এক্সপ্লোর

Md Selim: বাংলায় 'I.N.D.I.A' নয়! ফের সাফ জানালেন সেলিম

West Bengal:কদিন আগেই সীতারাম ইয়েচুরি বাংলায় ইন্ডিয়া জোট প্রসঙ্গে মুখ খুলেছিলেন।

কলকাতা: বাংলায় যে ইন্ডিয়া জোট সম্ভব নয়, তা ফের সাফ জানালেন সিপিএমের  (CPIM) রাজ্য সম্পাদক। লোকসভা ভোটের যুদ্ধে সিপিএমের অস্ত্র হবে রাজ্যে দুর্নীতি, নারী নির্যাতন ইস্যু, তা স্পষ্ট করেছেন মহম্মদ সেলিম। নভেম্বর বিপ্লবের বর্ষপূর্তির দিন শুরু হবে সিপিএমের ২ মাস ব্যাপী কর্মসূচি।

কদিন আগেই সীতারাম ইয়েচুরি বাংলায় ইন্ডিয়া (I.N.D.I.A) জোট প্রসঙ্গে মুখ খুলেছিলেন। এরপর বক্তব্য রাখলেন মহম্মদ সেলিম। বিজেপি-বিরোধী জোটের জন্য় জাতীয় স্তরে তৃণমূলের সঙ্গে একমঞ্চে আসতে হলেও বাংলায় এই সমীকরণ যে সম্ভব নয়, তা আরও একবার স্পষ্ট করে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তার আগে বিরোধী জোট ইন্ডিয়ার বৈঠকে এক মঞ্চে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও সীতারাম ইয়েচুরিকে। তারপরেই বিষয়টি নিয়ে প্রবল অস্বস্তি পড়েছিল বাংলার সিপিএম। পরে এই রাজ্যে এসে বাংলায় ইন্ডিয়া জোট নিয়ে দলের অবস্থান স্পষ্ট করেন সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি বলেছিলেন, 'পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কোনও প্রশ্নই ওঠে না।' সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা ভোট। সেই নির্বাচন শুরুর ঠিক আগে, ইন্ডিয়া জোটে সিপিএম-তৃণমূল সমঝোতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মহম্মদ সেলিম। যা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। কটাক্ষ করেছে তৃণমূলও। 

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হাওড়ায় বর্ধিত রাজ্য কমিটির বৈঠক হয় সিপিএমের। সেখান থেকেই লোকসভা ভোটের (Parliament Election) প্রস্তুতি শুরু করে দিল সিপিএম নেতৃত্ব। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, নভেম্বর বিপ্লবের বর্ষপূর্তির দিন অর্থাৎ ৭ নভেম্বর থেকে রাস্তায় নামবেন দলের কর্মীরা। রাজ্যজুড়ে ২ মাস ধরে চলবে কর্মসূচি। রাজ্যে নারী নির্যাতন, চাল চুরি, লুঠের অভিযোগ যা যা উঠেছে তা নিয়ে প্রচার চালাবেন তাঁরা। মহম্মদ সেলিম বলেন, 'এটা বিউগল বাজালাম। নারী নির্যাতন, চাল চুরি, লুটের বিরুদ্ধে লড়ব। নির্বাচন যত এগোবে বিজেপি রামমন্দির নিয়ে লাফাবে। মমতা জগন্নাথ মন্দির নিয়ে এগোবে।'                                                           

গত বিধানসভা ভোটে সিপিএম-সহ বামেদের খালি হাতে ফিরতে হয়েছে। পঞ্চায়েত লড়াই দিলেও বিশাল কিছু ভাল ফল করেনি সিপিএম। লোকসভায় কী ভোটের খরা কাটবে? উত্তর মিলবে সময় হলেই। 

আরও পড়ুন: নদী পেরিয়ে ডাকাতরা আসত পুজো দিতে! এখনও মশাল জ্বালিয়ে হয় পুজো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
শ্রাবণ সোমবারে মন্দিরে বড় দুর্ঘটনা ! বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর মৃত্যু, ভয়াবহ পরিণাম
Tarapith Fire News Live : তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, বাড়ছে মৃতের সংখ্যা, ভয়াবহ পরিণতি
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget