এক্সপ্লোর

Recruitment Scam:মধ্যশিক্ষা দফতর থেকেই উধাও নিয়োগ দুর্নীতির গুরুত্বপূর্ণ ফাইল, বিস্ফোরক দাবি CBI-র

West Bengal Board Of Secondary Education: মধ্যশিক্ষা দফতর থেকেই উধাও নিয়োগ দুর্নীতির গুরুত্বপূর্ণ ফাইল। ওই ফাইলেই রয়েছেন দুর্নীতিতে প্রভাবশালী যোগের প্রমাণ। বিস্ফোরক দাবি CBI সূত্রে। 


প্রকাশ সিন্হা ও সৌভিক মজুমদার, কলকাতা:
মধ্যশিক্ষা দফতর (West Bengal Board Of Secondary Education) থেকেই উধাও নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) গুরুত্বপূর্ণ ফাইল। ওই ফাইলেই রয়েছেন দুর্নীতিতে (Corruption) প্রভাবশালী যোগের প্রমাণ। বিস্ফোরক দাবি CBI সূত্রে। 

কী ঘটেছিল?
নিয়োগ দুর্নীতির মামলায় উধাও গুরুত্বপূর্ণ ফাইল! নেপথ্য়ে ষড়যন্ত্র নাকি অন্য় রহস্য়? জোরাল হচ্ছে সেই জল্পনা। নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মানিক ভট্টাচার্য,
জীবনকৃষ্ণ সাহা, সুবীরেশ ভট্টাচার্যর মতো তাবড় নেতা-মন্ত্রী ও কর্তাব্যক্তিরা ধরা পড়লেও এখনও মাথা অবধি পৌঁছোতে পারেনি কেন্দ্রীয় এজেন্সি। CBI সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়-সহ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে একটি বিশেষ ফাইলের কথা জানা গেছে। সেখানে মূলত দুর্নীতির সঙ্গে প্রভাবশালী-যোগের তথ্য আছে বলে মনে করছেন তদন্তকারীরা। কীভাবে নিয়োগ দুর্নীতি হয়েছিল, তার মূলমন্ত্র ওই ফাইলের মধ্যেই রয়েছে বলে মনে করছে CBI তাই মধ্যশিক্ষা পর্ষদের কাছে ওই ফাইল-সহ বিভিন্ন নথিপত্র চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু, অন্য নথি দেওয়া হলেও ওই ফাইলটি পাঠানো হয়নি। উত্তরে জানানো হয়, মধ্যশিক্ষা দফতর থেকেই ওই বিশেষ ফাইলটি উধাও হয়ে গেছে। এখানেই দানা বাঁধছে রহস্য!! ফাইল উধাও হওয়ার পিছনে কি কোনও ষড়যন্ত্র আছে? উঠছে প্রশ্ন।সিবিআই সূত্রে বলা হচ্ছে, ২০২২-এর জুন মাসে, পর্ষদের তরফে বিধাননগর উত্তর থানায় ফাইল মিসিংয়ের অভিযোগ জানানো হয়েছিল। যখন CBI তদন্ত শুরু করে ফেলেছিল। CBI তদন্তভার নেওয়ার আগে কেন থানায় অভিযোগ জানানো হয়নি? ফলে এখানেই উঠছে বেশ কিছু প্রশ্ন। যদিও হাল ছাড়তে নারাজ CBI।সূত্রের খবর, যেমন করেই হোক ওই ফাইল খুঁজে বের করতে বলা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদকে। ওই ফাইলের কোনও কপি আছে কি না, তাও জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে এদিন, মানিক ভট্টাচার্যর জামিনের আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। মামলার এই পর্যায়ে জামিনের আবেদন মঞ্জুর করা সম্ভব নয়। জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, চলতি মাসের গোড়াতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ( Recruitment Scam )  নয়া মোড় আসে ! অ্যাপয়েন্টমেন্ট লেটার ছাড়াই চাকরিতে যোগ দিয়েছিলেন অনেকে ! SSC শিক্ষক নিয়োগ দুর্নীতির নয়া 'চ্যাপ্টার'-এ' বিস্মিত বিচারপতি বিশ্বজিৎ বসু।  'CBI তদন্তে নতুন রসদ জোগাতে পারে এমন বিস্ময়কর তথ্য। সিবিআই অবস্থান জানাক হাইকোর্টে ', পর্যবেক্ষণ বিচারপতি বিশ্বজিৎ বসুর। মধ্যশিক্ষা পর্ষদ বিচারপতি বিশ্বজিৎ বসুকে জানায়, '৬৭ জন  অ্যাপয়েন্টমেন্ট লেটার নেননি। রাখা আছে পর্ষদ অফিসেই'।

আরও পড়ুন:উলুবেড়িয়া ১ নম্বরের বিডিও-র বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ ডিভিশন বেঞ্চে

 

 

সেরা শিরোনাম

Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget