এক্সপ্লোর

Kalna News: পুলিশকে বোকা বানিয়ে কোমরের দড়ি খুলে ভিড়ে মিশে গেল 'দাগি' আসামি !

Crime News: পুলিশকে বোকা বানিয়ে আদালত চত্বর থেকে পালিয়ে গেল আগ্নেয়াস্ত্র সহ ধৃত একজন দুষ্কৃতী। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে কালনা মহকুমা আদালতে।

রানা দাস, কালনা: পুলিশকে বোকা বানিয়ে আদালত থেকে পালিয়ে গেল আগ্নেয়াস্ত্র মামলায় অভিযুক্ত এক আসামি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কালনা মহকুমা আদালতে (Kalna Court)। বিষয়টির জেরে অস্বস্তিতে পড়েছে পুলিশ।

আরও পড়ুন: Cattle Smuggling: বাইরে থেকে দেখলে রাষ্ট্রায়ত্ত কম্পানির তেলের ট্যাঙ্কার, ভিতরে গরু পাচার !

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার আগ্নেয়াস্ত্র সমেত ৩৪ বছরের বাসুদেব মণ্ডলকে গ্রেফতার করেছিল কালনা থানার পুলিশ। ধৃতের নামে বিভিন্ন থানাতে একাধিক অভিযোগও রয়েছে বলে পুলিশ সূত্রে খবর। মঙ্গলবার ধৃত বাসুদেবকে কালনা মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে যাওয়ার পর প্রথমে কোর্ট লকআপে রাখা হয়েছিল বাসুদেব সহ আরও কয়েকজন আসামিকে। সেখান থেকে বিচারকের এজলাসে নিয়ে যাওয়া হচ্ছিল তাদের। সেই সময় পুলিশের চোখে ফাঁকি দিয়ে, তাদের বোকা বানিয়ে কোমরের দড়ি খুলে পালিয়ে যায় বাসু।

আরও পড়ুন: Sagore Dutta Medical: সাগর দত্ত মেডিক্যালের ৯জন পড়ুয়াকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ, 'অধ্যক্ষের সঙ্গে বৈঠকের সময় হামলা..'

প্রথমে তার পালিয়ে যাওয়ার কথা ঘুণাক্ষরেও টের পায়নি পুলিশ। বিচারকের সামনে হাজির করার সময় যখন তার খোঁজ করা হয় তখন পুলিশ বুঝতে পারে তাদের চোখে ফাঁকি দিয়ে আসামি পালিয়েছে। এর পরেই শোরগোল পড়ে যায় কালনা মহকুমা আদালত চত্বরে। পুলিশ কর্মীরা তন্নতন্ন করে খুঁজেও  আর বাসুদেব মণ্ডলের কোন সন্ধান পাননি।

পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ ধৃত বাসুদেব মণ্ডলের বিরুদ্ধে এর আগেও পুলিশের চোখে ধুলো দিয়ে তাদের বোকা বানিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। তারপরও মঙ্গলবার তাকে আদালতে নিয়ে আসার পরে কেন সতর্ক ছিল না পুলিশ। কেন অতীতের ঘটনা থেকে শিক্ষা নেওয়া হয়নি। কেউ কেউ আবার পুলিশ কর্মীদের সঙ্গে যোগসাজশের ফলে ওই আসামি পালিয়ে গেছে বলে অভিযোগ তুলছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি পুলিশের পক্ষ থেকে। সূত্রের খবর, আদালত থেকে পলাতক বাসুদেব মণ্ডলের খোঁজে চারিদিকে তল্লাশি চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি তাকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Kolkata News: পাটুলিতে চিকিৎসককে হুমকি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার ২ তৃণমূল কর্মী

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget