এক্সপ্লোর

TMC: ‘বাংলায় তৃণমূল ছাড়া কোনও বিকল্প নেই’, ঘাসফুল শিবিরে যোগ সিপিআই কাউন্সিলরের

CPI Councilor Joins TMC: এদিন তৃণমূল মুখপাত্র বলেন, ‘যাঁরা দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়েছেন। তাঁদের জন্য দল আগেই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাংলায় তৃণমূল ছাড়া কোনও বিকল্প নেই।'

কলকাতা: আজ তৃণমূলে (TMC) খড়গপুরের (Kharagpur) ৪ নম্বর ওয়ার্ডের সিপিআই (CPI) কাউন্সিলর যোগ দিলেন। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) উপস্থিতিতে এদিন ঘাসফুল শিবিরে যোগ দিলেন সিপিআই কাউন্সিলর নার্গিস পারভিন। সিপিআই কাউন্সিলরের এই দলবদল নিয়ে কুণাল ঘোষ সাফ জানিয়েছেন যে বাংলায় তৃণমূল ছাড়া আর কোনও বিকল্প নেই।

এদিন তৃণমূল মুখপাত্র বলেন, ‘যাঁরা দলের টিকিট না পেয়ে নির্দল হিসেবে লড়েছেন। তাঁদের জন্য দল আগেই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাংলায় তৃণমূল ছাড়া কোনও বিকল্প নেই। বাংলায় নির্বিঘ্নে ভোট হয়েছে, খড়গপুর তার প্রমাণ। নার্গিস পারভিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। ৫ হাজারের বেশি ভোটে জিতেছেন নার্গিস। ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনে কাউকে ছাড়া হবে না। মাস্টারমাইন্ড কে ? তৃণমূল কংগ্রেসকে কে অস্বস্তিতে ফেলতে চাইছে ? নেপথ্যে রয়েছে বিরোধীরা।' 

পাশাপাশি ঝালদার ঘটনা নিয়ে কংগ্রেসের সিবিআই তদন্তের দাবির বিরুদ্ধে সুর চড়িয়ে অধীর বলেন, " অধীর চৌধুরী সিবিআই চাইছেন, সনিয়া টেবিল চাপড়ে সমর্থন করছেন। যখন চিদম্বরমের বাড়ি সিবিআই যাবে, তখন সনিয়া টেবিল চাপড়াবেন তো ? যখন গাঁধী পরিবার, চিদম্বরম, কংগ্রেস নেতাদের বাড়িতে সিবিআই যায়। তখন খুব আনন্দ হয়। অধীরকে সংসদে বলার সুযোগ করে দিয়েছে বিজেপি। রাতারাতি সময় দিয়ে অধীরকে বলার সুযোগ করে দিয়েছে বিজেপি’। 

আরও পড়ুন, যুদ্ধের মর্মান্তিক জের, ইউক্রেনে প্রতি মিনিটে গৃহহারা একজন করে শিশু

এদিকে, রাজ্যে দুই কাউন্সিলরের খুনের পর পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য। সোমবারও নবান্নে এই নিয়ে বৈঠক হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে এডিজি আইনশৃঙ্খলা, ডিআইজি-সিআইডির কথা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এবার রাজ্যের পরিস্থিতি থেকে অত্যন্ত উদ্বেগজনক, এবার তা মানলেন মুখ্যসচিব, এমনটাই খবর সূত্রের। 

সোমবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিভিন্ন জায়গায় গণ্ডগোল করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা। অশান্তির ঘটনায় রং না দেখে পদক্ষেপ নিতে হবে’। এরপর প্রশাসনিক বৈঠকের পরে ফুরফুরা শরিফের পিরজাদার সঙ্গে বৈঠকও হয়। সেখানে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শেষ দেখে ছাড়ব, কেউ ছাড়া পাবে না, সবাই শাস্তি পাবে। এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি কাসেম সিদ্দিকির। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Agnimitra Paul: 'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
'সিঙ্গেল বেড দেব, সেবাশ্রয়ের ওষুধও দেব না, এত তাড়া কেন?' অভিষেকের বিদেশ যাওয়ার আর্জি নিয়ে কটাক্ষ অগ্নিমিত্রার
News Live Update : হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং, জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী
TMC News: আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা
আরও একা হয়ে যাচ্ছেন মমতা? ‘কালীঘাট তৃণমূল’ থেকে দূরত্ব বাড়াচ্ছেন আরও একজন? কাকলির মন্তব্যে বাড়ল জল্পনা

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget