এক্সপ্লোর

COVID-19 Update: দেশে ফের বাড়ল করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা, সামান্য কমল মৃত্যু

Coronavirus: স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৮০।

নয়াদিল্লি: দেশে ফের বাড়ল করোনায় (COVID-19) দৈনিক আক্রান্তের সংখ্যা। তবে সামান্য কমল একদিনে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের (Ministry of Health) শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫১ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৩৮০। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৫৬। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২২ হাজার ১১৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৫২ হাজার ৪২৫। 

স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এখন মোট অ্যাকটিভ কেস ০.০৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। মহারাষ্ট্রের ঠানেতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২০ জন। এই নিয়ে ঠানে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭,০৮,৯৪২। 

দিল্লিতে বিনামূল্যে বুস্টার ডোজ

দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সব টিকাকরণ কেন্দ্রে ১৮ থেকে ৫৯ বছর বয়সি সব যোগ্য ব্যক্তি বিনামূল্যে বুস্টার ডোজ পাবেন। এ মাসের শুরুতেই দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিনামূল্যে সরকারি হাসপাতাল থেকে বুস্টার ডোজ পাওয়া যাবে। এবার করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সবার জন্য বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করা হল। 

সতর্কতায় জোর চিকিৎসকদের

চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, করোনাকে ঠেকাতে জোর দিতে হবে সতর্কতা ও টিকাকরণে। করোনার তৃতীয় ঢেউ চলে যাওয়ার পর থেকে করোনা-সতর্কতা ভুলেছেন অনেকেই। বেশিরভাগ মানুষেরই মুখ থেকে নেমে গিয়েছে মাস্ক। উধাও হয়ে গিয়েছে সামাজিক দূরত্ব। পয়লা বৈশাখেও রাস্তায় দেখা গিয়েছে মাস্ক ছাড়াই বাঁধভাঙা ভিড়। এই ছবি অনেকের মনে আশঙ্কা তৈরি করেছিল। আর এর কয়েকদিন পর থেকেই দেশে আচমকা একলাফে বাড়ছে করোনা। একলাফে সংক্রমণ বৃদ্ধি কি চতুর্থ ঢেউয়ের আভাস দিচ্ছে? চিকিৎসকদের মতে, প্রত্যেকবারই করোনা থাবা বসিয়েছে অসতর্কতার ফাঁক গলে। এখনও বহু মানুষের মধ্যে ঠিক সেরকমই ঢিলেঢালা মনোভাব দেখা যাচ্ছে। এখনই সতর্ক না হলে, বিপদ আরও বাড়তে পারে। 

টিকাকরণে জোর

গত মাস থেকে ১২ বছরের বেশি বয়সীদের টিকাকরণ শুরু হয়েছে। এপ্রিল মাস থেকে শুরু হয়েছে বুস্টার ডোজ। কেন্দ্রীয় সরকারের কো-উইন পোর্টালের তথ্য অনুযায়ী, পর্যন্ত অবধি ২ কোটি ৪২ লক্ষ ২৪ হাজার ৬৫২ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে, সংক্রমণ বাড়লেই সব বন্ধ করার পথে না হেঁটে টিকাকরণে আরও বেশি করে জোর দেওয়া উচিত। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

BREAKING : পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
পুজোর আগে কলকাতায় জোরদার অ্যাকশন ED র ! সকাল-সকাল ৮ জায়গায় হানা
West Bengal News Live : ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
ক্যামাক স্ট্রিট অফিসের বিল বোর্ডকাণ্ডে আজ অভিষেককে তলব পুলিশের
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget