এক্সপ্লোর

Covid19 Test: করোনার উপসর্গ থাকলে করতেই হবে পরীক্ষা, গাইডলাইন জারি করল আইসিএমআর

ICMR Issued New Guidelines: করোনা টেস্টের (Covid19 Test) নতুন নির্দেশিকা জারি করেছে আইসিএমআর। যেখানে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত কোমর্বিডিটি (Co-Morbidity) থাকলে সংস্পর্শে এলেই করতে হবে টেস্ট।

নয়াদিল্লি: করোনার (Corona) উপসর্গ থাকলে করতেই হবে পরীক্ষা। জানিয়ে দিল আইসিএমআর (ICMR)। করোনা টেস্টের (Covid19 Test) নতুন নির্দেশিকা জারি করেছে আইসিএমআর। যেখানে উল্লেখ করা হয়েছে, অতিরিক্ত কোমর্বিডিটি (Co-Morbidity) থাকলে সংস্পর্শে এলেই করতে হবে টেস্ট। অতিরিক্ত কোমর্বিডিটি না থাকলে উপসর্গহীনদের টেস্টের প্রয়োজন নেই। 


আর কী বলা হয়েছে আইসিএমআর-এর গাইডলাইনে?

  • উপসর্গ থাকলে কোভিড টেস্ট করতে হবে।
  • কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ এলে সংশ্লিষ্টদের সংস্পর্শে আসা অতিরিক্ত কো-মর্বিডিটি যাঁদের রয়েছে তাঁদের অবশ্যই টেস্ট করাতে হবে।
  • যাঁদের অতিরিক্ত কো-মর্বিডিটি নেই, উপসর্গও নেই তাঁদের টেস্টের প্রয়োজন নেই।
  • কোভিড রোগীদের সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশনে থাকতে হবে।
  • উপসর্গ না থাকলে টেস্ট করার প্রয়োজন নেই।
  • আইসিএমআর গাইডলাইনে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, ‘এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে করাতে হবে না কোভিড টেস্ট।’
  • এমনকী কোভিড আক্রান্ত হাসপাতাল থেকে মুক্তির সময়ও টেস্ট করাতে হবে না।
  • করোনা পরীক্ষা করাতেই হবে উপসর্গযুক্ত ব্যক্তিদের ( যাদের কাশি, জ্বর, গলা ব্যথা, স্বাদ এবং/অথবা গন্ধ অনুভূতি চলে যাওয়া, শ্বাসকষ্ট এবং/অথবা শ্বাসকষ্টের অন্যান্য উপসর্গ থাকা) কোভিড-১৯ পরীক্ষা করাতে হবে
  • করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন, এমন ৬০ বছরেরও বেশি বয়সী এবং কোমর্বিডিটি আছে,  যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘস্থায়ী ফুসফুস বা কিডনি রোগ, ম্যালিগন্যান্সি এবং স্থূলতায় ভোগেন, এমন মানুষরা অবশ্যই পরীক্ষা করিয়ে নেবেন।
  • আন্তর্জাতিক ভ্রমণকারী ব্যক্তিদের পরীক্ষা করা প্রয়োজন। এছাড়াও ভারতের এয়ারপোর্টে বিদেশ থেকে এসে করোনা পরীক্ষা করা বাধ্যতামূলক।
  • উপসর্গ নেই, এমন রোগীদের অস্ত্রোপচার বা অন্য কারণে, গর্ভবতী মহিলা যিনি  হাসপাতালে ভর্তি আছেন প্রসবের জন্য, তাদের পরীক্ষা করার দরকার নেই যদি না লক্ষণ থাকে। 

এদিকে করোনা (Coronavirus) পরিস্থিতি নিয়ে ক্রমশই চিন্তা বৃদ্ধি করছে পশ্চিমবঙ্গ (West Bengal)।  বাংলার করোনা পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক (Ministry Of Health) আজ জানিয়েছে, ‘পজিটিভিটি রেটে দেশের মধ্যে শীর্ষে বাংলা’। গতকাল রাজ্যে দৈনিক সংক্রমণ ছিল ২১ হাজারের বেশি, ১৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬৫৬৫, ৬জনের মৃত্যু। চিকিৎসকদের মত, কলকাতাকে ভরকেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। ৩২ শতাংশ পজিটিভিটি রেট নিয়ে দেশে এখন শীর্ষে বাংলা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এমনটাই চলতে থাকলে সামাল দেওয়া অসম্ভব হয়ে উঠবে।  

আরও পড়ুন: Coronavirus: 'এমন দিন আসছে নেগেটিভরা বাড়িতে থাকবেন, পজিটিভরা মাস্ক পরে ঘুরবেন', আশঙ্কা চিকিৎসকের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
Census 2027: সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
সেনসাসের কাজে নিযুক্ত শিক্ষক-শিক্ষিকাদের ‘অন ডিউটি’ ধরা হবে, আগের নির্দেশ প্রত্যাহার করল রাজ্য
PM Modi On Kolkata Fire: নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা জানিয়ে X পোস্ট প্রধানমন্ত্রীর, কী লিখলেন?
Kolkata Fire History: আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা
আমরি থেকে স্টিফেন কোর্ট, বার বার ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী হয়েছে কলকাতা

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget