এক্সপ্লোর

Tanmay Bhattacharya: ফেরানো হল পার্টি সদস্যপদ, তন্ময় ভট্টাচার্যের সাসপেনশনের মেয়াদ শেষ

Tanmay Bhattacharya News: মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল সিপিএম। ৬ মাসের জন্য সাসপেন্ড করা তাঁকে।

কলকাতা: শেষ হল তন্ময় ভট্টাচার্যের (Tanmay Bhattacharya) সাসপেনশনের মেয়াদ। মহিলা সাংবাদিককের শ্লীলতাহানির অভিযোগ ওঠে তন্ময়ের বিরুদ্ধে। ৬ মাসের জন্য সাসপেন্ড করা হয় প্রাক্তন সিপিএম বিধায়ককে। শেষ হল সেই মেয়াদ। 

মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগে তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছিল সিপিএম। ৬ মাসের জন্য সাসপেন্ড করা তাঁকে। সেই সাসপেনশনের মেয়াদ শেষ হল। আলিমুদ্দিন সূত্রে খবর, ফিরিয়ে দেওয়া হল তন্ময়ের পার্টি সদস্যপদ। সাসপেনশন প্রত্যাহারের কথা জানানো হয়েছে তন্ময়কে। দলীয় নেতৃত্ব সূত্রে খবর, আচরণবিধির ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে তন্ময় ভট্টাচার্যকে। 

ঠিক কী অভিযোগ উঠেছিল? 

গত বছর ২৭ অক্টোবর সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তোলেন এক মহিলা সাংবাদিক। তিনি অভিযোগ করেন, ওইদিন তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে যান। তখনই তাঁর শ্লীলতাহানি করেন ওই সিপিএম নেতা। বর্ষীয়ান সিপিএম নেতার বিরুদ্ধে এই অভিযোগ তুলে ফেসবুক লাইভও করেন তিনি। অভিযোগকারী সাংবাদিক বলেন, "ইন্টারভিউ দিতে গিয়ে গায়ে হাত দেওয়ার প্রবণতা রয়েছে। এর আগেও অনেকবার হয়েছে। ইন্টারভিউ দিতে গিয়ে হাতে হাত দিয়েছেন। ওঁর আচরণ ভাল লাগেনি। কিন্তু আজ যা ঘটল, আমার ক্যামেরা পার্সন ঠিক করে দেয়, কে কোথায় বসবে। ফ্রেমটা কী হবে। প্রত্যেকবার এরকম করেন কোথায় বসব? এখানে বসব? সরে সরে আসেন। তারপরও ইন্টারভিউ নিই। নেওয়ার আগে উনি যখন আমার কোলে বসে পড়েন। তখন বলি এগুলো করবেন না, আমি পছন্দ করি না। আপনি ইয়ার্কি করেন, ঠিক আছে। কিন্তু এগুলো করবেন না। রীতিমতো কোলে বসে পড়েন।''

এরপরই নড়েচড়ে বসে সিপিএম। একবার নয়, দুবার সাসপেন্ড করা হয় তাঁকে। এই অভিযোগ ওঠার পর, প্রেস বিবৃতি দিয়ে সিপিএম জানায়, তন্ময় ভট্টাচার্য সম্পর্কে মহিলা সাংবাদিকের অভিযোগ, জনমানসে পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। অভিযোগের গুরুত্ব বিচার করে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করা হয়। এরপর সিপিএম নেতাকে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে বরানগর থানাও। ঘটনার প্রায় দেড়মাস পর গত বছর ডিসেম্বর মাসে সাসপেনশেন তুলে নেয় আলিমুদ্দিন। কিন্তু শেষরক্ষা হয়নি, শাস্তির মুখে পড়তেই হয়। ডিসেম্বর মাসে ফের তাঁকে সাসপেন্ড করে দল। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পর ফের তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। অবশেষে শেষ হল সেই সাসপেনশনের মেয়াদ। 

সেরা শিরোনাম

Bageshwar Baba: জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
জমি জবরদখল, হুমকি দেওয়া, রাস্তা দখল, এমনকী গুলি চালানো - বাগেশ্বর বাবার বিরুদ্ধে অগুনতি অভিযোগ
Bageshwar Baba: দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাঙালিকে 'ফতোয়া' দেওয়া বাগেশ্বর বাবার নামে অতীতেও ভূরি ভূরি অভিযোগ
GKSS Poll: বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
বাগেশ্বর বাবার নিদান মেনে পুজোর চারদিন নিরামিষ খাবেন? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট
দেবাশিস কুমার ঘনিষ্ঠ অশোক দাস গ্রেফতার, FIR-এ দেবাশিস কুমারেরও নাম, লাইভ আপডেট

ভিডিও

By Election 2026: ৬ অক্টোবর Nandigram ও Rejinagar বিধানসভার উপ নির্বাচন, ৯ অক্টোবর ফল ঘোষণা
West Bengal News | সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! ABP Ananda LIVE
Delhi News | ৭ পড়ুয়ার মৃত্যু, দিল্লিতে PG বিল্ডিংয়ের মালিক গ্রেফতার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
Nadimul Haque | নাদিমুলের অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতির টাকার লেনদেন? খতিয়ে দেখছে ED | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget