এক্সপ্লোর

CPM Attacked: বানতলায় সিপিএমের মিছিলে হামলায় জখম ৭, অভিযোগের তির তৃণমূলের দিকে

Rally Of Left: ভাঙড়ের বানতলায় সিপিএমের মিছিলে হামলা। অভিযোগের তির তৃণমূলের দিকে। ঘটনায় জখম অন্তত ৭ সিপিএম কর্মী। হইচই বানতলায়। আজ জাঠার সমর্থনে মিছিলের আগেই জমায়েত করেছিলেন সিপিএম সমর্থকরা।

রঞ্জিৎ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ের (bhangor) বানতলায় (bantala) সিপিএমের (cpm) মিছিলে (rally) হামলা (attack)। অভিযোগের তির তৃণমূলের (TMC) দিকে। ঘটনায় জখম (injury) অন্তত ৭  সিপিএম কর্মী। হইচই বানতলায়। 

কী ঘটেছিল?
আজ জাঠার সমর্থনে মিছিলের আগেই জমায়েত করেছিলেন সিপিএম সমর্থকরা। অভিযোগ, জমায়েত হতেই হামলা চলে। প্রাথমিক ভাবে যা শোনা যাচ্ছে তাতে ৭-৮ জনকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। মার খেয়ে সিপিএম সমর্থকদের অনেকে পালিয়েও যান। জখমদের প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। ফের মিছিলও শুরু হয়েছে। তবে ঘটনার পর এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। বিষয়টি নিয়ে তৃণমূলের একাধিক নেতাকে প্রশ্ন করা হলেও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কিন্তু তা হলে এই হামলার নেপথ্য়ে কারা? কেনই বা সিপিএমের জমায়েতে আক্রমণ চলল? আপাতত স্পষ্ট উত্তর নেই। শুধু অভিযোগ রয়েছে সিপিএমের।

আগেও হামলার অভিযোগ...
এর আগেও শাসকদলের বিরুদ্ধে একাধিক হামলার অভিযোগ তুলেছে বামেরা। গত অক্টোবরেই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় অভিযোগ করেছিলেন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএমের বইয়ের স্টল ভেঙে দিয়েছে। মারধরও করেছে কমরেডদের। সেই ঘটনার প্রতিবাদে রাসবিহারীর শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রচারের জন্য একটি অটোও মজুত রাখা হয়। ঠিক সেই সময়েই ফের তৃণমূলের একাধিক দুষ্কৃতী তাঁদের দিকে ছুটে আসে এবং হামলা চালায় বলে অভিযোগ করেন কমলেশ্বর। এখানেই শেষ নয়, পরিচালক আরও জানান, 'বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের ওপর হামলার চেষ্টা' করা হয়। পুরো ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধেই অভিযোগ তোলেন তিনি। তাঁর কথায়, 'ওই অঞ্চলে জমায়েত করা যাবে না, এই অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে।' আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্যেকে যারা হামলার থেকে বাঁচাতে গিয়েছিলেন, গ্রেফতার করা হয় তাঁদেরকেও, বলে জানান তিনি।  পরিচালকের দাবি, 'যে কোনও গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এবং কন্ঠরোধ করার চেষ্টা এটা। গ্রেফতারির কোনও কারণ স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। কেবল বলা হয়েছে, মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছেন, তাই জমায়েত করা যাবে না।' যদিও কুণাল ঘোষ পরে টুইটারে লেখেন, 'বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। তৃণমূল কংগ্রেসেরও স্টল আছে।... সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। পুজো মানে না, তা পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে কোনও ইস্যু হয়নি। নাটক করল ওরা।'    

আরও পড়ুন:মেলা-খেলায় টাকা ব্যয়, সরকারি কর্মীদের বকেয়া ডিএ নয় কেন? রাজ্যকে কটাক্ষ বিরোধীদের

 

সেরা শিরোনাম

News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
Humayun Kabir : 'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
'নবান্নে ডেকে বলেছিলেন ...' মুখ্যমন্ত্রীকে নিশানা করে রাজনীতি ছাড়ার ঘোষণা হুমায়ুনের
West Bengal News Live : কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
কেন সাংসদ পদ খারিজ নয় ? উত্তর দিতে আরও সময় চায় NCPI
Dengue : জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের
জ্বর হলে প্রথম দিনই নজর রাখুন এই লক্ষণে, আর এমনটা ঘটলে হাসপাতালে ! ডেঙ্গি নিয়ে বড় পরামর্শ রাজ্যের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget