এক্সপ্লোর

Md. Salim : 'মুখ্যমন্ত্রী চাইলে সওকত-আরাবুলদের কমিশনার করতে পারেন', ভাঙড় নিয়ে নির্দেশিকায় কটাক্ষ সেলিমের

Left Rally : পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ-সহ একাধিক ইস্যুতে আজ গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিলের আয়োজন করেন বামেরা

কলকাতা : পঞ্চায়েত ভোট ঘিরে একের পর এক সন্ত্রাসের ছবি দেখা গেছে গোটা রাজ্যজুড়ে। আর সবথেকে যে জায়গাটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থেকেছে, তা হল ভাঙড়। এবার সেই ভাঙড়েরই আইন-শৃঙ্খলার পরিস্থিতি ঠিক করতে উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাঙড় নিয়ে নতুন ডিভিশন করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন তিনি। যা নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধতে ছাড়লেন না সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তিনি কটাক্ষ করে বললেন, 'মুখ্যমন্ত্রী চাইলে, সওকত মোল্লা-আরাবুল ইসলামকে পুলিশের কমিশনার করতে পারেন।'

এপ্রসঙ্গে সেলিম বলেন, 'মুখ্যমন্ত্রী চাইলে, সওকত মোল্লা-আরাবুল ইসলামকে পুলিশের কমিশনার করতে পারেন, একই ব্যাপার। কলকাতা পুলিশের আওতায় আনুক বা বেঙ্গল পুলিশের আওতায়, মমতা বন্দ্যোপাধ্যায় চান, তাঁর লুঠের সাম্রাজ্যকে পুলিশকে দিয়ে পাহারা দেওয়াতে। আর লুঠেরাদের, বন্দুকবাজদের, গুন্ডাদের পুষতে। সেটা রাজ্য পুলিশের নামে করবেন, না কলকাতা পুলিশের নামে করবেন, তা নিয়ে কারও কোনও মাথাব্যথা নেই। এই কারণে যে, আদতে গোটা রাজ্যের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে।'

পঞ্চায়েত ভোটে বেলাগাম সন্ত্রাসের অভিযোগ-সহ একাধিক ইস্যুতে আজ গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিলের আয়োজন করেন বামেরা। মহম্মদ সেলিমের নেতৃত্বে পথে নামেন তাঁরা।

সেলিম জানান, 'পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে খুনোখুনি, হত্যালীলা, লুঠ, কারচুপি এবং ডাকাতি...প্রতিদিন সেটা বেরিয়ে আসছে। তার বিরুদ্ধে এই মিছিল। গ্রামাঞ্চলের মানুষ রক্তাক্ত। তাদের গণতান্ত্রিক অধিকার ফেরত পাওয়ানোর জন্য শহর থেকে তাঁদের পাশে দাঁড়ানো। দ্বিতীয়ত, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে। কোনওদিন ভাবা গেছিল, টোম্যাটো এরকম দামী হয়ে যাবে ! কেন্দ্র ও রাজ্য সরকারের অপদার্থতার জন্য ওষুধ-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার প্রতিবাদে আজকের মিছিল। তৃতীয়ত, কলকাতা থেকে শুরু করে গোটা রাজ্য তথা দেশজুড়ে গণপরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। গরিব, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষ যে যাতায়াত করবেন, সেই সরকারি ব্যবস্থা তুলে দিয়েছে। আর বেসরকারি ব্যবস্থায় কোনও নিয়ন্ত্রণ নেই। জ্বালানির দাম বেড়েছে, অন্যদিকে পরিবহন ব্যবস্থা ভেঙে পড়েছে। এছাড়া বিদ্যুৎ বিল, যেভাবে স্মার্ট মিটারের নাম করে শোষণ করা হচ্ছে, তাতে কেন্দ্র ও রাজ্য সরকার দায়ী।'

আরও পড়ুন ; ভোটে বেলাগাম সন্ত্রাস, ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় নেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget