এক্সপ্লোর

Covid Hospital in Kolkata: করোনাকালে রাজ্যে বাড়ছে ICU বেডের চাহিদা, উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ

Corona Kolkata Hopital Situation: শেষ ৭ দিনে রাজ্যে ২৫২ জন করোনা (Covid) আক্রান্তের মৃত্যু (Death) হয়েছে। আর এই অবস্থায় বাড়ছে হাসপাতালে (Hospital) ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও।

ঝিলম করঞ্জাই ও সন্দীপ সরকার, কলকাতা: রাজ্যে (West Bengal) গত ৭ দিনে ২৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে হাসপাতালে (Hospital) ভর্তির সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে ICU বেডের চাহিদা। সরকারি ও বেসরকারি হাসপাতালে একই অবস্থা। যা নিয়ে উদ্বিগ্ন চিকিত্‍সকদের একাংশ।

রাজ্যে করোনার (Coronavirus) সংক্রমণ খানিকটা কমলেও, দৈনিক মৃতের সংখ্যা ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে। এক সপ্তাহ ধরে রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা ৩০-এর ওপরেই রয়েছে। শেষ ৭ দিনে রাজ্যে ২৫২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। আর এই অবস্থায় বাড়ছে হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত রোগীর সংখ্যাও। একইসঙ্গে চাপ বাড়ছে সরকারি-বেসরকারি হাসপাতালে ICU বেডের ওপরেও। 

এই আবহে চিকিত্‍সক সৌগত ঘোষ বলেন, "ওমিক্রনে আক্রান্ত অনেক, তার একটা অংশ কোমরবিডিটি থাকতে পারে, অবস্থার অবনতি হতে পারে। তাঁদেরই মৃত্যু হয়েছে। সেই চিত্রটাই দেখতে পাচ্ছি। ইংল্যান্ড, আমেরিকা, দিল্লি মুম্বই সব জায়গায় একই চিত্র। সবার ক্ষেত্রে ওমিক্রন মৃদু নাও হতে পারে। ৬০ বেশিরাই আইসিইউতে যাচ্ছেন।"

এই পরিস্থিতিতে দেখা দিচ্ছে ICU বেড সঙ্কটের আশঙ্কাও। এম আর বাঙুর হাসপাতালে ৭৮টি ICU বেডের মধ্যে রোগী ভর্তি রয়েছে ৬৬টিতে।  বেলেঘাটা আইডির ৩৩টি ICU বেডের মধ্যে রোগী রয়েছে ২০টিতে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালেও ২৫টি ICU বেডে রোগী ভর্তি রয়েথেন। এখানে ৮০টি ICU বেড রয়েছে। 

বেসরকারি হাসপাতালগুলির ছবিটাও আলাদা নয়। আমরি হাসপাতালের তিনটি শাখার ১৩৩টি কোভিড ICU বেডের ১২২টিই ভর্তি। পিয়ারলেস হাসপাতালের ১১টি বেডের ৮টিই ভর্তি। অ্যাপোলো হাসপাতালের ৩০টি ICU বেডই ভর্তি। একই অবস্থা মেডিকারও। (৫৫)  ফর্টিস(৩০) ও উডল্যান্ডস হাসপাতালের(১৫) কোনও কোভিড ICU বেড ফাঁকা নেই। 

চিকিত্‍সক ধীমান গঙ্গোপাধ্যায় বলেন, "সংখ্যায় মানুষ আক্রান্ত হচ্ছেন, তার ১০ শতাংশ গুরুতর হলেই বেড পাওয়া যাবে না। এমন ইনফেকশন আগে দেখিনি।" চিকিত্‍সকদের দাবি, আক্রান্তদের অধিকাংশেরই মৃদু উপসর্গ থাকলেও, বয়স্ক ও কোমর্বিডিটি থাকাদের ক্ষেত্রে অনেকসময় জটিল আকার ধারণ করছে। 

শল্য চিকিত্‍সক  প্রদীপ নিমানীর কথায়, "কোভিডে ওমিক্রনে আক্রান্ত অনেক বেশি হচ্ছে। বয়স্করাও আক্রান্ত হচ্ছে। বহু কোমরবিডিটি থাকছে। হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়ছে। আইসিইউ বেডে চাপ বাড়ছে।মৃত্যুও হচ্ছে।" একইসঙ্গে করোনার তৃতীয় ঢেউয়ে শিশুদের মধ্যে আক্রান্তের সংখ্যা আগের তুলনায় সামান্য বেড়েছে। 

শিশুরোগ বিশেষজ্ঞ মিহির সরকার বলেন, "চিকিত্‍সকরা বলছেন, দৈনিক সংক্রমণ খানিকটা হ্রাস পেলেও, করোনার বিধিনিষেধ পালনে বিন্দুমাত্র শিথিলতা দেখানোর জায়গা নেই। "

সেরা শিরোনাম

News Live Updates: ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
ছেলে ঋতব্রত-তৃণমূলের যাওয়ার পরই অব্যাহতি চেয়েছিলেন চন্দ্রিমা? মমতা কী বলেছিলেন তাঁকে? এবার খোলসা করলেন
Kashi Vishwanath Temple : কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চলল গুলি! আহত ৩ ফুল বিক্রেতা, চরম আতঙ্ক
কাশী বিশ্বনাথ মন্দিরের গেটের সামনে চলল গুলি! আহত ৩ ফুল বিক্রেতা, চরম আতঙ্ক
Abhishek Banerjee: 'আমার কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে', দাবি অভিষেকের, 'জেলে গিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে বসুন', পাল্টা সুকান্ত
'আমার কর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করেছে', দাবি অভিষেকের, 'জেলে গিয়ে ঘনিষ্ঠদের সঙ্গে বসুন', পাল্টা সুকান্ত
West Bengal Weather: বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ! রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা-সহ ১০ জেলায় দুর্যোগের বড় সতর্কতা
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ! রবিবার তুমুল বৃষ্টি, কলকাতা-সহ ১০ জেলায় দুর্যোগের বড় সতর্কতা

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget