এক্সপ্লোর

Tanmoy Bhattacharya: তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম

CPM News: গতকাল সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে এবিষয়ে জানিয়ে দিয়েছেন

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : তন্ময় ভট্টাচার্যের উপর থেকে সাসপেনশন তুলে নিল সিপিএম । তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ না মেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠায় তন্ময়কে সাসপেন্ড করেছিল সিপিএম। একাধিক বার তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদও করে বরানগর থানার পুলিশ। 

একটি পোর্টালের মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ ওঠে প্রাক্তন বিধায়ক ও সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে। যার ভিত্তিতে বরানগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হল তাঁকে। অভিযোগকারী মহিলা সাংবাদিকের দাবি ছিল, তিনি তন্ময় ভট্টাচার্যর বাড়িতে সাক্ষাৎকার নিতে গেছিলেন। তখনই সিপিএম নেতা তাঁর শ্লীলতাহানি করেন। এরপরই বরানগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা যায়, তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ ও ৭৫-এর ২ ধারায় মামলা হয়। 

এই অভিযোগ ওঠার পর, দলের সদস্য পদ থেকে তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে সিপিএম। এ প্রসঙ্গে তন্ময় ভট্টাচার্য অবশ্য বলেছিলেন, 'ভদ্রমহিলার ওজন ৪০ কেজির বেশি নয়। আমার ওজন ৮৩ কেজি। ৮৩ কেজি ওজনের এক জন পুরুষ মানুষ যদি ৪০ কেজি ওজনের এক মহিলার কোলে বসে পড়েন, তা হলে সেই মহিলা শারীরিক ভাবে ফিট থাকে কি না, আমি জানি না। এটা পরিকল্পিত কুৎসা।'

অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে সিপিএমের রাজ্য নেতৃত্ব জানিয়ে দিয়েছিল, তন্ময় ভট্টাচার্যকে দল থেকে সাসপেন্ড করা হচ্ছে। এনিয়ে তাদের যে তদন্ত কমিটি আছে তারা তদন্ত করবে। এদিকে মহিলা সাংবাদিকের অভিযোগের ভিত্তিতে এক-আধবার নয়, একাধিকবার বরানগর থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে তাঁকে একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়। ৮-৯ বার তাঁকে জিজ্ঞাসাবাদ করার পর কিছুদিন আগে তন্ময় ভট্টাচার্যকে বরানগর থানা জানিয়ে দেয়, তাদের আর কোনও প্রশ্ন জানার বিষয় নেই। কার্যত প্রশাসনিক তদন্ত বন্ধ হয়ে যায়। 

ইতিমধ্যেই দলীয় তদন্ত শুরু হয়। একাধিকবার দলীয় নেতৃত্বের সঙ্গে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে দলীয় নেতৃত্ব কথা বলেন। নানা মহল থেকে তাঁরা তথ্য সংগ্রহ করেন। গতকাল রাতে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তিনি উত্তর ২৪ পরগনার জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তীকে জানিয়ে দিয়েছেন, তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যে সাসপেনশন ছিল, সেটা প্রত্যাহার করে নেওয়া হল। ফলে, এখন থেকে দলীয় সমস্ত কাজকর্মে তিনি যুক্ত থাকতে পারবেন। তিনি যোগ দিতে পারবেন। এদিকে তন্ময় ভট্টাচার্যও জানিয়েছেন, তিনি দলের কাছ থেকে এরকমই নির্দেশ পেয়েছেন।

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget