এক্সপ্লোর

West Bengal Assembly Elections 2026: হচ্ছে না বাম-কংগ্রেস জোট, পশ্চিমবঙ্গে একাই লড়বে হাত শিবির, রাহুলের উপস্থিতিতেই হল সিদ্ধান্ত

CPM-Congress No Alliance: SIR-এর কাজ শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।

কলকাতা: আসন্ন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আর বাম-কংগ্রেসের জোট হচ্ছে না। সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম আগেই সম্ভাবনা খারিজ করে দিয়েছিলেন। প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর এবার সিদ্ধান্ত জানিয়ে দিল কংগ্রেস হাইকম্যান্ডও। ২৯৪টি আসনে এবার কংগ্রেস একাকীই লড়াই করবে বলে জানানো হয়েছে। (CPM-Congress No Alliance)

SIR-এর কাজ শেষ হলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। সেই নিয়ে চূড়ান্ত তৎপরতা রাজনৈতিক দলগুলির অন্দরে। কিন্তু এবার সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধে লড়বে কি না, সেই নিয়ে গোড়া থেকেই সন্দেহ দানা বাঁধছিল। দুই পক্ষের মধ্যে বনিবনা হচ্ছে না, আসনের প্রশ্নেও ঐক্যমত্য গড়ে উঠছে না বলে শোনা যাচ্ছেল। (West Bengal Assembly Elections 2026)

সেই আবেহই কংগ্রেস হাইকম্যান্ড জোট না গড়ার কথা জানিয়ে দিল। বিধান ভবনে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর কংগ্রেস হাইকম্যান্ডের তরফে বলা হয়, "তৃণমূলের সঙ্গে জোট নিয়েও গুঞ্জন শোনা যাচ্ছিল। সিপিএম এবং অন্য দলের সঙ্গে সমীকরণ নিয়েও উঠে আসছিল দাবিদাওয়া। কংগ্রেস নেতৃত্ব সব পক্ষের কথা শুনেছেন। শেষ পর্যন্ত বোঝা গিয়েছে যে, পশ্চিমবঙ্গে এবার সাধারাণ মানুষ তো বটেই, দলের কর্মীরাও চান কংগ্রেস একা লড়াই করুক। তাই সামগ্রিক ভাবে সিদ্ধান্ত হয়েছে যে, এবার পশ্চিমবঙ্গে আমরা ২৯৪টি আসনে একাকীই লড়াইউ করব। বাম বা অন্যদের সঙ্গে জোট করাতে, আমাদের দলের কর্মীদের মনোবল কোনও না কোনও ভাবে ভেঙে যাচ্ছিল।" ওই বৈঠকে রাহুল গাঁধীও উপস্থিত ছিলেন বলে জানা যাচ্ছে।

প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীররঞ্জন চৌধুরী বলেন, "২০১৬ সালে আমরা বিরোধী দলের তকমা পেয়েছিলাম। তার পর টানাপোড়েনের পর আজ এতদিন রাজনীতি চলছে। নিজেদের সমীক্ষা অনুসারে একা লড়াটা ঠিক মনে হয়েছে প্রদেশ কংগ্রেসের। তাই একজন কংগ্রেস কর্মী হিসেবে আমার নেতৃত্বের নির্দেশ পালন করে থাকি। আমি তাঁদের সিদ্ধান্তে বলেছি, একা লড়া যাবে মনে হলে, আমিও একাই লড়বে।"

২০২৬ সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জোর টক্কর হতে চলেছে বলে এখন থেকেই প্রমাদ গুনছেন সকলে। কারণ SIR-এর পর এটিই প্রথম নির্বাচন হবে। তৃণমূল এবং বিজেপি একার মতো লড়াই করলেও, অন্য দলগুলি কী অবস্থান নেয়, সেদিকে তাকিয়ে ছিলেন সকলেই। তৃণমূল এবং কংগ্রেসের মধ্যেও জোট হতে পারে বলে শোনা যায় সম্প্রতি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে আসন ছাড়তে রাজি হননি বলে খবর আসে। 

তবে বাম এবং কংগ্রেসের মধ্যে যে সব কিছু ঠিক নেই, গত কয়েক মাস ধরেই সেই ইঙ্গিত মিলছিল।  মহম্মদ সেলিম খোদ সেকথা জানান গত সপ্তাহে। জানান, কংগ্রেসের অবস্থান জানতে এক বছর অপেক্ষা করেছিলেন তাঁরা। আশা ছিল, ৩১ জানুয়ারির মধ্যে উত্তর মিলবে। কিন্তু তেমন কোনও সাড়া মেলেনি। তাই নিজেদের মধ্যে আলোচনা শুরু করে দিয়েছেন তাঁরা। কংগ্রেসের সঙ্গে জোটের দিকে এগোবেন না। তবে বামফ্রন্টের অন্দরেও জোটের প্রশ্নে বিরোধ বেঁধেছে বলে জানা গিয়েছে। বামফ্রন্টের বৈঠকে ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে বৈঠক ছেড়ে বেরিয়ে যান নরেন। এমনকি হুমায়ুন কবীরের সঙ্গে সেলিমের সাক্ষাতেও আপত্তি ওঠে।আসন ভাগাভাগির প্রস্তাব ১৮ ফেব্রুয়ারির মধ্যে জমা দেবেন শরিকরা, এমনই সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। তার পরের দু'দিন সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে চূড়ান্ত আলোচনা হবে বলে ঠিক হয়েছে। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন
South City Puja | এবার শপিং মলে দুর্গাপুজো। প্রথমবারের জন্য সাউথ সিটি মলে পুজোর আয়োজন
Saltlake EC Block | সল্টলেক ইসি ব্লক, মণ্ডপে মহাভারত মহাকাব্যের এক বিশাল ক্যানভাসের রূপ পেয়েছে
Salt Lake AK Block | এবারও অভিনব থিম ভাবনা সল্টলেক একে ব্লকের পুজোয় | ABP ANANDA LIVE
Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget