এক্সপ্লোর

Covid -19: রাজ্যে কোভিড পজিটিভ কেসের সংখ্যা ফের বাড়ল, আক্রান্তর সংখ্যা ৩০০ ছুঁইছুঁই ! গত ২৪ ঘণ্টায় একাধিক মৃত্যু গোটা দেশে..

Covid 19 Update: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা, কোথায় দাঁড়িয়ে দেশ ? রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের, দেখুন একনজরে

সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে আরও বাড়ল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৮২ জন। রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে ২৮৭, রিপোর্ট কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।

আরো পড়ুন, অমিত শাহের 'দিদির পেটে ব্যথা' কটাক্ষর কড়া জবাব TMC-র, 'অপারেশন বেঙ্গল' নিয়ে বড় প্রশ্ন চন্দ্রিমার !

গত ২ সপ্তাহে রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৮৭। দেশের বাড়ছে কোভিড সংক্রমণ, আক্রান্ত বেড়ে ৩৭৫৮। দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩৩৯৫ থেকে বেড়ে ৩৭৫৮। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত ৩৬৩ জন। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮।

২০২০ সাল থেকে ২০২২ সালের ভয়াবহ স্মৃতির ৩ বছর পর ফের দেশজুড়ে চোখ রাঙাচ্ছে করোনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮। অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপ প্রজাতি। এ রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ২৮৭। যদিও আতঙ্ক না বাড়িয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছে এ রাজ্যের চিকিৎসক মহল। 

শ্মশানে সারি সারি চিতা। হাসপাতালে রোগীদের ভিড়। অক্সিজেনের হাহাকার। ২০২০ থেকে ২০২২ টানা দুই বছর এমন সব ভয় ধরানো ছবির সাক্ষী থাকার, ৩ বছর পর, দেশজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা!গত এক মাসে মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকংয়ের মতো এশিয়ার একাধিক জায়গায় হুহু করে বেড়েছে করোনার সংক্রমণ। উদ্বেগ বাড়িয়ে, ভারতেও বাড়ছে সংক্রমিতের সংখ্য়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, শনিবার পর্যন্ত, সারা দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৭৫৮।

কেরল(১৪০০), মহারাষ্ট্র(৪৮৫) ও দিল্লিতে(৪৩৬) সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা।শেষ ২৪ ঘন্টায়, দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬৩ জন। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২ জনের।সারাদেশে মৃত্যুর সংখ্যা বেড়ে হল ২৮। এদিকে, পশ্চিমবঙ্গেও রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে করোনার নতুন এই উপপ্রজাতি NB.1.8.1 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুসারে, পশ্চিমবঙ্গে এখন পর্যন্ত কোভিডে আক্রান্তের সংখ্যা ২৮৭। ১ দিনের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন। 
 
গত ২৬ মে, দেশের করোনা সংক্রমিতের শেষ পরিসংখ্যান প্রকাশ করেছিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেইসময়ে, পশ্চিমবঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১২। ছয় দিন পর সেই সংখ্যাই বেড়ে হল ২৭৫।চিকিৎসক অজয় সরকার বলেন, যথেষ্ট চিন্তার, কোন ভাইরাসের জন্য এটা হচ্ছে সেটা সরকারের উচিত আমাদের জানানো। ইতিমধ্যেই, কোভিড-১৯ এর জন্য RTPCR টেস্ট করা সমস্ত বেসরকারি ল্যাবগুলোকে, গত ২ সপ্তাহের সমস্ত কোভিড আক্রান্তদের RNA-এর নমুনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য। নমুনা থেকে জিনোম সিকোয়েন্সিং-এর জন্য,কলকাতার সকুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ভাইরোলজি ইউনিটে সমস্ত বিবরণ জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সেরা শিরোনাম

News Live: দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
দক্ষিণবঙ্গের সব জেলাতেই কাল পর্যন্ত দুর্যোগের প্রভাব, বকখালি ও গঙ্গাসাগরেও তুমুল বৃষ্টি
Election Commission: পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
পুরভোট-জল্পনার মধ্যেই স্থগিত স্পেশাল সামারি রিভিশন, কবে প্রকাশিত হবে খসড়া ভোটার লিস্ট ?
Kolkata Municipal Election: কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
কলকাতার পুরভোট নিয়ে 'সুপ্রিম' শুনানি সম্ভবত সোমবার, সব মামলা শোনা হবে একসঙ্গে জানিয়েছেন CJI
Municipal Election 2026: কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল
কবে হবে পুরভোট ? সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী তাপস রায় ও অগ্নিমিত্রা পাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget