এক্সপ্লোর

Cow Smuggling Case: সিবিআইয়ের পরে এবার ইডির নজরে অনুব্রত-কন্যা সুকন্যা, দিল্লিতে তলব

ED Investigation: একইসঙ্গে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও তলব করা হয়েছে।

প্রকাশ সিনহা, বিজেন্দ্র সিংহ, সন্দীপ সরকার, কলকাতা: সিবিআইয়ের পরে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গরুপাচার মামলায় এবার ইডির নজরে অনুব্রতর সম্পত্তি। সিবিআইয়ের পরে এবার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলকে তলব করল ইডি।    

দিল্লিতে তলব:
২ নভেম্বর দিল্লিতে ইডি-র সদর দফতরে সুকন্যা মণ্ডলকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওইদিনই অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারিকেও তলব করা হয়েছে। যাবতীয় নথি নিয়ে মণীশ কোঠারিকে তলব ইডির।

বর্তমানে দিল্লিতে ইডির হেফাজতে আছেন অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন। শুক্রবারই তাঁকে আরও ৮ দিনের জন্য হেফাজতে পেয়েছে ইডি। এরই মধ্যে দিল্লিতে তলব করা হল সুকন্যা মণ্ডলকে। অনুব্রত মণ্ডলের কন্যার কোটি কোটি টাকার সম্পত্তি কোথা থেকে এল, সেই বিষয়টি খতিয়ে দেখতে চান ইডির তদন্তকারী। সূত্রের দাবি এর আগে, সিবিআই-এর জিজ্ঞাসাবাদে সুকন্যা বলেছিলেন, 'যা জানার তা জানেন হিসাবরক্ষক মণীশ কোঠারি।'

হেফাজতে সায়গল:
শুক্রবার, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসনকে আদালতে পেশ করে ইডির আইনজীবী বলেন, 'তদন্তে নতুন তথ্য হাতে এসেছে। সায়গল হোসেনের মা-স্ত্রী ও শ্যালককে তলব করা হয়েছে। তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাই। তাঁরা আসেননি। ফের তাঁদের তলব করা হয়েছে।' ইডির আইনজীবী আরও বলেন, 'বিদ্যুৎবরণ গায়েন ও মণীশ কোঠারি-সহ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ৮ জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেছে, আমরা তা খুঁজে বের করতে চাই।' পাল্টা, অনুব্রতর দেহরক্ষীর আইনজীবী বলেন, সায়গলকে চাপ দিয়ে কিছু নাম বলানোর চেষ্টা করছে ইডি। যাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের কথা বলা হচ্ছে, তাঁদের তো কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে পারে। এখানে এনে জিজ্ঞাসাবাদ করার কী আছে?' এরপর ইডির আইনজীবী বলেন, 'কোনও থার্ড ডিগ্রি অত্যাচার করা হচ্ছে না। প্রতিদিনের মেডিক্যাল রিপোর্ট আদালতে পেশ করা হয়েছে।' দু'পক্ষের বক্তব্য শোনার পর, সায়গল হোসেনের ৮ দিনের ED হেফাজতের নির্দেশ দেয় আদালত।

আগে যা হয়েছে:
গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গলকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে আগেই আবেদন জানিয়েছিল ইডি। তাতে সায় দেয় দিল্লি হাইকোর্ট। কিন্তু দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান সায়গল। যদিও সেখানেও ধাক্কা খেতে হয় তাঁকে।  ফলে সায়গলকে দিল্লি নিয়ে যাওয়ার ক্ষেত্রে ইডি-র অসুবিধা হয়নি। 

আরও পড়ুন:  'রাজ্যকে ঋণ দেবেন না, ঋণ দিলে অপব্যবহার হবে', কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে আবেদন শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS Hospital Nurse Death: NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
NRS-এর নার্সের মৃত্যু, শৌচাগার থেকে দেহ উদ্ধার, দরজা ভেঙে উদ্ধার
BJP News: নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
নেতাজীকে নিয়ে কুরুচির মন্তব্য অনন্ত মহারাজের, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বললেন, ‘শমীক ভট্টাচার্যও তো…’
West Bengal News Live : NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
NRS হাসপাতালে নার্সের রহস্যমৃত্যু, হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Suvendu Adhikari: নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট
নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, গ্রেফতার ১, সরানো হল ১০৮টি পোস্ট

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Embed widget