এক্সপ্লোর

Durgapur Corona Case: দুর্গাপুর পুরসভায় করোনা থাবা, আক্রান্ত ২৫ আধিকারিক-কর্মী

Durgapur Covid Cases: এই প্রেক্ষাপটে ঝুঁকি না নিয়ে এবার দুর্গাপুর নগর নিগমে জনসাধারণের ঢোকার ক্ষেত্রে বিশেষ ভাবে নিয়ন্ত্রণ শুরু হল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: করোনার থাবা এবার দুর্গাপুর পুরসভায়। সেখানের ২৫ জন আধিকারিক ও কর্মী কোভিড আক্রান্ত হয়েছে বলে খবর। এই প্রেক্ষাপটে দুর্গাপুর পুরসভায় জনসাধারণের ঢোকার ক্ষেত্রে জারি করা হয়েছে বেশ কিছু নিয়ম। 

এবার করোনার থাবা দুর্গাপুর নগর নিগমে। নগর নিগমের কমিশনার ময়ূরী ভাসু, হেলথ অফিসার ডক্টর সাহানা-সহ প্রায় পঁচিশ জনের মতো কর্মীরা-আধিকারিকরা আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে ঝুঁকি না নিয়ে এবার দুর্গাপুর নগর নিগমে জনসাধারণের ঢোকার ক্ষেত্রে বিশেষ ভাবে নিয়ন্ত্রণ শুরু হল। নগর নিগমের স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখি তিওয়ারি জানিয়েছেন, এক এক দফতরে এক এক রকম সংখ্যা বেঁধে দেওয়া হয়েছে।

নয়া নিয়মে জানান হয়েছে এর বাইরে বেশি মানুষ ভিতরে ঢুকতে পারবে না। ধীরে ধীরে সবাই সুস্থ হলে তারপর শিথিল করা হবে নিয়ম। গোটা দুর্গাপুরে আক্রান্তের সংখ্যা অনেকটা কমেছে বলে স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ রাখি তিওয়ারি জানিয়েছেন। তবে কর্মী কম হওয়ায় কাজের কিছুটা সমস্যা হচ্ছে কিছু কিছু দফতরে। 

এদিকে, ব্রিটেনের তরফে জানান হয়েছে বিশ্বজুড়ে ওমিক্রন আবহের মাঝেই প্রায় ৪০টি দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রনের আরও একটি উপপ্রজাতি। যাকে- 'চোরা ওমিক্রন' নাম দিয়েছে গবেষকরা। জিনোমিক সিকোয়েন্সসিং-এ ধরা পড়েছে এই নয়া সাব-স্ট্রেনটি। বলা হচ্ছে, এই 'চোরা ওমিক্রন'কে আরটি পিসিআর টেস্টেও ধরা যাচ্ছে না। ব্রিটিশ স্বাস্থ্য আধিকারিকরা জানিয়েছেন যে নয়া বিএ.২ ভ্যারিয়েন্টটি নিয়ে ফের চিন্তা বাড়ছে। এখনও পর্যন্ত গোটা বিশ্বে যত ওমিক্রন নমুনার জিনোম সিকোয়েন্সিং হয়েছে, তার মধ্যে দেখা গিয়েছে যে ৯৯ শতাংশই বিএ.১ সাব-স্ট্রেন। 

ব্রিটেন ছাড়াও বি.২ সাব-স্ট্রেনটি ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেনে মিলেছে। ইতিমধ্যেই বিজ্ঞানীরা বিএ.২ সাব-ভ্যারিয়েন্টের  সংক্রমণ ক্ষমতা নিয়ে গবেষণা শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ওমিক্রন ভেরিয়েন্টের তিনটি উপ-স্ট্রেন রয়েছে -- BA.1, BA.2 এবং BA.3। সেখানে বলা হয়েছে,  ওমিক্রন সংক্রমণের মধ্যে BA.1 সাব-স্ট্রেন প্রভাবশালী আর BA.2 সাব-স্ট্রেন দ্রুত ছড়িয়ে পড়ছে। ডেনমার্কে ক্রমেই ছড়িয়ে পড়ছে ওমিক্রনের বি.২ সাব-স্ট্রেনটি। গত ডিসেম্বরে যেখানে ডেনমার্কের মোট ওমিক্রন আক্রান্তদের ২০ শতাংশ রোগী বি.২ আক্রান্ত ছিলেন। গত কয়েক সপ্তাহে সেই শতাংশের হার ৪৫ হয়েছে। অ্যাক্টিভ কেসের বেশিরভাগই এই স্ট্রেনে আক্রান্ত বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rachana Banerjee: বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচারে সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভাণ্ডার? প্রচারে সভা থেকে কীসের হুঁশিয়ারি রচনার?
WB News Live Updates: ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
ভবানীপুরে অমিত শাহের রোড শো-তে অশান্তি, সাসপেন্ড DC-সহ ৪ পুলিশ অফিসার
Suvendu Adhikari: শুভেন্দুর মনোনয়নে বিশৃঙ্খলা, এবার ৩৮ জনকে তলব লালবাজারের
শুভেন্দুর মনোনয়নে বিশৃঙ্খলা, এবার ৩৮ জনকে তলব লালবাজারের
Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে ধুন্ধুমার ঘটনা, হাসপাতালে তাণ্ডব, ভয়ে দৌড় রোগীদেরও!
Kolkata Medical College: কলকাতা মেডিক্যাল কলেজে ধুন্ধুমার ঘটনা, হাসপাতালে তাণ্ডব, ভয়ে দৌড় রোগীদেরও!

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
শীঘ্রই বাড়বে সোনার দাম ! পয়লা বৈশাখের আগে কমে পাচ্ছেন, আজ কত চলছে দর ?
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
Embed widget