এক্সপ্লোর

Covid: 'এতটা এপিডেমিক আগে দেখিনি', আক্রান্ত হচ্ছে শিশুরা, সতর্ক করলেন চিকিৎসক অপূর্ব ঘোষ

Covid Endemic: চিকিৎসকদের অনেকে মনে করছেন, এরই মধ্যে নতুন ভ্যারিয়েন্টে ভর করে হাজির হয়েছে করোনার ফোর্থ ওয়েভ। শিশুদের মধ্যে বাড়ছে সংক্রমণের মাত্রা। 

সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জাই, কলকাতা: ভারতে (India) আছড়ে পড়েছে করোনার (Coronavirus) চতুর্থ ঢেউ! হু হু করে বাড়ছে সংক্রমণ। বড়দের পাশাপাশি, মারাত্মক হারে আক্রান্ত হচ্ছে শিশুরা (Children)। এই পরিস্থিতিতে কীভাবে সতর্ক থাকবেন? পরামর্শ দিচ্ছেন চিকিত্‍সকরা (Doctors)।

দেশে এখনও ১২ বছরের কম বয়সীদের ভ্যাকসিন (Vaccine) দেওয়া শুরু হয়নি। চিকিত্সকদের অনেকে মনে করছেন, এরই মধ্যে নতুন ভ্যারিয়েন্টে ভর করে হাজির হয়েছে করোনার ফোর্থ ওয়েভ। শিশুদের মধ্যে বাড়ছে সংক্রমণের মাত্রা। 

বাড়ছে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা 

চিকিৎসক অপূর্ব ঘোষ বলেন, "বেশিরভাগ বাচ্চাদের দেখা যাচ্ছে জ্বর, হালকা সর্দি, গলাব্যথা। অল মোস্ট ৭০ পারসেন্ট বাচ্চা...যাঁরা জ্বর নিয়ে আসছে, তাঁরা পজিটিভ হয়ে যাচ্ছে.. তারপর আরটিপিসিআর করে কনফার্ম করে নিচ্ছি। ওদের কারও শ্বাসকষ্ট নেই। আনকমফোর্টনস নেই। নাক দিয়ে জল, মাথা ব্যথা, টেস্ট করলই পজিটিভ। এতটা এপিডেমিক আগে দেখিনি। কিন্তু সিরিয়াস কেস খুব একটা নেই।" 

আরও পড়ুন, জন্ম দিয়েই সন্তানকে বিক্রির চেষ্টা মায়ের, হাসপাতালের তৎপরতায় পর্দাফাঁস

এক্ষেত্রে উপসর্গ বড়দের মতোই। খুব বেশি জ্বর, পেটে ব্যথা, পেট খারাপ, নাক দিয়ে জল পড়া, কাশি, অনেকটাই ডেঙ্গির মতো উপসর্গ। চিকিত্‍সক দিব্যেন্দু রায়চৌধুরী বলেন, "শুধু প্যারাসিটামল দিয়ে যেতে হবে। কোভিড টেস্ট করতে হবে।" 

বাড়ছে করোনা

প্রসঙ্গত, দেশের মতোই, রাজ্যে হু হু করে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, মে মাসে যেখানে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ১৪৫। সেখানে জুন মাসে আক্রান্ত ১০ হজার ২০ জন। অর্থাত্‍ প্রায় ৯ গুণ। জুলাইয়ের প্রথম তিন দিনেই আক্রান্তের সংখ্যা ৫ হাজার পেরিয়ে গেছে। আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। মে মাসে যেখানে করোনায় মৃত্যু হয় ৩ জনের। সেখানে জুন মাসে মারণ ভাইরা প্রাণ কেড়েছে ১৫ জনের। জুলাইয়ে তিনদিনেই মৃত্যু হয়েছে ৬ জনের।

কী জানাচ্ছেন চিকিৎসকরা? 

বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ বাড়লেও, চিন্তার কিছু নেই। প্রয়োজন শুধু সতর্কতার। চিকিত্‍সকদের পরামর্শ, বাচ্চাদের মধ্যে এমন উপসর্গ দেখা দিলে, অবশ্যই করোনা টেস্ট করানো উচিত। শিশুকে আইসোলেশনে রাখা উচিত। স্কুল বা কোচিং ক্লাসে একেবারেই পাঠানো উচিত নয়। সতর্কতার পাশাপাশি শিশুদের মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারে অভ্যস্ত করানোর কথাও বলছেন চিকিত্‍সকরা। 



সেরা শিরোনাম

West Bengal By Election: উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেবে ঋতব্রত তৃণমূল, দাবি আখরুজ্জামানের, জোট নয় একা লড়াইয়ের বার্তা
উপনির্বাচনে জোড়াফুল প্রতীকেই প্রার্থী দেবে ঋতব্রত তৃণমূল, দাবি আখরুজ্জামানের, জোট নয় একা লড়াইয়ের বার্তা
Jalpaiguri Lightning: হাতি নিয়ে টহল দিতে গিয়ে বাজ পড়ে মাহুতের মৃত্যু গরুমারায়, অন্যদিকে ধূপগুড়িতে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু মহিলার
হাতি নিয়ে টহল দিতে গিয়ে বাজ পড়ে মাহুতের মৃত্যু গরুমারায়, অন্যদিকে ধূপগুড়িতে গরু চরাতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু মহিলার
West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Durga Puja 2026: মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির শো, আমন্ত্রিত প্রধানমন্ত্রী, 'বড় প্রাপ্তি' জানালেন CAB সভাপতি সৌরভ
মহালয়ায় ইডেনে ড্রোন-আতসবাজির শো, আমন্ত্রিত প্রধানমন্ত্রী, 'বড় প্রাপ্তি' জানালেন CAB সভাপতি সৌরভ

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
Tukaram Mundhe: ২১ বছরের চাকরিতে ২৫ বার বদলি, খাবারে ভেজাল রুখতে একের পর এক পদক্ষেপে মহারাষ্ট্রে 'সিঙ্ঘম' তুকারাম
SBI Recruitment : দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
দারুণ বেতন, ২০৭টি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে জানেন ?
West Bengal News Live Updates: বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
বারাকপুরের বিএন বোস হাসপাতালে বিধায়ক কৌস্তভ বাগচী, রান্নাঘরে হঠাৎ হানা
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Embed widget