এক্সপ্লোর

MD Selim on Assembly Chaos : 'খোঁয়াড় ভর্তি করে গুঁতোগুঁতি হচ্ছে' বিধানসভায় ধুন্ধুমার নিয়ে প্রতিক্রিয়া সেলিমের

Assembly Chaos : রাজ্য বিধানসভায় তৃণমূল-বিজেপির বিধায়কদের হাতাহাতিতে আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ পাঁচ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। 

কলকাতা : 'ভুয়ো বিরোধী তৈরি করে খোঁয়াড় ভর্তি করা হয়েছে। মানুষের কথা বলার বদলে যাতে তাঁরা গুঁতোগুঁতি করতে পারে।' রাজ্য বিধানসভায় নজিরবিহীন ধুন্ধুমার প্রসঙ্গে এই ভাষাতেই সমালোচনা করলেন মহম্মদ সেলিম (MD. Selim)। শ্রমিক সংগঠনগুলির ডাকে দেশজোড়া ভারত বনধের (bharat bandh) সমর্থনে কর্মী-সমর্থকদের সঙ্গে রাস্তায় নেমেছিলেন সিপিএমের (cpim) রাজ্য সম্পাদক। যেখানে তিনি রাজ্য বিধানসভায় (west bengal assembly) ধুন্ধুমার প্রসঙ্গে মুখ খোলেন। সোমবার রাজ্য বিধানসভায় তৃণমূল(TMC)-বিজেপির (BJP) বিধায়কদের (MLA) হাতাহাতিতে আহত হন দু’পক্ষের বেশ কয়েকজন। দু’পক্ষের মহিলা বিধায়করাই পরস্পরের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন। এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)-সহ পাঁচ জন বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ। 

কী বলেন মহম্মদ সেলিম

গোটা ঘটনা নিয়ে বলতে গিয়ে মহম্মদ সেলিম বলেছেন, 'কমিউনিস্ট হিসেবে জেনে এসেছি বিধানসভা-পার্লামেন্ট আন্তর্জাতিক খোঁয়াড়। কিন্তু সেই খোঁয়াড়ে আগে কিছু ভদ্র-সভ্য রাজনীতিবিদ পৌঁছতেন। মানুষের কথা বলতেন। মানুষের দাবি, শিক্ষার দাবি, শিক্ষার দাবি, মূল্যবৃদ্ধি দাবি উত্থাপিত হত বিধানসভায়। কিন্তু টাকার জোরে, দলবদলের জোরে আর ধর্মীয় উন্মাদনা তৈরি করে আসলে যেটা করা হয়েছে তা হল ফেক অপোজিশন (ভুয়ো বিরোধী) তৈরি করে ওই খোঁয়াড়টা ভর্তি করা হয়েছে, যাতে তারা গুঁতোগুঁতি করতে তারা। আর যাই হোক, তারা মানুষের দাবি নিয়ে কথা বলতে পারে না।'

ঠিক কী ঘটে বিধানসভায়

সোমবার বাজেট অধিবেশনের শেষ দিনে বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন, বিধানসভা চলছে, অথচ রামপুরহাট নিয়ে কেন যাবতীয় সরকারি ঘোষণা বাইরে করেছেন মুখ্যমন্ত্রী? একইসঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিধানসভায় আলোচনার দাবি করেন তিনি। তখন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, আলোচনার জন্য আপনারা কোনও নোটিস দেননি। আর, অধিবেশনের শুরু থেকে প্রতিদিনই আপনারা চিত্‍কার-চেঁচামেচি করে ওয়াকআউট করছেন। অধিবেশনের শেষ দিনে, কেন এই কথা বলছেন? এরপরই, বিজেপির আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। এই সময় অধ্যক্ষকে ঘিরে বেষ্টনী তৈরি করেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়, তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি বিধায়ককদের। তারপরই, তৃণমূল ও বিজেপি বিধায়করা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। জামা ছেঁড়ে বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার। হাসপাতালে ভর্তি একাধিক বিধায়ক।

আরও পড়ুন- রামপুরহাটকাণ্ডে তোলপাড়ের মধ্যেই বুধবার প্রধানমন্ত্রীর কাছে বঙ্গ-বিজেপি, বাংলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে সওয়াল

সেরা শিরোনাম

Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
News Live Update : CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
CJP-র 'যন্তরমন্তর চলো', বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা
Crime News : এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়
এক এক করে দুই অ্যাপ ক্যাব চালককে খুন ! ভয়ঙ্কর মোটিভ, গা শিউরে ওঠা ঘটনা কলকাতায়

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gender Bias Warning: ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
ভার্চুয়াল দুনিয়াতেও লিঙ্গবৈষম্য, একই কাজে পারিশ্রমিক কম মহিলা AI এজেন্টদের, উঠে এল গবেষণায়
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
মহালয়ার সকালেই দেবীর উজাড় করা আশীর্বাদ, দুঃসময় কেটে সৌভাগ্যের শুরু এই ৫ রাশির
Saturday Astro: মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
মহালয়ায় ৪ রাশির ভাগ্যে সবেতেই 'জ্যাকপট', 'অর্থের বৃষ্টি' ৩ রাশির জীবনে, কিন্তু সতর্ক থাকবেন কারা ? পড়ুন শনিবারের রাশিফল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
Cyclone Alert : পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
পুজোর আগেই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! এ রাজ্যেও চলবে দুর্যোগ? আবহাওয়া দফতরের লেটেস্ট আপডেট
FD Interest Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল এই দুই সংস্থা, এখন কত টাকা বেশি পাবেন ?
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
Embed widget