এক্সপ্লোর

Sujan Chakraborty : 'রাজ্য পুলিশ দিয়ে ভোট করা মানে তো আসলে ভোট লুঠ, জবরদস্তি' আক্রমণ সুজনের

Panchayet Election : বিজেপি নেতা রাহুল সিনহার আক্রমণ, 'একের পর এক দুর্নীতি সামনে আসছে তাই দ্রুত পঞ্চায়েত ভোট সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।'

কলকাতা : রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission) ও প্রশাসন সূত্রে খবর, রাজ্য পুলিশ দিয়েই সম্ভবত আগামী বছরের এপ্রিলে পঞ্চায়েত ভোট (Panchayat Election)। কাল ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে। আর জানুয়ারিতে প্রকাশিত হতে পারে বিজ্ঞপ্তি, কমিশন সূত্রে খবর। খসড়া তালিকা নিয়ে ডিএম-কমিশনের কাছে অভিযোগ জানানো যাবে ২ নভেম্বর পর্যন্ত। 

রাজ্য পুলিশ দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করার খবর সামনে আসতেই তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। বাম নেতা সুজন চক্রবর্তী, বিজেপি নেতা রাহুল সিনহা থেকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী, সকলেই একযোগে শানিয়েছেন আক্রমণ।

ভোট হলেই তৃণমূল হারবে : সুজন

সম্ভবত আগামী এপ্রিলে রাজ্য পুলিশ দিয়ে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন করার কথা রাজ্য নির্বাচন কমিশন ও প্রশাসন সূত্রে খবর মেলার পরই বামেদের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 'তৃণমূল কি চায় ভোট হোক ? ভোট হলেই তো তৃণমূল হারবে। রাজ্য পুলিশ দিয়ে ভোট করা মানে তো আসলে ভোট লুঠ। জবরদস্তি। ২০১৮-র নির্বাচনের কথা সবার মনে আছে। প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারবে না। জমা দিতে পারলে ভোট করতে পারবে না। ভোট করতে পারলে গুণতে পারবে না। গুণে জিতে সার্টিফিকেট পেলে তা কেড়ে নেবে। রাজ্য পুলিশ দিয়ে ভোট করানোর কথা বলছে কারণ যাতে তা গণতন্ত্রের সম্মত মনোভাবের প্রতিফলন না হয়। মানুষের অধিকার কেড়ে নেওয়ার জন্য ওঁরা মুখিয়ে আছে।'

বিজেপি নেতা রাহুল সিনহার আক্রমণ, 'একের পর এক দুর্নীতি সামনে আসছে তাই দ্রুত পঞ্চায়েত ভোট সেরে ফেলতে চাইছে রাজ্য সরকার।' প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, "আমাদের দাবি থাকবে, কেন্দ্রীয় বাহিনীর অধীনে ভোট। একসময় হয়েছিল। মীরা পাণ্ডের আমলে। আমরা সেই দাবি করব। দরকার হলে কংগ্রেসের পক্ষ থেকে আদালতে যাব। কারণ, আমরা এখানকার নির্বাচন কমিশনকে, স্থানীয় প্রশাসনকে বিশ্বাস করি না । নির্বাচন, প্রশাসন, পার্টি মিলেমিশে পঞ্চায়েত লুঠ করেছে। আবার তারা করবে। এখন থেকে সেই পরিকল্পনা করছে। ষড়যন্ত্র করছে।"

এদিকে, বীরভূমের মাড়গ্রামের সমাবেশ থেকে মহম্মদ সেলিমের হুমকি  ‘পঞ্চায়েতে তৃণমূলকে জুতো মেরে তাড়াতে হবে। তৃণমূলের যে সব নেতারা ডুবে ডুবে জল খায়, তাদেরকে এবার ডুবিয়ে দিতে হবে, যাতে আর ভাসতে না পারে।ঝান্ডার ডান্ডা মোটা করতে হবে, কাস্তেতে শান দিতে হবে’।

আরও পড়ুন- ‘বেআইনিভাবে নিযুক্ত সকলের চাকরি যাবে নভেম্বরে,কলকাতায় জড়ো হয়ে টাকা ফেরত চাইবে’ : শুভেন্দু

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
Abhishek Banerjee : 'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
'দেশেই চিকিৎসা করান', অভিষেকের বিদেশযাত্রায় 'না' কলকাতা হাইকোর্টের
Tulu Mondal: টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ
টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে বেঙ্গল পুলিশের STF, পাথর ব্যবসায়ীর শ্যালক সম্পর্কে জিজ্ঞাসাবাদ

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget