এক্সপ্লোর

Covid Patient: আইসোলেশন ওয়ার্ডে কোভিড নেগেটিভ রোগী! মেডিকেল কলেজের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

টালিগঞ্জের বাসিন্দা এক মহিলাকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিডনির সমস্যা থাকায় তাঁর ডায়ালেসিস চলছিল। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তারপরও আইসোলেশন ওয়ার্ডে রোগীকে রেখে দেওয়ার অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। টালিগঞ্জের বাসিন্দা এক মহিলাকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে, রবিবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিডনির সমস্যা থাকায় তাঁর ডায়ালেসিস চলছিল। 

রোগীর মেয়ের অভিযোগ, কোভিড টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হবে বলা হয়েছিল। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসার পরও তাঁকে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়নি।  অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে, এই মেডিক্যাল কলেজ হাসপাতালগুলিতে চিকিত্‍সক অধ্যাপকদের শূন্য পদ নিয়ে ফের বিতর্ক দানা বেঁধেছে।  সম্প্রতি পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। আর তাতেই প্রশ্ন উঠেছে, শূন্য পদ পূরণ না করে যদি পদোন্নতি করে চিকিত্‍সকদের বদলি করা হয়, তাহলে কাজ চলবে কীভাবে?

আরও পড়ুন, স্বস্তি বাড়িয়ে রাজ্যে কমল করোনা আক্রান্ত, সংক্রমণে শীর্ষে কলকাতা 

রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে চিকিত্‍সক প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের পদোন্নতি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর। সেই বিজ্ঞপ্তিতে শূন্য পদের তালিকা দিয়ে চিকিত্‍সক অধ্যাপকদের আবেদন করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের পরই ফের শূন্য পদ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।    

বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যে এখন ১ হাজারের কাছাকাছি চিকিত্‍সক অধ্যাপক পদ শূন্য। বিভিন্ন বিভাগে এই পদগুলি শূন্য রয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চিকিত্‍সক প্রফেসর পদ শূন্য ১৫৭টি। ৩৫১টি অ্যাসোসিয়েট প্রফেসর পদ শূন্য রয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের শূন্য পদ ১৯৩। এছাড়া রয়েছে রিজার্ভ ক্যাটিগরি। এরই মধ্যে রাজ্যের বারাসাত, উলুবেড়িয়া, আরামবাগ, ঝাড়গ্রাম, তমলুক, জলপাইগুড়ি- এই ৬টি সরকারি হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নীত করা হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন মেডিক্যাল কলেজ হাসপাতালগুলি ধরেই শূন্য পদের এই তালিকা তৈরি হয়েছে। অর্থাত্‍, নতুন করে কাউকে নিয়োগ না করে, এক মেডিক্যাল কলেজের প্রফেসরকে অন্য জায়গায় পাঠানো হবে। এর বিরোধিতায় সরব হয়েছে বিভিন্ন চিকিত্‍সক সংগঠন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"ছাত্রদের আন্দোলনের অধিকার আছে, কিন্তু দিল্লিতে যারা নাটক করল...", ছাত্র আন্দোলন প্রসঙ্গে 'বিদেশি গডফাদারদের' কথা বললেন দিলীপ
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
RG Kar Case:
"..আগে জানাইনি", RG Kar মামলায় সাংবাদিকদের মুখোমুখি অভয়ার বাবা, এবার কি বড় কোনও তথ্য দিলেন ?
Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই
গেরুয়া থেকে ফের সাদা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস, প্রশাসনের থেকে সাড়া না পেয়ে হাত লাগালেন শিল্পীরাই

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget