এক্সপ্লোর

Covid 19 Vaccine: সোনারপুরে ভ্যাকসিনের কুপন বিলিকে কেন্দ্র করে হাতাহাতি পঞ্চায়েত অফিসে

কে আগে কুপন নেবেন তা নিয়ে লাইনে হুড়োহুড়ি শুরু হয়...

রঞ্জিৎ হালদার, সোনারপুর: ভ্যাকসিনের জন্য কুপন বিলিকে কেন্দ্র করে সোনারপুরে হাতাহাতি। 

গতকালই, নবান্নর তরফে জানানো হয়, ভিড় সামাল দিতে কুপন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। অন্তত ১-২ দিন আগে কুপন দিয়ে দিতে হবে। কুপন ছাড়া কেউ আসতে পারবে না। আর সেই কুপল বিলিকে ঘিরেই চরম উত্তেজনা সোনারপুরে।

কালিকাপুর ১ নম্বর পঞ্চায়েত অফিসে ভোর থেকেই ছিল লম্বা লাইন। কে আগে কুপন নেবেন তা নিয়ে লাইনে হুড়োহুড়ি শুরু হয়। বেধে যায় হাতাহাতি। ধাক্কা মেরে কয়েকজনকে লাইন থেকে বের করে দেওয়া হয়। 

পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, এদিন ১২০০ কুপন বিলি করা হয়। তার থেকে বেশি মানুষ লাইনে দাঁড়ানোয় শুরু হয় কুপন কাড়াকাড়ি। অনেকেই কুপন না পেয়ে ফিরে যান।

ভ্যাকসিন নিয়ে হয়রানির ছবি এরাজ্যে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। গতকালই ভ্যাকনিনকে ঘিরে জলপাইগুড়ির ধূপগুড়ির ভ্যাকসিন সেন্টারে দেখা গিয়েছিল চরম বিশৃঙ্খলা। ভ্যাকসিন পেতে গিয়েই পদপিষ্ট হওয়ার জোগাড় হতে হয়েছিল।

টিকাকরণ কেন্দ্রের গেট খুলতেই হুড়মুড়িয়ে দৌঁড় লাগালেন সবাই। দৌঁড়তে না পেরে পড়ে গেলেন অনেকেই। আর তখনই বাধে বিপত্তি।

কারোর গায়ের ওপর দিয়েই চলে গেলেন অনেকেই। কারোর মাথা ফাটে। কেউ আবার অজ্ঞান হয়ে যান। অসুস্থ হয়ে পড়ায় কারও মাথায় ঢালতে হয় জল। 

পড়ে গিয়ে প্রায় ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 

মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালেও এদিন দেখা যায় একই দৃশ্য। যত পরিমাণ ভ্যাকসিন দেওয়া হয়, তার কয়েকগুণ বেশি ভিড় হয়ে যাওয়ায় শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি। 

বিভিন্ন জেলা থেকে ভ্যাকসিনেশন শিবিরে বিশৃঙ্খলার ছবি সামনে আসার পর নড়েচড়ে বসেছে নবান্ন। মঙ্গলবার সন্ধেয় সমস্ত জেলার জেলাশাসক, পুলিশকর্তা এবং জেলা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যসচিব। 

নবান্ন সূত্রে খবর, বৈঠকে ঠিক হয়েছে ভিড় সামাল দিতে কুপন ছাড়া ভ্যাকসিন দেওয়া হবে না। অন্তত ১-২ দিন আগে কুপন দিয়ে দিতে হবে। কুপন ছাড়া কেউ আসতে পারবে না। 

কিন্তু, এদিন সোনারপুরে ভ্যাকসিনেশন ক্যাম্পে সেই কুপল বিলিকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'এই অর্থবর্ষে ধাপে ধাপে...', শিক্ষাক্ষেত্রে নিয়োগ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Abhishek Banerjee: তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
তোলাবাজির মামলায় অভিষেকের PA সুমিত রায়ের নিউ আলিপুরের বাড়িতে পুলিশ
West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget