এক্সপ্লোর

Covid Booster: বুস্টার ডোজ নিতে অনীহা বয়স্কদের মধ্যেই, বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি শহরে

Covid Booster Dose:একসপ্তাহে প্রায় দ্বিগুণ। রাজ্যজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা।

অনির্বাণ বিশ্বাস, অর্ণব মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার, কলকাতা:  করোনার (Coronavirus) বুস্টার ডোজ (Booster Dose) নিতে অনীহা দেখা যাচ্ছে কলকাতায় (Kolkata)! বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি, জানালেন ডেপুটি মেয়র। এই পরিস্থিতিতে, স্বাস্থ্য দফতরের (Health Department) তরফে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। 

রাজ্যের করোনা পরিস্থিতি

একসপ্তাহে প্রায় দ্বিগুণ। রাজ্যজুড়ে ঝড়ের গতিতে বাড়ছে করোনা। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা, দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের শনিবারের হেল্থ বুলেটিন অনুযায়ী, রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২৮৮ জনের মধ্যে, ১০৮ জনই কলকাতার। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্তের সংখ্যা ৬৮। 

বুস্টারে অনীহা

এই পরিস্থিতিতে শহরবাসীর বুস্টার ডোজ নেওয়ার অনীহা নিয়ে উদ্বিগ্ন কলকাতা পুরসভা। শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ডেপুটি মেয়র ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ অতীন ঘোষ জানান, বুস্টার ডোজ নিতে শহরবাসীদের অনেকেই অনীহা প্রকাশ করছেন। বয়স্কদের মধ্যেই বুস্টার না নেওয়ার প্রবণতা সবচেয়ে বেশি। 

আরও পড়ুন, রাজ্যে ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট, চতুর্থ ঢেউয়ের আশঙ্কা!

 
কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরে মোট বাসিন্দার সংখ্যা যেখানে প্রায় ৪৫ লক্ষ, সেখানে ২১ মার্চ থেকে ১৮ জুন পর্যন্ত বুস্টার টিকা নিয়েছেন মাত্র ৪ লক্ষের বেশি। এই মুহূর্তে কলকাতায় ষাটোর্ধ্বর সংখ্যা ৯ লক্ষের সামান্য বেশি। সেখানে বুস্টার নিয়েছেন মাত্র ২ লক্ষ ৮৫ হাজার ৯৪ জন। অর্থাত্‍, সিংহভাগই এখনও বাকি। 

সার্ভে রিপোর্ট

সম্প্রতি চতুর্থ দফার সেন্টিনেল সার্ভে হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে দাবি, তাতে দেখা গেছে, যাঁদের ভ্যাকসিনেশন হয়েছে, তাঁদের মধ্যে ৭৫ শতাংশ সংক্রমণ থেকে সুরক্ষিত। চিকিত্‍সক শিবব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, "ভ্যাকসিনে অনীহা। সরকার যখন সম্মিলিত সিদ্ধান্ত নিচ্ছেন, তখন টিকা যদি না নিই, তাহলে দেওয়াতে হবে। বুস্টার নেওয়া জরুরি।" 

এই পরিস্থিতিতে টিকাকরণে জোর দিচ্ছে স্বাস্থ্য দফতর। করোনা প্রতিষেধক নেওয়ার জন্য স্বাস্থ্য দফতরের তরফে বাড়ি বাড়ি গিয়ে প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে। 

 

সেরা শিরোনাম

Taratala Misshape: একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
একদিন কাজে যেতে পারেননি, সেটাই বাঁচিয়ে দিল প্রাণ! আতঙ্ক কাটছে না তারাতলার গোডাউনের এক শ্রমিকের!
West Bengal Live Blog: জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
জারি লাল সতর্কতা, কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা! তার মধ্যে তারাতলায় চলছে উদ্ধারকার্য!
Taratala Rescue Operation: বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
বৃষ্টির মধ্যে একাধিক সমস্যা পেরিয়েই তারাতলায় চলছে উদ্ধারকাজ, আটকে থাকা মানুষদের উদ্ধারে তৎপর সেনাবাহিনী, NDRF
Kolkata Traffic Situation : কলকাতা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, কোন কোন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ? জরুরি বার্তা লালবাজার ট্রাফিক কন্ট্রোলের
কলকাতা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টি, কোন কোন রাস্তায় যান চলাচলে বিঘ্ন ? জরুরি বার্তা লালবাজার ট্রাফিক কন্ট্রোলের

ভিডিও

Taratala News: 'আমি যতদূর জানি, ওই গোডাউন বেআইনি নয়', তারাতলা-কাণ্ড প্রসঙ্গে বললেন Firhad Hakim
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ২। তারাতলায় ভাঙল নির্মীয়মান গোডাউন। অসহায় মৃত্যু একের পর এক নির্মাণকর্মীর
Ghantakhanek Sange Suman(২৪.০৬.২৬) পর্ব ১। তারাতলায় হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মান গোডাউন ! নেপথ্যে চরম গাফিলতি?
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE
Taratala News | 'তৃণমূল জমানায় চুরির সাম্রাজ্য তৈরি হয়েছিল': বিমলশঙ্কর নন্দ | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Taratala Building Collapse: নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
নির্মাণ গাফিলতিতেই এত বড় বিপর্যয়? প্ল্যানে কাদের অনুমোদন? লালবাজারের হাতে পুর-আধিকারিকদের তালিকা
Ashok Dinda Exclusive: 'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
'মন্ত্রী বলেই বাংলার কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়েছি', পেস-গুরু ডিন্ডা শোনালেন পরিকল্পনার কথা
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
Aroop Biswas: প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের নামে খুনের চেষ্টার অভিযোগ দায়ের আলিপুর থানায়
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
দার্জিলিং যাওয়ার পথে বিরাট ধস, রাস্তায় ভেঙে পড়ল পাথরের চাঁই, যান চলাচল সম্পূর্ণ ব্যাহত
FIFA World Cup 2026: মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
মাতৃবিয়োগ দেঁশ'র, বিশ্বকাপের মাঝেই এমবাপেদের ছেড়ে দেশে ফিরলেন ফরাসি কোচ
Earthquake News: ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
ভয়াবহ ভূমিকম্প ভেনেজুয়েলায়, পর পর দু'বার কম্পন, মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়াতে পারে, আশঙ্কা
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
মুখ্যমন্ত্রীর 'জনতার দরবার'-এ মমতা বন্দোপাধ্যায়ের ভাইয়ের নামে অভিযোগ, কী বলা হল পুলিশের কাছে?
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 25 June 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget