এক্সপ্লোর

Kakoli attacks Amit : "আমাদের পবিত্র ভূমি থেকে বিভাজনের রাজনীতি সরিয়ে নিন", অমিতকে কটাক্ষ কাকলির

Kakoli Ghosh Dastidar attacks Amit Shah : ট্যুইট করে অমিত শাহের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার

কলকাতা : কাশীপুরের (Cossipore) ঘটনা নিয়ে চড়ছে রাজনৈতিক পারদ। অমিত শাহ-র (Amit Shah) সফরের মধ্যেই এই ঘটনা পরিকল্পিত চিত্রনাট্য কিনা সেই প্রশ্ন তুলেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিকে ট্যুইট করে অমিত শাহের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদার।

ট্যুইটারে তিনি লিখেছেন, শ্রীযুক্ত অমিত শাহ, অনেক ঠকিয়েছেন আপনি। এখনও যদি আপনি উপলব্ধি না করে থাকেন তাই বলছি, আমাদের পবিত্র ভূমি থেকে আপনার বিভাজনের রাজনীতি সরিয়ে নিন। বাংলা সংঘবদ্ধই আছে। রাজনৈতিক পর্যটক আবার বাংলায় ফিরে এসেছেন।

কাশীপুরে বিজেপি যুব মোর্চার এক নেতার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে তুলকালাম। মৃতের পরিবারের অভিযোগ, ২৬ বছরের ওই যুবক, অর্জুন চৌরাসিয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাশীপুর রেল কোয়ার্টারের পরিত্যক্ত একটি ঘরে ওই যুবকের ঝুলন্ত দেহ মেলে। ঘটনাস্থলে চলে আসেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। পুলিশকে দেহ বের করতে বাধা দেওয়া হয়। দফায় দফায় বিক্ষোভ হয় পুলিশকে ঘিরে। এরমধ্যেই ঘটনাস্থলে আসেন স্থানীয় তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। তৃণমূল ও বিজেপি, দু’দলের কর্মীদের মধ্যে শুরু হয়ে যায় স্লোগান যুদ্ধ।  

পরে পুলিশের বিশাল বাহিনী আসে ঘটনাস্থলে। তারা দেহ উদ্ধার করতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। অবশেষে বিজেপি কর্মীদের টেনে হিঁচড়ে সরিয়ে পুলিশ মৃতদেহ বের করে। প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।  ঘটনায় মৃতের পরিবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।  

এদিকে বঙ্গ সফরের দ্বিতীয় দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কলকাতায় আসার দিনই চিত্‍পুরে মিলল বিজেপি যুব মোর্চা নেতার ঝুলন্ত দেহ। বিজেপি সূত্রে খবর, দলের যুব মোর্চা নেতার রহস্যমৃত্যুর খবর জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে। তিনি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, তাঁকে কলকাতায় স্বাগত জানানোর কর্মসূচি যেন বাতিল করা হয়। 

এর পরিপ্রেক্ষিতে আজ কুণাল ঘোষ যা বললেন,এই গোটা ঘটনার সঙ্গে তৃণমূলের কোথাও, কোনও সম্পর্ক নেই। যাঁর মৃত্যু হয়েছে, তাঁকে বিজেপির এক বিদ্রোহী বিক্ষুব্ধ নেতার সঙ্গে দেখা যেত। শান্ত এলাকা। নির্বাচনপর্বও শেষ হয়ে গেছে। ওই এলাকায় মৃত্যু হল। এবার এটা আত্মহত্যা নাকি হত্যা - এ তদন্ত না হলে কে বলবে। যে কোনও ব্যক্তির নানা সমীকরণ থাকে, ফলে তিনি যে দলেরই হোন ..মৃত্যু হলেই সঙ্গে সঙ্গে সেটা রাজনৈতিক মৃত্যু...এই কথাগুলো আসছে কোথা থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE: নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
নিট আন্দোলনকারীদের ওপর ছররা গুলি ব্যবহারের কথা স্বীকার, 'প্রাণঘাতী নয় এমন ৫৫টি শেল ফাটানো হয়েছিল'
Dilip Ghosh: CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
CJP-র দেশবিরোধী আন্দোলনের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, সঙ্ঘের প্রতিবাদসভাকে সমর্থন করে দাবি দিলীপ ঘোষের
Raid in Blood Bank: রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
রক্তের 'হোম ডেলিভারি', ভিন রাজ্যে রক্ত বিক্রির অভিযোগ; রাজ্যের একাধিক ব্লাড ব্যাঙ্কে একযোগে হানা স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh on MMSBY: গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?
গতকাল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার ঘোষণা করেন শুভেন্দু , সেই বিমা নিয়ে এবার কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget