক্রান্তদের ওপরে বিশেষ নজর রাখার সঙ্গে সঙ্গে RT-PCR টেস্টে গুরুত্ব দিতে বলা হয়েছে।                  

সূত্রের খবর, এখন যাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসছে, তাঁরা কেউ নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা, জানতে স্য়াম্পল পাঠানো হচ্ছে কল্যাণীর ন্যাশনাল ইনসটিটিউট অফ বায়ো মেডিকেল জিনোমিক্সে। 

সেরা শিরোনাম

Shantiniketan Encounter: শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
শান্তিনিকেতন গুলিকাণ্ডে এনকাউন্টারে খতম মূল অভিযুক্ত রতন শেখ, পালাবদলের পর এটি পঞ্চম এনকাউন্টার
West Bengal News LIVE: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর স্থানীয়দের, শোরগোল কদম্বগাছিতে
Purba Bardhaman News: ‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
‘৬ লক্ষ দিয়ে সেটল কর, পুলিশ ধরবে না, ১ লাখ থানা নেবে, ১ লাখ আমি খাব’, টাকা চেয়ে হুমকি বিজেপি নেতার? ভাইরাল অডিও ক্লিপ
TMC News: জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?
জোড়াফুল প্রতীক, দলের নাম কার? ২ ট্রাক ভর্তি নথি জমা দিল মমতা-তৃণমূল, কতজন বিধায়ক ও সাংসদের সমর্থন মিলল?

ভিডিও

Samik Bhattacharya News :
Parnasree - Chatpuja 2026 |
Sumana Sarkar News :
Kadambagachi BJP Leader: তোলা চাওয়ার অভিযোগে বিজেপি কর্মীকে তাড়া করে মারধর, কদম্বগাছিতে উত্তেজনা
BJP News : তোলাবাজি-কাটমানি বন্ধে মাইক হাতে রাস্তায় বেলডাঙার BJP বিধায়ক, দিলেন বড় হুঁশিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Indigo Flight: বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
বিমান ওড়ার পরও বন্ধ হল না চাকা, গুয়াহাটিগামী বিমানকে পুনে ফিরিয়ে নিয়ে এল ইন্ডিগো, রক্ষা বড় বিপদ থেকে
Canadian Woman Visits India: ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
ডেটিং অ্যাপে পরিচয়, দু'রাত একসঙ্গে; কানাডিয়ান মেয়ের বয়স জেনেই বেঁকে বসলেন হরিয়ানার ছেলে, হস্তক্ষেপ পুলিশের
CPM Book Stall: পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
পাড়ায় পাড়ায় চলমান বুক স্টল বের করল সিপিএম, উৎসবের মরশুমে হামলার পর নয়া প্রয়াস
Jadavpur Case: সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
সম্পর্কে ব্রেকআপ! রাগে প্রেমিকার দুই পোষ্যকে নৃশংসভাবে খুন করলেন যুবক
Weather Update: কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
কাঁটা নিম্নচাপ, ফের পিছিয়ে যাবে শীত? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
Embed widget