এক্সপ্লোর

Subiresh Bhattacharya : উপাচার্য পদে সুবীরেশ ভট্টাচার্যের ইস্তফা দাবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ সিপিএমের

CPIM demands Subiresh Bhattacharya's Resignation : পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় সিপিএম কর্মীদের। ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ

শিলিগুড়ি : নিয়োগ দুর্নীতি মামলায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য ও SSC-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে (Subiresh Bhattacharya) গ্রেফতার করেছে সিবিআই। গ্রেফতারির পরেও তিনি উপাচার্য পদ থেকে ইস্তফা দেননি। এই পরিস্থিতিতে আজ উপাচার্যের পদত্যাগের দাবিতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখায় সিপিএম। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও হয় সিপিএম কর্মীদের। ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ।

যুবমোর্চার পর এবার সিপিএম-

নিয়োগ দুর্নীতিকাণ্ডে CBI গ্রেফতার করেছে সুবীরেশ ভট্টাচার্যকে। যিনি একদিকে SSC’র প্রাক্তন চেয়ারম্যান (SSC Former Chairman), অন্যদিকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এমনকী নির্মীয়মাণ হিলস ইউনিভার্সিটির উপাচার্য পদেও তাঁর নাম ঘোষণা করে রেখেছে রাজ্য সরকার। গ্রেফতার হওয়ার পর এখনও উপাচার্য পদে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এই পরিস্থিতিতে তাঁর পদত্যাগের দাবিতে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছিল বিজেপির যুব মোর্চা। এর পর আজ একই দাবিতে বিক্ষোভ দেখায় সিপিএম।

তৃণমূলের জমানায় সবথেকে বেশিদিন SSC’র চেয়ারম্যান ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। ২০১৪ থেকে ২০১৮ অবধি। যে সময়ে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। তার আগে পরে, আরও একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। একসময়ে তিনি শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ ছিলেন। তৃণমূল জমানায় অধ্যক্ষ ও উপাচার্যের সংগঠনের শীর্ষপদও সামলেছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে এক ব্যক্তিকে এত দায়িত্ব দেওয়া নিয়েই সম্প্রতি প্রশ্ন তোলেন সৌগত রায় ! তবে তা করতে গিয়ে তিনি দায় ঠেলেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী, দুর্নীতির মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই।

তিনি বলেন, একই লোক, তার কী মহৎ গুণ ? একইসঙ্গে উপাচার্য, এসএসসি-র চেয়ারম্যান আবার শ্যামাপ্রসাদ কলেজের অধ্যক্ষ পদও ছাড়েনি। এত ভরসা করার কী ছিল? কেন ওকেই ঠেলে সব পদ দেওয়া হল ? পার্টির প্রতি কোনও আনুগত্য ছিল বলে মনে হয় না ! ব্যক্তির প্রতি অনুগত্য ছিল। কে সে ? পার্থ চট্টোপাধ্যায় ? আর কে!

সুবীরেশের গ্রেফতারির পর সুর চড়িয়েছে বিরোধীরাও। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "পার্থ চট্টোপাধ্যায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে জাল ডিলিট পেয়েছেন। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগও দূরভিসন্ধিমূলক। উত্তরবঙ্গের উপাচার্যের নিয়োগও দূরভিসন্ধিমূলক। বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার পীঠস্থান। মাস্টারমশাইয়রা যদি চুরি-জোচ্চুরিতে সামিল হয়ে যান, তাহলে নীতিশিক্ষা কে দেবেন ? উত্তরবঙ্গের মানুষকে বলব, দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গ আলাদা নয়। একযোগে দুর্নীতির বিরুদ্ধে লড়তে হবে।"

আরও পড়ুন ; সুবীরেশ ভট্টাচার্যর পদত্যাগ দাবি, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ যুব মোর্চার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: ‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
‘কৃতজ্ঞতা আনুগত্যের চুক্তি নয়’, শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বললেন তসলিমা নাসরিন
West Bengal News LIVE Updates: 'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
'আমি সব মৌলবাদের বিরোধী, অন্যায় দেখলে নাম বলেই সমালোচনা করি', মন্তব্য তসলিমার
Samik Bhattacharya : 'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
'ডিম কিন্তু ঘুরে অন্যদিকেও পড়তে পারে', দলের একাংশকে সতর্কবার্তা শমীকের; কী প্রসঙ্গে বললেন ?
Tulu Mondal Property : ২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর
২১ টি প্রপার্টি, ৩০০ বিঘার জমি ! কোন আমলে টুলুর উত্থান ? মোট কত সম্পত্তি ? ভয়ঙ্কর তথ্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari: 'প্রথম থেকেই আন্ডা আন্ডা আন্ডা করে মিছিল বের করে ফেললেন', কটাক্ষ মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: আজ থেকে কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের দায়িত্বে ইসকন. পড়ুয়াদের সঙ্গে মধ্যাহ্নভোজন সারলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Census:
Bardhaman News: বর্ধমানে জালে জঙ্গি, ঝাড়খণ্ডে গ্রেফতার হামিমের বান্ধবী | ABP Ananda
Shikkha Samman 2026: ব্ল্যাকবোর্ড-স্মার্ট ক্লাস-AI, শিক্ষার পদ্ধতিতে বদল যেভাবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget