এক্সপ্লোর

Kasba Incident Update: বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালানোর সময় পাকড়াও, কসবাকাণ্ডে জালে 'মাস্টারমাইন্ড' ইকবাল

TMC Councilor Attacked by Miscreants: কে এই ইকবাল ? কেন সে তৃণমূল কাউন্সিলরকে খুনের সুপারি দিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : কসবায় ভরসন্ধেয় কাউন্সিলরের আক্রান্ত হওয়ার ঘটনায় এবার জালে 'মাস্টারমাইন্ড' ইকবাল। বাইকে চেপে হাওড়া হয়ে বর্ধমানের দিকে পালাচ্ছিল সে। সেই সময় তাকে পাকড়াও করা হয়। বাইকে চেপে জাতীয় সড়ক দিয়ে পালানোর সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে গলসি থানার পুলিশের তল্লাশি জালে ধরা পড়ে ইকবাল, এমনই খবর সূত্রের। এই পরিস্থিতিতে তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনার নেপথ্যে কি শুধুই ইকবাল ? তা নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু কে এই ইকবাল ? কেন সে তৃণমূল কাউন্সিলরকে খুনের সুপারি দিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় ট্যাক্সিচালক-সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

ইকবালের আসল নাম আফরোজ খান। তার আরেকটা নাম গুলজার। ঘটনায় এর আগে ধৃত যুবরাজ সিংকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে, কাউন্সিলরকে গুলি করার বরাত দিয়ে তাকে মাত্র ১০ হাজার টাকা দেওয়া হয়েছিল। এই যুবরাজের কাছ থেকেই ইকবাল সম্পর্কে তথ্য পাওয়া যায়। এছাড়া এক ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয়। গোটা ঘটনা সম্পর্কে সে ওয়াকিবহাল থাকা সত্ত্বেও পুলিশকে না জানানোয় তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর পুলিশ আধিকারিকরা ইকবালকে ধরার চেষ্টা শুরু করেন। গতকাল রাত থেকেই সে পালানোর ছক করছিল। এমনটাই বলছেন লালবাজারের পুলিশ আধিকারিকরা। মোবাইলের টাওয়ার লোকেশন, সিসি টিভি ফুটেজ দেখে পুলিশের কাছে তথ্য আসে যে, এই ঘটনার মূল চক্রী হাওড়া হয়ে বাইকে করে পালানোর চেষ্টা করছে।

পুলিশ এই তথ্যও পায় যে, বাইকে করে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে আসালসোল হয়ে সম্ভবত ঝাড়খণ্ড-বিহারের দিকে পালিয়ে যেতে পারে। এরপরই কলকাতা পুলিশের তরফে বর্ধমানের পুলিশ সুপার এবং বর্ধমান রেঞ্জের আইজিপিকে বিষয়টি জানানো হয়। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গলসি থানার তরফে একটি নাকা পয়েন্ট তৈরি করা হয়। সেদিক দিয়ে যাওয়ার সময়ই পুলিশ 'মাস্টারমাইন্ড' ইকবালকে ধরে ফেলে।

গতকাল ভর সন্ধেয় দক্ষিণ কলকাতার ব্য়স্ত এলাকা অ্য়াক্রোপলিস মলের কাছে, বাড়ির সামনে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে একেবারে সামনে থেকে গুলি করার চেষ্টা করে এক দুষ্কৃতী। কিন্তু বারবার চালানোর চেষ্টা করলেও বেরোয়নি গুলি। ঘটনায় ধাওয়া করে এক হামলাকারীকে ধরে ফেলে স্থানীয়রা। সিসিটিভি ক্য়ামেরায় ধরা পড়ে সেই সময়কার ছবি। ঘটনায় বাজেয়াপ্ত করা হয়েছে একটি 9 MM পিস্তল। কসবায় রাস্তার ওপর, তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনার পরদিন গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয়েছে ঘটনাস্থল। ঘটনায় এক ট্য়াক্সি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

South 24 Pargana: আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল নেত্রীর দাদাকে গ্রেফতার করল ঘুটিয়ারি শরিফ ফাঁড়ির পুলিশ
Kunal Ghosh: “যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
“যোগাযোগ রাখছেন অনেকে, ৬ এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই..”, সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের
News Updates Live: মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা
মুখ্যমন্ত্রী-NCPI বৈঠক, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে সুদীপ, কাকলি, শতাব্দীরা, গড়হাজির ইউসুফরা
BJP News: তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের
তোলাবাজি করলেই দল থেকে বহিষ্কার, বার্তা অর্জুন সিংয়ের, FIR দায়েরের পরামর্শ রাজেশ কুমারের

ভিডিও

KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul
Agnimitra Paul | বেআইনি পার্কিং রুখতে ঢেলে সাজছে পার্কিং ব্যবস্থা, জানালেন পুরমন্ত্রী
Dumdum News | তোলা চেয়ে হুমকি নব্য বিজেপি নেতাদের, অভিযোগ প্রোমোটারের | ABP Ananda LIVE
NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget