এক্সপ্লোর

Cossipore Incident Update: ময়নাতদন্তে 'ঠিক রিপোর্ট'-এর বিশ্বাস দিলীপের, নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ফিরহাদের

শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, কল্যাণ চৌবে, প্রিয়ঙ্কা টিবরেওয়াল, সজল ঘোষরা। সেখানে শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হবে কাশীপুরের বাড়িতে। তারপর নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে।

কলকাতা: আদালতের নির্দেশে আলিপুর ইস্টার্ন কম্যান্ড হাসপাতালে (Alipur Eastern Command Hospital) মৃত বিজেপি যুব মোর্চা নেতার (BJP Yuba Morcha Leader) দেহের ময়নাতদন্ত হল। এর পর দেহ নিয়ে যাওয়া হয় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital)। সেখান থেকে মৃতদেহ হস্তান্তর করা হয় পরিবারের হাতে।

এর পর আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতাল (RG Kar Medical College Hospital) থেকে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ নিয়ে যাওয়া হয় বিজেপির রাজ্য দফতরে। সেখানে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), কল্যাণ চৌবে (Kalyan Choubey), প্রিয়ঙ্কা টিবরেওয়াল, সজল ঘোষরা। সেখানে শ্রদ্ধা জানানোর পর দেহ নিয়ে যাওয়া হবে কাশীপুরের  (Cossipore Incident Update) বাড়িতে। তারপর নিমতলা শ্মশানে শেষকৃত্য হবে। 

বিজেপির যুব মোর্চা নেতার মৃত্যুতে শোকার্ত পরিবার। সিবিআই তদন্তের দাবি করেছেন তাঁরা। বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুতে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। অভিযোগ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। এ দিন তিনি বলেন, 'কম্যান্ড হাসপাতাল থেকে ঠিকঠাক রিপোর্ট আসবে। এটা আমাদের বিশ্বাস'। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন যে এটা খুন হয়েছে, সেখানে কেন্দ্রের একটি হাসপাতাল থেকে সঠিক রিপোর্ট আসতে পারবে কী করে, পাল্টা প্রশ্ন ফিরহাদ হাকিমের।

আরও পড়ুন: Mamata Banerjee on LPG Price Hike : 'বিজেপি সরকার গ্রেট ইন্ডিয়া লুঠ' চালাচ্ছে', রান্নার গ্যাসের দামবৃদ্ধি নিয়ে আক্রমণ মমতার

এদিন ২ জন ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, ম্যাজিস্ট্রেট ও মৃতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘণ্টা তিনেক ধরে বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত হয়। উপস্থিত ছিলেন লালবাজারের হোমিসাইড শাখা ও কলকাতা গোয়েন্দা পুলিশের কয়েকজন আধিকারিক। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়।  এরপর মৃতদেহ নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। এরপর শেষকৃত্যের জন্য পরিবারের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ।

এর আগে আজ সকাল ৬টা নাগাদ আরজি কর হাসপাতাল থেকে বের হয় বিজেপি যুব নেতার শববাহী গাড়ি। শ্যামবাজার, শিয়ালদা, মল্লিকবাজার, পার্ক স্ট্রিট, মেয়ো রোড হয়ে রেড রোড ধরে মিনিট পঁচিশেকের মধ্যে পৌঁছয় আলিপুর কম্যান্ড হাসপাতালে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শববাহী কনভয়ে মোতায়েন ছিল প্রচুর পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget