এক্সপ্লোর

Recruitment News: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে ৫২৬ পদে নিয়োগ হবে, কারা আবেদন করতে পারবেন ?

ITBP Recruitment 2024: ইন্দো তিব্বত বর্ডার পুলিশ সংস্থায় মোট ৫২৬টি পদের জন্য করা হবে এই নিয়োগ। এর মধ্যে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে নিয়োগ হবে ৯২ জন।

ITBP Recruitment: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে বিপুল নিয়োগ হবে। বিভিন্ন পদের জন্য করা হবে এই নিয়োগ। আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গতকাল ১৫ নভেম্বর থেকে। আইটিবিপির (ITBP Recruitment News) অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই আবেদন (Recruitment News) করা যাবে। মোট ৫২৬টি পদের জন্য লোক নেওয়া হবে এই বিভাগে। কী যোগ্যতা লাগবে, বেতন কত পাবেন, জেনে নিন বিস্তারিত।

৫২৬ পদের জন্য করা হবে আবেদন

ইন্দো তিব্বত বর্ডার পুলিশ সংস্থায় মোট ৫২৬টি পদের জন্য করা হবে এই নিয়োগ। এর মধ্যে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পদে নিয়োগ হবে ৯২ জন, কনস্টেবল কমিউনিকেশন পদে নিয়োগ হবে ৫১ জন। এই ৫২৬টি পদের মধ্যে ৪৪৭টি পদে পুরুষ প্রার্থীদের নেওয়া হবে এবং ৭৯টি পদ রয়েছে মহিলাদের জন্য।

প্রার্থীদের কী যোগ্যতা লাগবে

সাব ইনস্পেক্টর পদে নিয়োগের জন্য আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে। একইসঙ্গে হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীদের বয়সসীমা হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। আর অন্যদিকে কনস্টেবল পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে। যদিও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত সম্প্রদায়ের প্রার্থীরা বয়সসীমার ক্ষেত্রে অনেকটাই ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার কথা বললে সাব ইনস্পেক্টর পদের জন্য আগ্রহী আবেদনকারী প্রার্থীকে অবশ্যই বিএসসি, বিটেক বা বিসিএ ডিগ্রি উত্তীর্ণ হতে হবে। হেড কনস্টেবল পদের জন্য প্রার্থীকে ন্যূনতম দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকতে হবে, এর সঙ্গে পিসিএম, আইটিআই ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং পাশ করা থাকলেও আবেদনের যোগ্য হবে। কনস্টেবল পদের জন্য প্রার্থীর দশম উত্তীর্ণ হলেই চলবে।

এভাবে হবে প্রার্থী নির্বাচন

ইন্দো তিব্বত বর্ডার পুলিশে চাকরির ক্ষেত্রে ৪টি ধাপে হবে নির্বাচনী প্রক্রিয়া। প্রতিটি ধাপেই পরীক্ষার্থীকে পাশ করতে হবে। এর মধ্যে রয়েছে পিইটি এবং পিএসটি পরীক্ষা আর হবে লিখিত পরীক্ষা। এরপরে প্রার্থীর নথি যাচাই এবং মেডিকেল টেস্ট হবে।

কত বেতন হবে

একেকটি পদের জন্য একেক ধরনের বেতন কাঠামো রয়েছে। সাব ইনস্পেক্টর রেঞ্জের পদের জন্য আপনি বেতন পাবেন ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা পর্যন্ত। হেড কনস্টেবল পদের জন্য বেতন রয়েছে মাসিক ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা পর্যন্ত। আর অন্যদিকে কনস্টেবল পদের জন্য বেতন রয়েছে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন: Recruitment News: রেলটেল কর্পোরেশনে বিপুল পদে নিয়োগ, কী যোগ্যতা ? কীভাবে আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
Advertisement

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget